পূর্ব ইউরোপে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে ন্যাটো: কেরি
https://parstoday.ir/bn/news/world-i9820-পূর্ব_ইউরোপে_শক্তিশালী_প্রতিরক্ষা_ব্যবস্থা_গড়ে_তুলছে_ন্যাটো_কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, পূর্ব ইউরোপে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে এ ঘোষণা দেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২০, ২০১৬ ০৬:৫৭ Asia/Dhaka
  • পূর্ব ইউরোপে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে ন্যাটো: কেরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, পূর্ব ইউরোপে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে এ ঘোষণা দেন তিনি।

২০১৪ সালে ইউক্রেনে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করাকে কেন্দ্র করে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে রুশপন্থি যোদ্ধাদের সংঘর্ষের সূত্রপাত হয়। রুশপন্থিরা অধিক স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে। আর এ ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকা এবং রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা দেখা দেয়।

ইউক্রেনের লড়াই বন্ধে বেলারুশিয়ার রাজধানী মিনস্কে গত বছর যুদ্ধবিরতি চুক্তি হলেও তা কখনোই পুরোপুরি কার্যকর হয় নি।

ব্রাসেলসে কেরি বলেন, রাশিয়ার সঙ্গে রাজনৈতিক সংলাপ চায় ন্যাটো। তবে মিনস্ক চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মস্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না ওয়াশিংটন। তিনি আরো বলেন, আরো ব্যাপক সামরিক উপস্থিতির মধ্য দিয়ে পূর্ব ইউরোপে ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা অব্যাহত রাখা হবে।#

পার্সটুডে/মূসা রেজা/২০