অচিরেই ভিয়েনা সংলাপ শুরু হবে বলে ওয়াশিংটনের আশাবাদ
https://parstoday.ir/bn/news/world-i98250-অচিরেই_ভিয়েনা_সংলাপ_শুরু_হবে_বলে_ওয়াশিংটনের_আশাবাদ
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শিগগিরই ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পদস্থ মার্কিন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা- এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এ আশা প্রকাশ করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
অক্টোবর ০৫, ২০২১ ১৭:২৭ Asia/Dhaka
  • গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভিয়েনায় ছয় দফা বৈঠক হয় (ফাইল ছবি)
    গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভিয়েনায় ছয় দফা বৈঠক হয় (ফাইল ছবি)

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শিগগিরই ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পদস্থ মার্কিন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা- এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এ আশা প্রকাশ করেন।

তিনি পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইরানের ক্রমবর্ধমান অগ্রগতিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন।  ওই মার্কিন কর্মকর্তা বলেন, “আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই [ইরানের সঙ্গে আলোচনার জন্য] ভিয়েনায় ফিরতে পারব।”

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে সোমবার বলেছেন, তার দেশ নিশ্চিতভাবে ভিয়েনা সংলাপে ফিরবে। তবে এখনই এ সংক্রান্ত সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা এএফপিকে আরো বলেন, “ভিয়েনা সংলাপের পথ এখনও খোলা রয়েছে।”

জার্মানি এবং জাতিসংঘের চার স্থায়ী সদস্য দেশ ব্রিটেন, ফ্রান্স, চীন ও রাশিয়ার সঙ্গে গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ছয় দফা আলোচনা করেছে ইরান। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে এ সংলাপে দেশটির অংশগ্রহণের বিরোধিতা করে ইরান। ফলে আমেরিকা স্বতন্ত্র টিম নিয়ে ভিয়েনায় পরোক্ষ আলোচনায় অংশ নেয়।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।