-
অবশেষে সেনাপ্রধান জেনারেল জালুঝনিকে সরিয়ে দিলেন জেলেনস্কি
ফেব্রুয়ারি ০৯, ২০২৪ ১১:৫০আমেরিকাসহ গোটা পশ্চিমা দুনিয়ার সর্বাত্মক পৃষ্ঠপোষকতা পাওয়া সত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পেরে না উঠে শেষ পর্যন্ত সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনিকে সরিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জেনারেল ওলেক্সান্ডার সাইরস্কিকে নয়া সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।
-
ইউক্রেনকে তহবিল বরাদ্দের বিল পাস করতে ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট
ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ১৫:৫৫ইউক্রেনকে আরো অর্থ সহায়তা দেয়ার প্রশ্নে আনা একটি বিল পাস করতে ব্যর্থ হয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। গতকাল (বুধবার) সিনেটে তোলা হলে ভোটাভুটি হয় এবং এর বিপক্ষে ভোট পড়ে ৫০টি এবং পক্ষে ভোট পড়ে ৪৯টি।
-
ইউক্রেনের বেকারিতে প্রাণঘাতী হামলায় আমেরিকা জড়িত
ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ১৪:২৬রাশিয়া অধিকৃত লুহানস্ক প্রজাতন্ত্রের লিসিচানস্ক শহরের একটি বেকারিতে গত সপ্তাহে যে প্রাণঘাতী হামলা হয়েছে তার জন্য আমেরিকা আংশিক দায়ী বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসেলি নেবেনজিয়া। তিনি বলেছেন, আমেরিকা ইউক্রেনকে যে হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়েছে তা দেশটির সেনাবাহিনীকে সর্বত্র ব্যবহারের গ্রীন সিগন্যাল দিয়ে রেখেছে।
-
ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত ৪ পুলিশ নিহত; জোড়া বোমায় ঝরল ২৮ প্রাণ
ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ১৩:৫১পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নির্বাচনী প্রার্থীদের কার্যালয়ের কাছে জোড়া বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনের প্রাক্কালে গতকাল (বুধবার) এসব হামলা হয়েছে।
-
ক্যাপিটল হিল মামলার বিচার থেকে দায়মুক্তি পাবেন না ট্রাম্প
ফেব্রুয়ারি ০৭, ২০২৪ ১১:৫২আমেরিকার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ফেডারেল আপিল আদালত বলেছে, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকাকালে সংঘটিত ফৌজদারি অপরাধ থেকে দায়মুক্তি পাবেন না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
-
গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা; ইরাকের ভূখণ্ডে মার্কিন হামলার নিন্দা
ফেব্রুয়ারি ০৬, ২০২৪ ১১:৩২ইরাকি ভূখণ্ডে তৎপর সন্ত্রাসবিরোধী প্রতিরোধকামী সংগঠনগুলোর অবস্থানে মার্কিন বিমান হামলার কঠোর নিন্দা করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরাকি উপ-স্থায়ী প্রতিনিধি আব্বাস কাধোম ওবায়েদ আল-ফাতলাউয়ি। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে সংকটের বিস্তার ঘটার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
মধ্যপ্রাচ্যের শান্তিকে ঝুঁকির মুখে ফেলেছে আমেরিকা
ফেব্রুয়ারি ০৬, ২০২৪ ১০:৪৫সিরিয়া এবং ইরাকে মার্কিন বাহিনী যে বিমান হামলা চালিয়েছে তা আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে মন্তব্য করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গতকাল (সোমবার) নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে এ মন্তব্য করেন।
-
ইসরাইলি রাষ্ট্রদূতের মন্তব্য উসকানিমূলক ও অগ্রহণযোগ্য: রাশিয়া
ফেব্রুয়ারি ০৬, ২০২৪ ০৯:৫১রাশিয়ায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত সিমোনা হালপেরিন দীর্ঘ সাক্ষাৎকারে মস্কোর বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন তাকে উসকানিমূলক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
ট্রাম্প নির্বাচিত হলে ন্যাটো জোটের অস্তিত্ব থাকবে না
ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ১২:৪৯জার্মানির নেতাদের মধ্যে আশঙ্কা বাড়ছে যে, চলতি বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন তাহলে উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো জোটের অস্তিত্ব থাকবে না। আমেরিকার প্রভাবশালী দৈনিক পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।
-
পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে হামলা; ১০ পুলিশ নিহত
ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ১২:৪২পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত ও ৬ জন আহত হয়েছে।