-
অলিম্পিকে হিজাব নিষিদ্ধ: ফ্রান্স সরকারের নীতির সমালোচনা করল জাতিসংঘ
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১২:৪৩জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতরের মুখপাত্র মার্তা হুরতাদো আগামী বছর প্যারিসে অনুষ্ঠেয় '২০২৪ অলিম্পিক গেমসে' ফরাসি ক্রীড়াবিদদের হিজাব ব্যবহারে নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন।
-
ইউক্রেনে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ স্থগিত করল জার্মানি
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১২:২৮ইউক্রেনে ট্যুরেস ক্ষেপণাস্ত্র সরবরাহ স্থগিত রেখেছে জার্মানি। এসব ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় প্রশিক্ষণ দিতে যেসব টেকনিশিয়ানকে ইউক্রেনে পাঠানো হবে তাদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ থেকে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
-
আজারবাইজানের বিজয়ের পর এলো নাগরনো-কারাবাখ প্রজাতন্ত্র বিলুপ্তির ঘোষণা
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১১:৪৭পার্বত্য নাগরনো-কারাবাখ প্রজাতন্ত্র বিলুপ্তির ঘোষণা দিয়েছেন এই স্বঘোষিত প্রজাতন্ত্রের প্রধান স্যামুয়েল শাহরামানিয়ান। এই ঘোষণা আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে।
-
নেদারল্যান্ডে কুরআন অবমাননার তীব্র নিন্দা জানাল ইরান
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১১:০৯নেদারল্যান্ডে পবিত্র কুরআন অবমাননার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে বিশ্বের শত শত কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানাতে এই ইউরোপীয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
-
যে কারণে কায়রো সফরে গেলেন রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১১:০৮সম্মিলিত পশ্চিমা চাপ উপেক্ষা করে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত নেয়ায় মিশরকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া। রুশ জাতীয় নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান নিকোলাই প্যাত্রুশেভ কায়রো সফরে গিয়ে এ ধন্যবাদ জানিয়েছেন।
-
ক্রিমিয়ায় হামলা চালাতে গোয়েন্দা তথ্য দিয়েছে আমেরিকা ও ব্রিটেন: মস্কো
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১০:৪৩ইউক্রেন গত শুক্রবার ক্রিমিয়া প্রজাতন্ত্রের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদরদপ্তরে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে আমেরিকা ও ব্রিটেন গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে বলে অভিযোগ করেছে মস্কো।
-
পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা ছড়িয়ে পড়ার বিষয়ে বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘের মহাসচিব
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১৫:১৭জাতিসংঘের মহাসচিব এন্তোনি গুতেরেস বিশ্বকে একটি নতুন পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় প্রবেশ করা এবং বিশ্বজুড়ে "ধ্বংসের" ছায়া ছড়িয়ে দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সভার শেষ দিনে তিনি বলেছেন, একটি উদ্বেগজনক নতুন অস্ত্রের প্রতিযোগিতা চলছে এবং কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়তে পারে।
-
‘ন্যাটো দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও খারাপ একটি সংঘাত ঘটাবে’
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১৩:৩৪রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও একটি খারাপ সংঘাত ঘটাবে।
-
ইউক্রেনের জন্য বড় রকমের বাজেট কাটছাঁটের প্রস্তাব মার্কিন আইন প্রণেতাদের
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১৩:৩১ইউক্রেনের জন্য বড় রকমের তহবিল কাটছাঁটের প্রস্তাব দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। যখন বাজেট স্বল্পতার জন্য মার্কিন সরকারের কর্মকাণ্ড বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তখন এই তহবিল কাটছাঁটের প্রস্তাব দেয়া হলো। অবশ্য, প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আমেরিকার পক্ষ থেকে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে চলেছেন।
-
অলিম্পিক গেমসে হিজাব নিষিদ্ধ করায় ফ্রান্সকে তিরস্কার করল জাতিসংঘ
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১২:০২২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেইমসে ফ্রান্সের নারীদের হিজাব ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণায় ফরাসি সরকারকে তিরস্কার করেছে জাতিসংঘ।