-
নিরাপত্তা পরিষদে মার্কিন রাষ্ট্রদূতকে নাস্তানাবুদ করল রাশিয়া
আগস্ট ৩১, ২০২২ ০৯:৩৪আফগানিস্তানের চুরি করা অর্থ ফেরত দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গতকাল (মঙ্গলবার) এ আহ্বান জানান।
-
চন্দ্র মিশন শুরুর জন্য নতুন তারিখ ঘোষণা করল নাসা
আগস্ট ৩১, ২০২২ ০৮:৫১মার্কিন গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা নতুন করে চন্দ্র মিশন শুরুর জন্য আবারো তারিখ ঘোষণা করেছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী শনিবার আরটেমিস-ওয়ানের রকেট এসএলএস উৎক্ষেপণ করা হবে। গত সোমবার এই রকেট উৎক্ষেপণের কথা থাকলেও তা ইঞ্জিনের ত্রুটির কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়
-
তালেবানকে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের দাবি মেনে নিতে হবে: ইরান
আগস্ট ৩১, ২০২২ ০৬:১০আফগানিস্তানে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসবাদকে ‘ভয়াবহ হুমকি’ হিসেবে উল্লেখ করেছে ইরান। তেহরান বলেছে, আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের যে দাবি আন্তর্জাতিক অঙ্গন থেকে বারবার তোলা হচ্ছে তা তালেবানকে মেনে নিতে হবে।
-
বৃহস্পতিবার থেকে ফ্রান্সকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে রাশিয়া
আগস্ট ৩১, ২০২২ ০৬:০০ফ্রান্সের জ্বালানি কোম্পানি ‘এনজি’কে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্যাস কোম্পানি গ্যাসপ্রম। গত মাসের (জুলাই) গ্যাসের দাম পরিশোধ করতে ব্যর্থ হওয়ার কারণে আগামীকাল (১ সেপ্টেম্বর) থেকে ফ্রান্সকে গ্যাস দেয়া বন্ধ করা হবে বলে জানিয়েছে রুশ প্রতিষ্ঠানটি।
-
সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভের জীবনাবসান
আগস্ট ৩১, ২০২২ ০৫:৪৯সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন। রুশ সংবাদ মাধ্যমগুলো মঙ্গলবার রাতে তার মৃত্যুর খবর প্রচার করে বলেছে, ৯১ বছর বয়সি গর্বাচেভ একটি গুরুতর দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন এবং তিনি মস্কোর সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
-
মার্কিন যুদ্ধজাহাজকে নিষিদ্ধ করল সলোমন দ্বীপপুঞ্জ
আগস্ট ৩০, ২০২২ ১৫:৩৫সলোমন দ্বীপপুঞ্জ মার্কিন যুদ্ধজাহাজের প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করেছে। দ্বীপ রাষ্ট্রটি বলেছে, এখন থেকে আর কোনো বিদেশি যুদ্ধজাহাজ বিনা অনুভূতিতে সলোমন দ্বীপপুঞ্জের পানিসীমায় প্রবেশ করতে পারবে না; প্রবেশ করতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে।
-
ইউক্রেনের প্রতিনিধিকে দেশ থেকে বের করে দিতে বললেন জার্মান এমপি
আগস্ট ৩০, ২০২২ ১৪:৫১জার্মানির রক্ষণশীল দলের এমপি ইয়েন্স লেহম্যান বলেছেন, ইইক্রেনের বিদায়ী রাষ্ট্রদূত জার্মান চ্যান্সেলর ওলাফ শোলযের সঙ্গে দেখা করে যে সমস্ত কথা বলেছেন সেগুলো অত্যন্ত আক্রমণাত্মক; এজন্য তাকে জার্মানিতে নিষিদ্ধ করা উচিত।
-
সিরিয়ায় ইসরাইলি হামলার কঠোর নিন্দা করলো রাশিয়া
আগস্ট ৩০, ২০২২ ১৩:০২সিরিয়ার অভ্যন্তর ইহুদিবাদী ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গতকাল (সোমবার) এই নিন্দা জানান। তিনি বলেন, ইসরাইলের লাগাতার হামলার মধ্যদিয়ে মানবাধিকারের ব্যাপারে পশ্চিমাদের কপটতা উন্মোচিত হয়েছে।
-
শেষ মুহূর্তে আর্টেমিস-১ এর অভিযান স্থগিত করল নাসা
আগস্ট ৩০, ২০২২ ১১:৫২মার্কিন মহাকাশ সংস্থা নাসা চাঁদে তাদের বহু প্রতীক্ষিত আর্টেমিস-১ মিশনের অংশ হিসেবে রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ শেষ মুহুর্তে স্থগিত করেছে। ৫০ বছর বিরতির পর নাসা আবার চাঁদে মানুষ পাঠানোর জন্য এই উচ্চাভিলাষী কর্মসূচি নিয়েছিল।
-
তাইওয়ানের কাছে আমেরিকার অস্ত্র বিক্রি ‘এক চীন নীতি’র লঙ্ঘন: বেইজিং
আগস্ট ৩০, ২০২২ ০৮:৩৩চীন সরকার বলেছে, আমেরিকা তাইওয়ানের কাছে যে সমস্ত অস্ত্র বিক্রি করছে তার মাধ্যমে সুস্পষ্টভাবে এক চীন নীতির লংঘন করা হচ্ছে। আমেরিকা যখন তাইওয়ানের কাছে নতুন করে ১১০ কোটি ডলারের অস্ত্রের চালান পাঠাতে যাচ্ছে তখন চীন এই বক্তব্য দিল। মার্কিন অস্ত্র বিক্রির নতুন পদক্ষেপের বিরুদ্ধে বেইজিং তীব্র ভাষায় সমালোচনাও করেছে।