ফার্সি ভাষায় ' হেযর' هزار মানে হাজার (৫২তম পর্ব)
ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা একজন ইরানী কবি সম্পর্কে কথা বলবো। আপনারা নিশ্চয়ই জানেন, ইরানে ক্ষণজন্মা অনেক কবি ও মনিষীর জন্ম হয়েছে। কবিতা ও সাহিত্যের প্রতি বহুকাল আগে থেকেই ইরানীদের আগ্রহ ছিল। হাফেজ শিরাযি, সা'দী, মহাকবি ফেরদৌসি, মৌলাভি ও ওমর খৈয়াম বিশ্ববিখ্যাত ইরানী কবি।
ইবনে সিনা, আল রাযি ও খাওয়ারেযমির মত ইরানী বিজ্ঞানীরা জ্ঞানবিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের উন্নয়নে বিশেষ অবদান রেখে গেছেন। এসব কবি ও মনিষীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ইরানীরা এদেশের বিভিন্ন শহরের বহু সড়ককে তাঁদের নামে নামকরণ করেছে। ওমর খৈয়াম ছিলেন ইরানের একটি মস্তবড় কবি ও পন্ডিত ব্যক্তি। তিনি সৌরজগতের আহ্নিক গতি ও বার্ষিক গতি সঠিকভাবে পরিমাপ করে সুচারুরূপে ইরানী ক্যালেন্ডার তৈরির কাজ সম্পন্ন করেন। মোহাম্মাদ এখন বাসে বসে আছে এবং একজন ইরানী ভদ্রলোকের সাথে ইরানী কবি ও মনিষীদের ব্যাপারে কথা বলছে। তাদের কথোপকথোন শোনার আগে চলুন ফার্সী শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক।
( ببخشید ـ آقا ـ اسم ـ خیابان ـ چیست ؟ ـ خیام ـ همان ـ شاعر ـ شاعران ـ دانشمند ـ دانشمندان ـ بسیار ـ معروف ـ شعر ـ کتاب شعر ـ او دارد ـ در ضمن - کتاب شعر معروفی ـ تقویم ـ ایرانی ـ محاسبه - چگونه - خیلی ـ دقیق ـ تقریبا ـ هزار ـ سال ـ قبل ـ او نوشت ـ چه جالب ! ـ بزرگ - بزرگی ـ همه ی مردم ـ دنیا ـ آنها می شناسند ـ کدام ـ خوشحال ـ من درس می خوانم ـ من زندگی می کنم ـ کشور ـ متمدن)
মাফ করবেন। জনাব। নাম। রাস্তা বা সড়ক। কী? খৈয়াম। সেই বা ওটাই। কবি। কবিরা। মনিষী বা বিজ্ঞানী। বিজ্ঞানীরা। অনেক। বিখ্যাত। কবিতা। কবিতার বই। তার আছে। প্রসঙ্গক্রমে বা এছাড়া। একটি বিখ্যাত কবিতার বই। ক্যালেন্ডার বা পঞ্জিকা। ইরানী। হিসাব বা গণনা করা। কীভাবে। অনেক। সঠিক। প্রায়। হাজার। সাল বা বছর। আগে। সে লিখেছে। তাই নাকি! বড়। মহত্ত্ব। সকল মানুষ। দুনিয়া বা পৃথীবি। তারা চেনে। কোনটি। খুশী বা আনন্দিত। আমি লেখাপড়া করছি। আমি বাস করি বা থাকি। দেশ। সুসভ্য।ফার্সি শব্দগুলোর অর্থ শুনলেন এতক্ষণ। তেহরানের রাস্তায় একটি বাসের ভেতর একজন ইরানী ভদ্রলোকের সাথে মোহাম্মাদের কী কথা হলো, চলুন এবার তা শোনা যাক।
محمد - ببخشید آقا ، اسم این خیابان چیست ؟مرد - خیابان خیام .محمد - خیام همان شاعر معروف است ؟مرد - بله . خیام یک شاعر معروف ایرانی است .محمد - کتاب شعر هم دارد ؟مرد - بله . او کتاب شعر معروفی دارد . در ضمن ، خیام یک دانشمند است و تقویم ایرانی را محاسبه کرد .محمد - این تقویم چگونه است ؟مرد - تقویم ایرانی خیلی دقیق است . خیام تقریبا هزار سال قبل آن را نوشت .محمد - چه جالب ! ایران شاعران و دانشمندان بزرگی دارد !مرد - بله . حافظ ، سعدی ، فردوسی و مولوی شاعران ایرانی هستند . همه ی مردم دنیا آنها را می شناسند .محمد - کدام دانشمندان ایرانی خیلی معروفند ؟مرد - ابن سینا ، خوارزمی و رازی .محمد - خوشحالم که در ایران درس می خوانم و اینجا زندگی می کنم . ایران یک کشور متمدن است .
মোহাম্মাদ : মাফ করবেন জনাব, এই সড়কটির নাম কি?ইরানী লোক : খৈয়াম সড়ক।মোহাম্মাদ : খৈয়াম কী সেই বিখ্যাত কবি?ইরানী লোক : হ্যা। খৈয়াম একজন বিখ্যাত ইরানী কবি।মোহাম্মাদ : তার কি কবিতার বইও আছে?ইরানী লোক : হ্যা। তার একটি বিখ্যাত কবিতার বই আছে। এছাড়া খৈয়াম একজন পন্ডিত ব্যক্তি এবং ইরানী ক্যালেন্ডার তিনি রচনা করেছেন।মোহাম্মাদ : এ ক্যালেন্ডারটি কী রকম?ইরানী লোক : ইরানী ক্যালেন্ডার অত্যন্ত সঠিক। খৈয়াম প্রায় এক হাজার বছর আগে এটি রচনা করেন।মোহাম্মাদ : তাই নাকি! ইরানে অনেক মহান কবি ও মনিষী জন্মগ্রহন করেছেন!ইরানী লোক : হ্যা। হাফেয, সা'দি, ফেরদৌসি ও মৌলাভি ইরানী কবি। পৃথীবির সব লোক তাদেরকে চেনে।মোহাম্মাদ : কোন্ কোন্ ইরানী মনিষী সবচেয়ে বিখ্যাত?ইরানী লোক : ইবনে সিনা, আল রাযি ও খাওয়ারেযমি।মোহাম্মাদ : ইরানে লেখাপড়া করছি এবং এখানে থাকছি বলে ভালো লাগছে। ইরান একটি সুসভ্য দেশ।
ইরানী লোকটি যখন বুঝতে পারলেন যে, ইরানী কবি ও বিশেষজ্ঞদের সম্পর্কে মোহাম্মাদের যথেষ্ট আগ্রহ রয়েছে, তখন তিনি এ সম্পর্কে আরো অনেক কথা তাকে বললেন। তিনি ফেরদৌসির পাশাপাশি ইরানের সমসাময়িক কবিদের সম্পর্কে মোহাম্মাদকে জানালেন। মোহাম্মাদ ভদ্রলোকের কাছে তার পরিচয় জানতে চাইল। তিনি বললেন, তিনি এক সময় ইতিহাসের শিক্ষক ছিলেন, এখন অবসর জীবন কাটাচ্ছেন। তাদের কথা শেষ না হতেই বাসটি শেষ স্টপেজে পৌঁছে গেল। মোহাম্মাদ ইরানী ভদ্রলোকের কাছ থেকে বিদায় নিল। তবে কথা শেষ না হওয়ায় সে লোকটির ফোন নাম্বার নিল, যাতে ভবিষ্যতে কখনো এ বিষয়ে বিস্তারিত কথা বলা যায়। তো শ্রোতাবন্ধুরা, এরই সাথে শেষ করছি ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসর। আবারো কথা হবে আগামী সপ্তায়।#