মে ২৯, ২০১৭ ১৬:৫২ Asia/Dhaka

ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ মোহাম্মাদ ঠিক করেছে, সে তেহরানের ইমাম খোমেনী স্কয়ারে যাবে। ইমাম খোমেনী স্কয়ার তেহরানের অন্যতম পুরনো ও ব্যস্ত স্কয়ার। এছাড়া এটি তেহরানের প্রায় মধ্যখানে অবস্থিত।

মোহাম্মাদের ব্যস্ততা রয়েছে, তাই সে অতি দ্রুত ইমাম খোমেনী স্কয়ারে যেতে চায়। কীভাবে যাবে তা সে জানে না। তাই সে বিষয়টি জানার জন্য হামিদের কাছে প্রশ্ন করে। মোহাম্মাদ ও হামিদের মধ্যে কী কথা হলো তা শোনার আগে চলুন ফার্সি শব্দগুলোর অর্থ শোনা যাক। শব্দার্থগুলো মুখস্ত করার চেষ্টা করুন, তাহলে পরবর্তী কথোপকথোন বুঝতে সুবিধা হবে।

من می توانم بروم - میدان - خیابان - امام خمینی - اتوبوس - تاکسی - مترو - با اتوبوس - با تاکسی - زود - زودتر - من می رسم - دور - خیلی - ولی - عجله - من دارم - تو نمی روی - اول خیابان - همین - ایستگاه - نزدیک - چه خوب ! - من می توانم سوار بشوم - شلوغ - چند - خط - شهر - شهرهای بزرگ - دیگر - آنها دارند - مهندس - مهندسان - آنها می سازند - ما می سازیم - سازندگان - ایرانی - خارجی - مشهد - اصفهان - من فکر کردم - خودمان - به همین خاطر - سریع - پیشرفت می کند

 আমি যেতে পারবো। ময়দান বা স্কয়ার। রাস্তা বা সড়ক। ইমাম খোমেনী । বাস। ট্যাক্সি। মেট্রো বা পাতাল রেল। বাসে করে। ট্যাক্সিতে করে। তাড়াতাড়ি বা দ্রুত। আরো দ্রুত। আমি পৌঁছবো। দূরে। অনেক। তবে বা কিন্তু। তাড়াহুড়া করা। আমার আছে। তুমি যাবে না। রাস্তার প্রথম দিকে। এটাই। স্টপেজ বা স্টেশন। কাছে। তাই নাকি! আমি চড়তে পারবো। ভীড়। কয়েকটি। লাইন। শহর। বড় শহরগুলি। অন্য বা আরো। তাদের আছে। প্রকৌশলি। প্রকৌশলিরা। তারা তৈরি করে। আমরা তৈরি করি। প্রস্তুতকারকরা। ইরানী। বিদেশী। মাশহাদ। ইস্পাহান। আমি ভেবেছি। আমরা নিজেরা। ঠিক একারণেই। দ্রুত। উন্নতি করছে। শ্রোতাবন্ধুরা, এবার চলুন মোহাম্মাদ ও হামিদের মধ্যে কী কথা হলো তা শোনা যাক। আপনাদের বোঝার সুবিধার্তে আমরা বাক্যগুলো দুইবার করে উচ্চারণ করবো।

محمد - آیا می توانم با اتوبوس به میدان امام خمینی بروم ؟ حمید - بله . می توانی با اتوبوس به آنجا بروی . ولی میدان امام خمینی خیلی دور است .محمد - پس با تاکسی می روم . با تاکسی زودتر می رسم . امروز خیلی عجله دارم . حمید - چرا با مترو نمی روی ؟ ایستگاه مترو نزدیک است . محمد - اِ . چه خوب . پس با مترو می روم . کجا می توانم سوار مترو شوم ؟ حمید - اول این خیابان ایستگاه مترو است . محمد - خیلی خوب است که تهران مترو دارد . خیابانها شلوغ هستند .حمید - متروی تهران چند خط دارد . محمد - شهرهای دیگر ایران هم مترو دارند ؟حمید - بله . مهندسان ایرانی در شهرهای بزرگ مثل مشهد و اصفهان هم مترو می سازند . محمد - سازندگان مترو ایرانی هستند ؟حمید - بله . در تهران نیز مهندسان ایرانی در حال ساخت خط های دیگری برای مترو هستند .محمد - من فکر کردم که مهندسان خارجی برای ایران مترو می سازند . حمید - نه . ما ایرانیها خودمان کشورمان را می سازیم .محمد - به همین خاطر ایران خیلی سریع پیشرفت می کند .

মোহাম্মাদ : আমি কি বাসে করে ইমাম খোমেনী স্কয়ারে যেতে পারি?হামিদ : হ্যা। বাসে করে ওখানে যেতে পারো। তবে ইমাম খোমেনি স্কয়ার অনেক দূরে। মোহাম্মাদ : তাহলে ট্যাক্সিতে করে যাবো। ট্যাক্সিতে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। আজ আমার খুব তাড়া আছে।হামিদ : মেট্রোতে করে কেন যাচ্ছো না? মেট্রো স্টেশন তো খুব কাছে। মোহাম্মাদ : এ...। তাই নাকি। তাহলে তো মেট্রোতে করে যাবো। কোথা থেকে মেট্রোতে উঠতে পারবো? হামিদ : এই সড়কটির প্রথম দিকে মেট্রো স্টেশন আছে।মোহাম্মাদ : তেহরানে মেট্রো আছে, এটা খুব ভালো কথা। এখানে রাস্তাগুলোতে বেশ ভীড়। হামিদ : তেহরানে মেট্রোর কয়েকটি লাইন আছে।মোহাম্মাদ : ইরানের অন্যান্য শহরেও কি মেট্রো আছে? হামিদ : হ্যা। ইরানী প্রকৌশলিরা মাশহাদ ও ইস্পাহানের মত বড় শহরগুলিতেও মেট্রো রেল স্থাপন করছেন। মোহাম্মাদ : মেট্রো প্রস্তুতকারকরা কি ইরানী? হামিদ : হ্যা। ইরানী প্রকৌশলিরা তেহরানে আরো কিছু নতুন লাইন স্থাপনের কাজ করে যাচ্ছেন। মোহাম্মাদ : আমি ভেবেছি, বিদেশী প্রকৌশলিরা ইরানে মেট্রো স্থাপন করেছেন।হামিদ : না, আমরা ইরানীরা নিজেরাই আমাদের দেশকে গড়ে তুলছি। মোহাম্মাদ : ঠিক একারণেই ইরান খুব দ্রুত উন্নতি করছে।

মোহাম্মাদ হামিদের কাছ থেকে বিদায় নিয়ে মেট্রো স্টেশনের দিকে যায়। তেহরানের সদেকিয়ে স্টেশন অনেক সুন্দর এবং নতুন। মোহাম্মাদ মেট্রোতে চড়ে। প্রতিটি স্টেশনে বিভিন্ন ধরনের চিত্রকর্ম ও রং বেরংয়ের বিজ্ঞাপন দেখে সে মুগ্ধ হয়ে যায়। প্রতিটি স্টেশনের সুন্দর চিত্রকর্মে ঐতিহ্যের সাথে আধুনিক শিল্পকর্মের মেলবন্ধন চোখে পড়ার মত। নানারকম টাইলসের কাজেও রয়েছে শিল্পের অপূর্ব ছাপ। মোহাম্মাদ ভাবতে থাকে, ইরানীরা প্রতিটি কাজে, এমনকি অত্যাধুনিক সব কর্মকান্ডেও অত্যন্ত কার্যকরভাবে প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখেছে। শহরের আনাচে কানাচে- প্রতিটি স্থানেই ইরানীদের শিল্পকর্ম চোখে পড়ে। মেট্রোতে বসে এসব ভাবতে ভাবতে মোহাম্মাদ খুব দ্রুত ইমাম খোমেনী স্কয়ারে চলে আসে। ইমাম খোমেনি স্টেশনে চারমুখী দুটি লাইন পরস্পরকে ছেদ করেছে। সে ধীরে ধীরে মেট্রো থেকে নেমে আসে এবং বৈদ্যুতিক সিঁড়িতে করে ভূগর্ভ থেকে বাইরে বেরিয়ে আসে। তো শ্রোতাবন্ধুরা, এখানেই শেষ করতে হচ্ছে ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসর। যে যেখানে আছেন, ভালো থাকুন, এই কামনা করে বিদায় চাইছি।#