• সাড়ে ৮ বছরে সাড়ে ৮ মিনিটও রাস্তায় থাকতে পারেনি বিএনপি: কাদের

    সাড়ে ৮ বছরে সাড়ে ৮ মিনিটও রাস্তায় থাকতে পারেনি বিএনপি: কাদের

    আগস্ট ০৫, ২০১৭ ০৭:২৯

    বিএনপিকে ব্যর্থ দল হিসেবে অভিহিত করে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের পদে থাকার কোনো অধিকার নেই। গত সাড়ে আট বছরে তারা সাড়ে আট মিনিটও রাস্তায় থাকতে পারেনি।

  • ইউএনও'র বিরুদ্ধে মামলাকারী সাজুকে আ'লীগ থেকে বহিষ্কার

    ইউএনও'র বিরুদ্ধে মামলাকারী সাজুকে আ'লীগ থেকে বহিষ্কার

    জুলাই ২১, ২০১৭ ২০:২৪

    বাংলাদেশের বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে মামলা দায়েরকারী আওয়ামী লীগ নেতা সৈয়দ ওবায়দুল্লাহ সাজুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওবায়দুল্লাহ সাজু বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক।

  • বিএনপি নির্বাচনে নাকি নির্বাসনে যাবে, সেটা তাদের বিষয়: হাছান মাহমুদ

    বিএনপি নির্বাচনে নাকি নির্বাসনে যাবে, সেটা তাদের বিষয়: হাছান মাহমুদ

    জুলাই ২০, ২০১৭ ১২:২১

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নির্বাচনে অংশ নেবে নাকি নির্বাসনে যাবে, সেটা তাদের নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি করে বিএনপির কোন লাভ হবে না। কারো আবদার পূরণে নির্বাচনকালীন সরকারের ক্ষেত্রে সংবিধানের একচুল ব্যতয় করা হবে না। এতে বিএনপি নির্বাচনে যাবে, নাকি জনগণের কাছ থেকে নির্বাসনে যাবে, সেটা তাদের ব্যাপার। তবে, এবার নির্বাসনে গেলে আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ পাবে না।

  • হিউম্যান রাইটস ওয়াচ ভাড়াটে সংগঠন: হাছান মাহমুদ

    হিউম্যান রাইটস ওয়াচ ভাড়াটে সংগঠন: হাছান মাহমুদ

    জুলাই ০৭, ২০১৭ ১৩:০৪

    আমেরিকাভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচকে একটি ভাড়াটে সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচ সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে বেকায়দায় ফেলার জন্য একটি দল ও গোষ্ঠীর হয়ে কাজ করছে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিবৃতি আর হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি এক ও অভিন্ন।

  • অগ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে আ.লীগ মনোনয়ন দেবে না: ওবায়দুল কাদের

    অগ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে আ.লীগ মনোনয়ন দেবে না: ওবায়দুল কাদের

    জুন ১০, ২০১৭ ১৩:৪১

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের নিকট অগ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে আগামী নির্বাচনে তার দল মনোনয়ন দেবে না। বিভিন্ন জরিপে যাদের পক্ষে জনমত পাওয়া যাবে তারাই মনোনয়ন পাবেন।

  • অনুপ্রবেশকারীদের সদস্য পদ নবায়ন করা হবে না: ওবায়দুল কাদের

    অনুপ্রবেশকারীদের সদস্য পদ নবায়ন করা হবে না: ওবায়দুল কাদের

    মে ২৫, ২০১৭ ১১:৪৩

    অনুপ্রবেশকারীদের দলীয় সদস্য পদ নবায়ন করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতিমধ্যে দলের ভেতরে বিভিন্ন দল থেকে যাদের অনুপ্রবেশ হয়েছে তাদের সদস্য পদ নবায়ন করা হবে না। সদস্য সংগ্রহ নবায়ন অভিযান যেন বিতর্কিত না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। পরগাছারা যেন দলে প্রবেশ করতে না পারে, সেজন্য সদস্যপদ চূড়ান্ত করার আগে যাচাই-বাছাই করতে হবে।

  • ‘বিএনপি বেপরোয়া, কখন যে কোন্ দুর্ঘটনা ঘটবে তা নিয়ে শঙ্কায় আছি’

    ‘বিএনপি বেপরোয়া, কখন যে কোন্ দুর্ঘটনা ঘটবে তা নিয়ে শঙ্কায় আছি’

    মে ২৩, ২০১৭ ১৪:৩৭

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো ইস্যু না পেয়ে বেপরোয়া বিএনপি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের সমালোচনা শুরু করেছে। তারা একটার পর একটা ইস্যু খোঁজে।

  • খালেদা জিয়ার হাতেই বাংলাদেশে অপরাজনীতি শুরু: ওবায়দুল কাদের

    খালেদা জিয়ার হাতেই বাংলাদেশে অপরাজনীতি শুরু: ওবায়দুল কাদের

    মে ২২, ২০১৭ ১৫:৪৩

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতেই বাংলাদেশে অপরাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের মুখে অপরাজনীতি অবসান ঘটানোর কথা মানায় না বলেও মন্তব্য করেন তিনি।

  • আগামী নির্বাচনে আসার প্ল্যাটফর্ম হিসেবে খালেদা জিয়ার রূপকল্প ২০৩০ ঘোষণা: খাদ্যমন্ত্রী

    আগামী নির্বাচনে আসার প্ল্যাটফর্ম হিসেবে খালেদা জিয়ার রূপকল্প ২০৩০ ঘোষণা: খাদ্যমন্ত্রী

    মে ১২, ২০১৭ ১২:১০

    বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসার প্রাথমিক প্ল্যাটফর্ম হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রূপকল্প ২০৩০ ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এ রূপকল্পকে ভেল্কিবাজির ভিশন আখ্যা দিয়ে তিনি বলেন, এসব করে আগামীতে বিএনপির রাষ্ট্রক্ষমতায় ফিরে আসার কোন সম্ভাবনা নেই।

  • হেফাজতের সঙ্গে কোনো জোট করেনি আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

    হেফাজতের সঙ্গে কোনো জোট করেনি আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

    এপ্রিল ১৩, ২০১৭ ১১:০৯

    বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'আওয়ামী লীগ সাম্প্রদায়িক রাজনীতি করে না। হেফাজত বা আলেমদের সঙ্গে কোনো জোটও করেনি। আলেমদের সঙ্গে আলোচনায় শুধু কওমী মাদ্রাসার শিক্ষার স্বীকৃতি দেয়া হয়েছে, কোনো বিষয়ে আপোশ হয়নি।'