-
সরকারের দুর্নীতির চিত্র ফুটে উঠেছে-ফখরুল: সাঈদ খোকনের বক্তব্য বস্তুনিষ্ঠ নয়-তাপস
জানুয়ারি ১০, ২০২১ ২০:৪৯বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁদের কথায় বর্তমান সরকারের দুর্নীতির যে সামগ্রিক চিত্র সেটাই প্রকাশিত হয়েছে।
-
বিজয় সুসংহত করার পথে প্রধান অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তি: কাদের
জানুয়ারি ১০, ২০২১ ১৪:২১আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিজয় সুসংহত করার পথে প্রধান অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তি। এই অপশক্তিকে পরাজিত করে বিজয়কে সুসংহত করাই হবে প্রধান লক্ষ্য।’
-
উন্নয়নের আলোয় প্রতিটি জনপদ ঝলমল করছে: সেতুমন্ত্রী
জানুয়ারি ০৯, ২০২১ ১৪:২৩আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির চলমান ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটি জনপদ আজ আলোয় ঝলমল করছে। সাম্প্রদায়িক উগ্রবাদ এদেশের উন্নয়ন এবং ইমেজকে চ্যালেঞ্জ করেছিল কিন্তু মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসে সে বিষদাঁত ভেঙে দেওয়া হয়েছে। সেই কারণেই শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির চলমান ধারায় দেশের প্রতিটি জনপদ আজ আলোয় ঝলমল করছে।
-
বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস মেয়র থাকার যোগ্য নন: সাবেক মেয়রের অভিযোগ
জানুয়ারি ০৯, ২০২১ ১২:০৪ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস মেয়র থাকার যোগ্য নন বলে দাবি করেছেন সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।
-
সম্মুখসারির যোদ্ধারা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবেন: প্রধানমন্ত্রী
জানুয়ারি ০৭, ২০২১ ১৭:৩৪করোনা ভাইরাসের ভ্যাকসিন আসার পর পরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যসহ সম্মুখসারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
-
'আমাকে জেলের ভয় দেখিয়ে লাভ নেই, অনেকবার জেল খেটেছি'
জানুয়ারি ০৭, ২০২১ ১২:৩২'আমাকে জেলের ভয় দেখিয়ে লাভ নেই, অনেকবার জেল খেটেছি। আর মেরে ফেলবেন? সেটা শেষ। আমাদের পোস্টার বিএনপি-জামায়াতের প্রার্থীর লোকেরা ছিঁড়ছে না, ছিঁড়ছে ফেনী ও মাইজদী থেকে পাঠানো গুন্ডাপান্ডারা। যাঁরা অস্ত্র পাঠিয়েছেন, তাঁরা এগুলো করছেন আমাকে উত্ত্যক্ত করতে। আমি সাহস করে সত্য কথা বলেছি, বলব মৃত্যুর আগপর্যন্ত।'
-
সরকারের অদূরদর্শিতায় ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা: বিএনপি
জানুয়ারি ০৬, ২০২১ ১৩:৫৬সরকারের অদূরদর্শিতার কারণেই ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে অভিযোগ করে অতিদ্রুত বিকল্প উৎস খুঁজে বের করার আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এ আহ্বান জানান।
-
কথাবার্তা: ইউরেনিয়াম পাচারের ভয়ঙ্কর চক্র: কোটি কোটি টাকার ইউরেনিয়ামসহ আটক ৩
জানুয়ারি ০৬, ২০২১ ০৮:৪৯শ্রোতা/পাঠক! ৬ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
নিঃশব্দ বোবাকণ্ঠই আওয়ামী বাকশালীদের কাছে প্রিয়: রিজভী
জানুয়ারি ০৫, ২০২১ ১২:১৩সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালের নবম এবং ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ একতরফা জাতীয় নির্বাচন সবই দেশী-বিদেশী গভীর চক্রান্তের নির্বাচন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
-
'বাংলাদেশে কোনো স্বৈরতন্ত্র নেই, আছে গণতান্ত্রিক মূল্যবোধ আর বাকস্বাধীনতা'
জানুয়ারি ০৪, ২০২১ ১৪:২৯গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথে বিএনপির নেতিবাচক ও অতি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিই প্রধান বাধা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'দেশে কোনো স্বৈরতন্ত্র নেই; আছে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ আর বাকস্বাধীনতা। আর তাই বিএনপি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছে, অবিরাম বিষোদগার করতে পারছে। গণতন্ত্র আছে বলেই দেশে নিয়মিত নির্বাচন-উপনির্বাচন হচ্ছে এবং বিএনপিও নিয়মিত অংশ নিতে পারছে, জয়লাভও করছে।