• পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র দুর্ঘটনার জন্য রাশিয়াই দায়ী: আমেরিকা

    পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র দুর্ঘটনার জন্য রাশিয়াই দায়ী: আমেরিকা

    নভেম্বর ১৭, ২০২২ ১২:২৮

    আমেরিকা বলেছে, পোল্যান্ডের সীমান্তবর্তী গ্রামে যে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছে তা ইউক্রেনের ছাড়া অন্য কোনো দেশের বলে কোনো তথ্য আমেরিকার হাতে নেই। গতকাল (বুধবার) মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপত্র অ্যাড্রিনে ওয়াটসন এক বিবৃতিতে একথা বলেন।

  • পরমাণু সমঝোতা পুনর্বহাল নিয়ে ভণ্ডামি করছে আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী

    পরমাণু সমঝোতা পুনর্বহাল নিয়ে ভণ্ডামি করছে আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী

    নভেম্বর ১৭, ২০২২ ১২:২০

    ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার ব্যাপারে আমেরিকা দ্বিমুখী নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, আমেরিকা একদিকে ইরানকে এই মর্মে বার্তা দিচ্ছে যে, তারা যতদ্রুত সম্ভব পরমাণু সমঝোতা পুনর্বহাল করতে চায় অন্যদিকে ভণ্ডামির আশ্রয় নিয়ে মার্কিন গণমাধ্যমগুলোকে বলছে, সমঝোতাটি এই মুহূর্তে তাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে না।

  • গণমাধ্যমের স্বাধীনতার ওপর আরেকবার কুঠারাঘাত করল আমেরিকা

    গণমাধ্যমের স্বাধীনতার ওপর আরেকবার কুঠারাঘাত করল আমেরিকা

    নভেম্বর ১৭, ২০২২ ১১:৪১

    গণমাধ্যমের স্বাধীনতার ওপর আরেকবার কুঠারাঘাত করে মার্কিন সরকার ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র প্রধান পেইমান জেবেলি ও বিশ্ব কার্যক্রমের প্রধান আহমাদ নওরোজিসহ আইআরআইবির ছয় শীর্ষস্থানীয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

  • সামান্য ব্যবধানে মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিলো রিপাবলিকান পার্টি

    সামান্য ব্যবধানে মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিলো রিপাবলিকান পার্টি

    নভেম্বর ১৭, ২০২২ ১০:৫৯

    মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক দলকে হটিয়ে বিরোধী রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রণ নিয়েছে। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে খুব সামান্য ব্যবধানে রিপাবলিকান পার্টি এই বিজয় অর্জন করেছে।

  • ইউক্রেন যুদ্ধের বিস্তার রোধ করতে গুতেরেসের আহ্বান

    ইউক্রেন যুদ্ধের বিস্তার রোধ করতে গুতেরেসের আহ্বান

    নভেম্বর ১৬, ২০২২ ১২:২৭

    জাতিসংঘ মহাসচিব ইউক্রেনে যুদ্ধের বিস্তার রোধ করার আহ্বান জানিয়েছেন।

  • পোল্যান্ডে আঘাত করা ক্ষেপণাস্ত্র ছিল ইউক্রেনের: এপি’র রিপোর্ট

    পোল্যান্ডে আঘাত করা ক্ষেপণাস্ত্র ছিল ইউক্রেনের: এপি’র রিপোর্ট

    নভেম্বর ১৬, ২০২২ ১১:৫৮

    গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় পোল্যান্ডের ভূখণ্ডে যে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সেটি রাশিয়ার নয় বরং ইউক্রেনের ছিল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি-কে  একথা বলেছেন আমেরিকার অন্তত তিনজন কর্মকর্তা।

  • ইউরোপকে অগঠনমূলক পন্থা বন্ধ করতে হবে: আমির আবদুল্লাহিয়ান

    ইউরোপকে অগঠনমূলক পন্থা বন্ধ করতে হবে: আমির আবদুল্লাহিয়ান

    নভেম্বর ১৬, ২০২২ ১১:৪৭

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: ইউরোপের উচিত অগঠনমূলক পন্থা বন্ধ করা। আইএইএ'র নির্বাহী পরিষদের বৈঠকে ইরান বিরোধী প্রস্তাব পাসের জন্য ইউরোপীয় পক্ষগুলো চেষ্টা চালাচ্ছে। তারই প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ওই মন্তব্য করেন।

  • পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার পর ন্যাটোর জরুরি বৈঠক ডেকেছেন বাইডেন

    পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার পর ন্যাটোর জরুরি বৈঠক ডেকেছেন বাইডেন

    নভেম্বর ১৬, ২০২২ ১০:২৯

    ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে রাশিয়ার কথিত ক্ষেপণাস্ত্র হামলার পর ন্যাটো জোটের জরুরি বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়ে তদন্ত করতে সর্বোচ্চ সহযোগিতা দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

  • রাশিয়াকে ধ্বংস করে ফেলতে চায় আমেরিকা: সর্বোচ্চ রুশ নিরাপত্তা কর্মকর্তা

    রাশিয়াকে ধ্বংস করে ফেলতে চায় আমেরিকা: সর্বোচ্চ রুশ নিরাপত্তা কর্মকর্তা

    নভেম্বর ১৬, ২০২২ ০৫:২০

    আমেরিকা রাশিয়াকে দুর্বল করার পাশাপাশি দেশটিকে ধ্বংস করে দিতে চায় বলে সতর্কবাণী উচ্চারণ করেছেন সর্বোচ্চ রুশ নিরাপত্তা কর্মকর্তা নিকোলাই প্যাতরুশেভ। তিনি গতকাল (মঙ্গলবার) ব্রাইয়ানস্ক শহরে একটি উচ্চ পর্যায়ের সরকারি বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

  • পোল্যান্ডের গ্রামে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর প্রত্যাখ্যান করল মস্কো

    পোল্যান্ডের গ্রামে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর প্রত্যাখ্যান করল মস্কো

    নভেম্বর ১৬, ২০২২ ০৪:১৭

    রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেন সীমান্ত পেরিয়ে পোল্যান্ডের একটি গ্রামে আঘাত হেনেছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো ব্যাপকভাবে যে খবর প্রচার করেছে মস্কো তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, “রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূমিতে আঘাত হেনেছে বলে পোলিশ গণমাধ্যম ও কর্মকর্তারা যে বিবৃতি দিয়েছেন তা ইচ্ছাকৃত উস্কানি ছাড়া আর কিছু নয় যার উদ্দেশ্য পরিস্থিতিকে আরো উত্তেজনাকর করে তোলা।”