-
ইউক্রেনে আরো ৩০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম পাঠাবে আমেরিকা
এপ্রিল ০৩, ২০২২ ১২:০৫ইউক্রেনে আরো ৩০ কোটি ডলার মূল্যের যুদ্ধ-সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন সরকার। এরমধ্যে লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র এবং ড্রোন থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।
-
ইউক্রেনকে ইইউ’র আগে ন্যাটোর সদস্য হতে হবে: মেদভেদেভ
এপ্রিল ০৩, ২০২২ ০২:৪৯ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সদস্য হওয়ার আগে ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্য হতে হবে বলে মন্তব্য করেছে রাশিয়া। সাবেক রুশ প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভ শনিবার এক বক্তব্যে এ মন্তব্য করেন।
-
শিগগিরই মুখোমুখি বৈঠকে বসতে পারেন পুতিন ও জেলেনস্কি
এপ্রিল ০৩, ২০২২ ০২:৩১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে পারেন বলে খবর দিয়েছে রাশিয়ার একাধিক গণমাধ্যম। ইউক্রেনের একজন শান্তি আলোচকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পুতিন ও জেলনস্কির সাক্ষাতের সম্ভাব্য স্থান হতে পারে তুরস্ক।
-
‘তবু চীনকে দলে ভেড়ানো গেল না’
এপ্রিল ০২, ২০২২ ১৪:২২ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ও দেশটিতে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে নিজস্ব কায়দায় প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে চীন তবে এ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের সঙ্গে জোট বাধতে রাজি হয় নি। মস্কোর বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নেয়ারও অঙ্গীকার ব্যক্ত করে নি বেইজিং।
-
ইউক্রেনে রুশ ‘আগ্রাসন’ এখনই বন্ধ করতে হবে: পাক সেনাপ্রধান
এপ্রিল ০২, ২০২২ ১০:২৩পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তার ভাষায় বলেছেন, রাশিয়াকে ইউক্রেন আগ্রাসন এখনই বন্ধ করতে হবে। তিনি একে ‘মারাত্মক শোকাবহ’ ঘটনা বলে মন্তব্য করেন।
-
‘কমান্ডার ইন চিফ হিসেবে আমি এ নিয়ে কারো সঙ্গে কথা বলব না”
এপ্রিল ০২, ২০২২ ০৯:৩৯ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের উত্তরাঞ্চল থেকে রাশিয়া ধীরে ধীরে সেনা প্রত্যাহার করছে তবে তা নজরে পড়ার মতো। নতুন এক ভিডিও বার্তায় একথা বলেছেন তিনি।
-
ইউক্রেন-রুশ সংঘাতে নতুন মোড়: পাকিস্তান সংকট, করোনার ভয়াবহ ভ্যারিয়েন্ট আসছে!
এপ্রিল ০২, ২০২২ ০৯:৩৫সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
“আপনারা গ্যাস নিচ্ছেন আমরা তেল নিলেই মহাভারত অশুদ্ধ?”
এপ্রিল ০১, ২০২২ ১৩:০৩রাশিয়ার কাছ থেকে জ্বালানী কেনার ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ইউরোপীয় দেশগুলো যখন রাশিয়ার কাছ থেকে বড় মাত্রায় গ্যাস আমদানি অব্যাহত রেখেছে তখন মস্কোর কাছে থেকে দিল্লির তেল কেনার সমালোচনা ইউরোপের মুখে শোভা পায় না।
-
রাশিয়ার বেলগোরোদ শহরের তেল ডিপোতে ইউক্রেন হামলা
এপ্রিল ০১, ২০২২ ১২:৪০রাশিয়ার বেলগোরোদ শহরের একটি ডিপোতে বিমান হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের উত্তর সীমান্তবর্তী বেলগোরোদ শহরের আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ এ অভিযোগ করেন।
-
জনমত জরিপ: ইউক্রেনে হামলার পর পুতিনের জনপ্রিয়তা বেড়েছে
এপ্রিল ০১, ২০২২ ০৬:৪২ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পর রাশিয়ার জনগণের মধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জনপ্রিয়তা বেড়েছে। রাশিয়ার বেসরকারি জনমত জরিপ সংস্থা লুভাদা’র বরাত দিয়ে ফ্রান্স-ভিত্তিক নিউজ চ্যানেল ইউরোনিউজ এ তথ্য জানিয়েছে।