-
'ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে পশ্চিমা হুঁশিয়ারি বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে'
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ০৭:০৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার কথিত আগ্রাসন সম্পর্কে পশ্চিমা দেশগুলোর হুঁশিয়ারি বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে। এক্ষেত্রে মার্কিন উন্মাদনা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
-
হামলা চালালে কঠোর পরিণতি: পুতিনকে ফোন করে বললেন বাইডেন
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ০৬:৩৪রাশিয়া ‘যেকোনো মুহূর্তে’ ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমা শক্তিগুলো যখন দাবি করছে তখন অন্তত এক ডজন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে। যেসব দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে সেগুলোর মধ্যে আমেরিকা, ব্রিটেন ও জার্মানি অন্যতম।
-
রাশিয়ার বিরুদ্ধে ‘প্রচারণার ধুম্রজাল’ সৃষ্টি করা হয়েছে: ল্যাভরভ
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ০৬:৩২রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আমেরিকাকে তার দেশের বিরুদ্ধে ‘প্রচারণার ধুম্রজাল’ সৃষ্টি করার জন্য আমেরিকাকে অভিযুক্ত করেছেন। তিনি গতকাল (শনিবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে এক টেলিফোনালাপে এ অভিযোগ করেন।
-
অপ্রয়োজনীয় দূতাবাস কর্মীদের দেশে ফেরানোর খবর দিল রাশিয়া
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ০৬:২৯রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমাদের উত্তেজনা সৃষ্টিকারী প্রচারণার মধ্যে ইউক্রেনে নিযুক্ত নিজের কূটনীতিকদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার এক বিবৃতিতে বলেছেন, “কিয়েভ সরকার বা তৃতীয় কোনো দেশের সম্ভাব্য উসকানির আশঙ্কায় আমরা ইউক্রেনে নিযুক্ত কূটনীতিকদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছি।”
-
ইরানি নাগরিকদের অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ০৬:২৫ইউক্রেনে বসবাসরত ইরানি নাগরিকদের যেকোনো অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে কিয়েভের ইরান দূতাবাস। শনিবার ওই দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হলেও ইরানি নাগরিকদেরকে এখনই ইউক্রেন ত্যাগ করতে বলা হয়নি।
-
ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে ব্রিটেন
ফেব্রুয়ারি ১২, ২০২২ ১৪:৫২ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে ব্রিটেন। ব্রিটেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী জেমস হিপি বলেছেন, সংঘর্ষ শুরু হলে ইউক্রেনে কোনো ব্রিটিশ সেনা থাকবে না। সবাইকে সরিয়ে নেয়া হবে।
-
রাশিয়া ইউক্রেন থেকে কূটনীতিক প্রত্যাহার করছে বলে খবর প্রচার
ফেব্রুয়ারি ১২, ২০২২ ১১:০৭ইউক্রেনে রাশিয়ার হামলা অত্যাসন্ন বলে অজুহাত তুলে পোল্যান্ডে আরো তিন হাজার সেনা পাঠিয়েছে আমেরিকা।এ নিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে পূর্ব ইউরোপে পাঠানো মার্কিন সেনার সংখ্যা ছয় হাজারে পৌঁছাল।
-
দু’একদিনের মধ্যে ইউক্রেনে হামলা করবে রাশিয়া: আমেরিকা
ফেব্রুয়ারি ১২, ২০২২ ০৭:৫৫রাশিয়া তার সেনাদেরকে ইউক্রেনে অনুপ্রবেশ করানোর জন্য প্রস্তুত করেছে বলে সতর্ক করে দিয়েছে আমেরিকা। একইসঙ্গে মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করারও আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে মার্কিন নাগরিকদের রক্ষা করার জন্য তিনি সেনা পাঠাবেন না।তিনি আরো বলেছেন, বিশ্বে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তা তিনি আগে কখনও দেখেননি।
-
নিরাপত্তা গ্যারান্টি নিয়ে ন্যাটো ও ইইউর জবাব ‘অবমাননাকর’: রাশিয়া
ফেব্রুয়ারি ১২, ২০২২ ০৭:৩৭রাশিয়ার নিরাপত্তা গ্যারান্টির দাবির জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যে যৌথ প্রতিক্রিয়া জানিয়েছে তাকে ‘অবমাননাকর ও অন্তঃসারশূন্য’ বলে অভিহিত করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ন্যাটো ও ইইউভুক্ত প্রতিটি দেশকে আলাদা আলাদা চিঠি দিয়ে ‘সামষ্টিক নিরাপত্তা’র ব্যাপারে এসব দেশের উপলব্ধি জানতে চেয়েছিলেন।
-
ইউক্রেন সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে রাশিয়া: মার্কিন প্রতিষ্ঠানের দাবি
ফেব্রুয়ারি ১১, ২০২২ ১৫:১৮ইউক্রেন সীমান্তে রাশিয়া সেনা সংখ্যা বাড়িয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস। এই প্রতিষ্ঠানের সরবরাহকৃত কিছু ছবির ভিত্তিতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অবশ্য রয়টার্স এ কথাও স্বীকার করেছে যে, তারা ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।