-
মসুল থেকে শত শত দায়েশ সন্ত্রাসী আটক
জুলাই ১৬, ২০১৭ ০৩:৫৫ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরী থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অন্তত ২৫০ জঙ্গিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। নয় মাসের অভিযানে ওই নগরী পুরোপুরি দায়েশ মুক্ত হওয়ার কয়েকদিন পর এ খবর দিয়েছে ইরাকের যৌথ কমান্ড।
-
মসুল উদ্ধারে বড় ক্ষতির শিকার আমেরিকা ও তার মিত্ররা: ইরান
জুলাই ১৫, ২০১৭ ১৩:২২ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে ইরাকের মসুল শহর মুক্ত করার কারণে প্রধান ক্ষতির শিকার হয়েছে আমেরিকা ও তার মিত্ররা। এর কারণ হচ্ছে- দায়েশের পতনের ফলে আমেরিকা ও তার আঞ্চলিক এবং ইউরোপীয় মিত্রদেশগুলো তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।
-
দায়েশের মধ্যে মতবিরোধ চরমে: ইরাকে নিজেদের মধ্যে সংঘর্ষে হতাহত ৪
জুলাই ১৫, ২০১৭ ১২:২১ইরাকের উত্তর-পশ্চিম অংশের একটি মসজিদে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের চার সন্ত্রাসী হতাহত হয়েছে। আজ (শনিবার) ইরাকের আল সুমারিয়া টেলিভিশন চ্যানেল নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।
-
মসুলে দায়েশকে সহায়তা করতে ১৫০ গোয়েন্দা কর্মকর্তা পাঠিয়েছিল সৌদি আরব
জুলাই ১৪, ২০১৭ ০৬:৪৯তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে যুদ্ধে সহায়তার জন্য ইরাকের মসুলে দেড়শ’ গোয়েন্দা কর্মকর্তা পাঠিয়েছিল সৌদি আরব। ইরাকি সরকার এবং দেশটির পপুলার মোবিলাইজেন ইউনিটসের বিরুদ্ধে যুদ্ধে দায়েশকে সহায়তার জন্য এসব গোয়েন্দা কর্মকর্তা পাঠানো হয়েছিল বলে জানিয়েছে লেবাননের আরবিভাষী নেটওয়ার্ক আল-মানার।
-
বাগদাদি নিহত হওয়ার কথা স্বীকার করল দায়েশ
জুলাই ১১, ২০১৭ ১২:০২তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী তাদের নেতা আবু বকর বাগদাদির নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে। ইরাকের নেইনাভা প্রদেশের একটি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে আস সুমারিয়া টিভি।
-
কাতারের বিরুদ্ধে অবস্থান নিতে ইরাককে সৌদি আরবের আজব প্রস্তাব
জুলাই ১০, ২০১৭ ১২:৩৭ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কাতার বিরোধী পদক্ষেপে শামিল হওয়ার জন্য ইরাক সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে সৌদি আরব।
-
মসুলে চূড়ান্ত বিজয় ঘোষণা করলেন ইরাকি প্রধানমন্ত্রী
জুলাই ০৯, ২০১৭ ২১:০০ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি দেশটির দ্বিতীয় বৃহত্তম মসুল শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের ঘোষণা দিয়েছেন। চরমপন্থি এ গোষ্ঠীর বিরুদ্ধে আট মাসের প্রচণ্ড লড়াই শেষে এ বিজয় অর্জন সম্ভব হলো।
-
ইরাক ও সিরিয়ায় ৬০০ বেসামরিক ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করল পেন্টাগন
জুলাই ০৮, ২০১৭ ০৬:৫৮ইরাক ও সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের অবস্থানে হামলা চালাতে গিয়ে অন্তত ৬০০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করার কথা স্বীকার করেছে আমেরিকা। ২০১৪ সাল থেকে এসব হতভাগ্য মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
-
মসুলে দায়েশের সেকেন্ড ইন-কমান্ড নিহত
জুলাই ০৭, ২০১৭ ২১:৪২ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সেকেন্ড ইন-কমান্ড আবু ইয়াহিয়া ইরাকি নিহত হয়েছে। মসুল শহরের রাস্তায় রাস্তায় ইরাকি সেনাদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধের সময় এ শীর্ষ সন্ত্রাসী নিহত হয়।
-
পুরনো মসুলে দায়েশ ২০,০০০ বেসামরিক ব্যক্তিকে আটকে রেখেছে: জাতিসংঘ
জুলাই ০৬, ২০১৭ ১৪:০১ইরাকের পুরোনো মসুলে তাকফিরি দায়েশের নিয়ন্ত্রিত কিছু এলাকায় এখনো ২০,০০০ বেসামরিক ব্যক্তি অবরুদ্ধ হয়ে আছেন বলে জাতিসংঘের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন।