-
ইরাকে আবারো ২০০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে দায়েশ
জুলাই ০৫, ২০১৭ ১৫:১৯উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ ইরাকের উত্তরাঞ্চলীয় মসুলের কাছে অন্তত ২০০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। মসুলে দায়েশের সর্বশেষ আস্তানা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা এসব ব্যক্তিকে হত্যা করে বলে খবর পাওয়া গেছে।
-
ইরাককে বিভক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন রুহানি
জুলাই ০৪, ২০১৭ ১৮:৫২ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ইরাককে বিভক্ত করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরান তার পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশী দেশটির ঐক্য, স্থিতিশীলতা ও সংহতিকেই কেবল সমর্থন করে।
-
মসুল মুক্তি উৎসব পালন করল ইরাকি সংসদ
জুলাই ০৪, ২০১৭ ১৪:৫৪ইরাকি সংসদ সদস্যরা সেদেশের সশস্ত্র বাহিনী এবং হাশদ-আশ-শাবি’র সঙ্গে একাত্মতা ঘোষণার অংশ হিসেবে মসুল বিজয় উৎসব পালন করেছে। তারা ঘোষণা করেছে: মসুল বিজয়ের পর তালাফার শহর মুক্তির অভিযান শুরু হবে।
-
দায়েশের পতনের পরও ইরাকে সেনা মোতায়েন রাখার চেষ্টা করছে আমেরিকা
জুলাই ০৪, ২০১৭ ১০:৪৯উগ্র তাকাফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কবল থেকে ইরাকের মসুল শহর উদ্ধারের পর এখন ওই এলাকাকে পুরোপুরি সন্ত্রাস মুক্ত করার অভিযান চলছে। আর সেই সঙ্গে দায়েশ তার শেষ মুহূর্তের নিঃশ্বাস ত্যাগ করছে। দায়েশ ইরাক থেকে বিতাড়িত হওয়ার পথে থাকলেও এ পর্যায়ে আমেরিকার নতুন ষড়যন্ত্রের প্রতি সবার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। দায়েশ আইএসআইএল কিংবা আইএসআইএস নামেও পরিচিত।
-
মসুল বিজয়ে মার্কিন বাহিনীর কোনো ভূমিকা নেই: হাশদ আশ-শাবি
জুলাই ০২, ২০১৭ ১২:৫৭উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের কবল থেকে মসুল শহর পুনরুদ্ধারে মার্কিন বাহিনীর কোনো ভূমিকা ছিল না বলে ইরাকি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন। দায়েশের কাছ থেকে মসুল পুনর্দখলে মার্কিন সেনাবাহিনী প্রধান ভূমিকা পালন করেছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করার পর ইরাকি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বক্তব্য এলো।
-
মসুলে দায়েশের শেষ আস্তানাগুলো দখল করেছে ইরাকি সেনাবাহিনী
জুলাই ০২, ২০১৭ ০২:০৪ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর দখলে থাকা অবশিষ্ট ছোট ছোট মহল্লাগুলি দখল করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রায় গোটা মসুল হাতছাড়া হয়ে যাওয়ার পর এসব মহল্লায় ঘাঁটি গেড়ে সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করার শেষ চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা।
-
বাগদাদির খেলাফত ঘোষণার স্থানটি এখন কেমন আছে (ভিডিওসহ)
জুলাই ০১, ২০১৭ ১৫:১৯ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের আন-নুরি মসজিদ থেকেই নিজেকে কথিত খলিফা হিসেবে ঘোষণা করেছিলেন উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতা আবু বকর আল-বাগদাদি। সেই মসুল শহরটি দায়েশের হাত থকে মুক্ত করেছে ইরাকি বাহিনী।
-
দায়েশ বিরোধী লড়াইয়ে আয়াতুল্লাহ সিস্তানির প্রশংসা করলেন প্রধানমন্ত্রী এবাদি
জুলাই ০১, ২০১৭ ১৩:০৩ইরাকে তৎপর উগ্র তাকফিরি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেশটির প্রভাবশালী শিয়া আলেম গ্রান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি। ২০১৪ সালে সিস্তানির জারি করা ফতোয়া ইরাককে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
-
‘ইরাকে আর কোনোদিন ফিরে আসবে না দায়েশ’
জুলাই ০১, ২০১৭ ০২:৪৮ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের পতনের খবর নিশ্চিত করেছে সন্ত্রাস বিরোধী জনপ্রিয় ‘পপুলার ফ্রন্ট’ বাহিনী। হাশদ আশ-শা’বি নামে পরিচিত এই বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরাকে এই সন্ত্রাসী গোষ্ঠী আর কোনোদিন ফিরে আসতে পারবে না।
-
মসুলকে দায়েশমুক্ত করার প্রশংসা করলেন ইরানি প্রেসিডেন্ট
জুন ৩০, ২০১৭ ২০:৫৬ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে মুক্ত করার জন্য দেশটির সরকার, সামরিক বাহিনী ও জনগণের প্রশংসা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।