-
যে কোনো মানদণ্ডেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে হেরে যাচ্ছে আমেরিকা: ফরেন পলিসি
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ২০:১৩পার্সটুডে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে যুদ্ধে “জয়ী” হয়েছে এবং এখন শুধু “কাজটি শেষ করা” বাকি—এমন দাবি করার কয়েক মাস পরও সংঘাতটি গোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে। কূটনৈতিক প্রচেষ্টা স্থবির, কৌশলগত লক্ষ্যগুলো অর্জিত হয়নি এবং প্রায় সব মানদণ্ডেই মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত এই যুদ্ধে হেরে যাচ্ছে বলে ফরেন পলিসি জানিয়েছে।
-
ইরানের ‘জানফাদা’ মহড়ায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান; জাতীয় ঐক্য ও সংহতির উজ্জ্বল দৃষ্টান্তের প্রশংসা
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১৮:০৩পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার সকালে ব্যাপক জনসমাগমে অনুষ্ঠিত ‘জানফাদায়ান-ই-ইরান’ মহড়ায় উপস্থিত হন এবং অংশগ্রহণকারীদের জাতীয় ঐক্য, সংহতি ও আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্তের প্রশংসা করেন।
-
‘জানফাদা’ ইরানের প্রজাতন্ত্রের প্রতীক এবং শত্রুর হুমকির মোকাবিলায় জনগণের দৃঢ়তার প্রতিচ্ছবি: তায়েব
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১৭:০২পার্সটুডে: ইরানের বাসিজ সংস্থার প্রধান বলেছেন, ‘জানফাদায়ান’ (দেশের জন্য আত্মোৎসর্গে প্রস্তুত ব্যক্তিরা) এই ভূখণ্ডের শত্রুদের জন্য দুঃস্বপ্ন। তিনি জোর দিয়ে বলেন, জানফাদা ইরানের প্রজাতন্ত্রব্যবস্থার প্রতীক এবং দেশের সীমান্ত ও ভূখণ্ডের বিরুদ্ধে শত্রুর হুমকি মোকাবিলায় ইরানি জনগণের দৃঢ়তা ও সহনশীলতার প্রতীক।
-
আমেরিকার ওপর হতাশ হয়ে নতুন নিরাপত্তা ছাতা খুঁজতে উপসাগরীয় শেখশাসিত দেশগুলোর তৎপরতা
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১৬:০৮পার্সটুডে— নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যেসব আরব দেশ বুঝতে পেরেছে যে তারা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের তালিকায় নেই, তারা এখন নতুন নিরাপত্তা ছাতা খুঁজতে তৎপর হয়েছে।
-
বড় পরিসরে ‘ইরানের জন্য জীবন উৎসর্গকারীদের’ মহড়া শুরু
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১৫:১১পার্সটুডে—ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন জনসম্পৃক্ত গোষ্ঠীর অংশগ্রহণে ৩ লাখ ১৩ হাজার মানুষের অংশগ্রহণে ‘ইরানের জন্য জীবন উৎসর্গকারীরা’ শীর্ষক বড় সামরিক মহড়া শুরু হয়েছে।
-
হরমুজগানের স্থাপত্য: প্রকৃতির সাথে বোঝাপড়া করে গড়া এক ঐতিহ্য
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ২০:৪১পার্সটুডে: ইরানের দক্ষিণে হরমুজগান প্রদেশ। একদিকে গরম মরুভূমি, অন্যদিকে পারস্য উপসাগরের নীল জল—এই দুইয়ের মিশেলেই গড়ে উঠেছে এই অঞ্চল। এখানকার ইতিহাস ধরে রাখা আছে বড় বড় রাজকীয় ভবনে নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে মানানসই স্থাপত্যে।
-
ক্যান্সার নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুরস্কার পেলেন ইরানি চিকিৎসক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ২০:০৪পার্সটুডে-তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসের অধ্যাপক ড. আমির আলী হামিদিয়ে ক্যান্সার, হৃদ্রোগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
-
ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির মুখে চ্যালেঞ্জে যুক্তরাষ্ট্র: ইবনুররেজা
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১৯:৪৩পার্সটুডে- ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর সহায়তা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিজেদের অস্ত্র ও সামরিক সক্ষমতা নিয়ে অহংকার করত; কিন্তু ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির মুখোমুখি হয়ে তারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।
-
এফ-১৫ পাইলটকে উদ্ধারের মার্কিন বর্ণনা হলিউডি কাহিনি: ইরান
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১৯:৩০পার্সটুডে: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ইরানে ভূপাতিত একটি এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের বিষয়ে সাম্প্রতিক মার্কিন বর্ণনাকে ‘হলিউডি কাহিনি’ হিসেবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ওয়াশিংটনের ব্যর্থতা ঢাকার চেষ্টার অংশ হিসেবেই এমন বর্ণনা তৈরি করা হয়েছে।
-
ইরানে যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে: জাতিসংঘের তদন্ত কমিটি
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১৯:২৮পার্সটুডে-ইরান বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিটি তাদের একটি প্রতিবেদন প্রকাশ করেছে।