-
ইমাম খামেনেয়ী: পাশ্চাত্যে ইহুদিবাদ-বিরোধী সমাবেশ খোদায়ি ইচ্ছার প্রকাশ
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১৪:৪৯পার্স-টুডে- ইসলামী ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় গড়ে উঠেছে ৪০ বছর আগে। এই মন্ত্রণালয়ের ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে আজ (শনিবার) "গোয়েন্দা সম্প্রদায়ের শহীদ এবং গোয়েন্দা মন্ত্রণালয় প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী" শীর্ষক একটি সেমিনার হয়েছে।
-
সাইয়্যেদ নাসরুল্লাহর জানাজা অনুষ্ঠানে যাচ্ছেন ইরানের সংসদ স্পিকার
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১০:০৭লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ সাফিউদ্দিনের দাফন ও শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেবেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ। আগামীকাল (রোববার) জানাজা অনুষ্ঠিত হবে।
-
প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয় ইরান: প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ০৮:১৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের নীতিতে বিশ্বাস করে। তেহরান মনে করে, অর্থনৈতিক সম্পর্ক জোরদারের মধ্যদিয়ে নিরাপত্তা, শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব।
-
যেকোনো দেশের কাছে ‘শাহেদ’ ড্রোন বিক্রি করতে পারবে ইরান: স্থায়ী মিশন
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ০৭:০৪ইরানের ‘শাহেদ’ ড্রোন অন্যান্য দেশের কাছে বিক্রি করার ব্যাপারে কোনো ‘আইনি বাধা নেই’ বলে জানিয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। রাশিয়া এই ড্রোনটি ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে বলে কোনো কোনো মার্কিন গণমাধ্যম দাবি করার পর একথা জানাল ইরানের স্থায়ী মিশন।
-
পানামায় বহিষ্কৃত ইরানি অভিবাসীদের সব রকম সহায়তা দেয়া হবে: তেহরান
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ০৬:৪০মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পানামায় বহিষ্কৃত ইরানি অভিবাসীদের সহায়তা করার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে ওয়াশিংটনস্থ ইরানের স্বার্থ রক্ষাকারী দপ্তর। এশিয়ার বিভিন্ন দেশের ১১৯ জন অভিবাসীকে গত বুধবার একটি সামরিক বিমানকে করে পানামায় পাঠিয়ে দেয়ার পর ওই দপ্তর এ ঘোষণা দিল।
-
'শত্রুকে পরাস্ত করতে জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হবে'
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১৬:৪৮ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, "ইরানের মোকাবেলায় আমেরিকাসহ গোটা আধিপত্যবাদী শক্তি সফ্ট ওয়ার চালাচ্ছে, বিশেষকরে তারা গণমাধ্যমকে ব্যবহার করছে ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে।"
-
আমেরিকা ইরানের দারখুইন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধের চেষ্টা করেছিল: মোহাম্মাদ ইসলামী
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১৪:০৫ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামী বলেছেন, "মার্কিন যুক্তরাষ্ট্র ১২ বছর আগে দারখুইন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। আমাদের যুবসমাজ এবং বিজ্ঞানীরা সাহায্য করেছে, এর ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ অব্যাহত ছিল।"
-
ইরানি 'পিঁপড়া'র ৩টি পুরষ্কার; 'আনোরা' ফিল্মে আমেরিকার চিত্র উঠে এসেছে যা ২০২৫ সালে অস্কারে মনোনীত
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১৩:৫৬পার্সটুডে - ভারতে প্রিদর্শিয়া শর্ট ফিল্ম অ্যান্ড ডকুমেন্টারি ফেস্টিভ্যালের মূল বিভাগে ইরানের "অ্যান্ট" স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ৩টি পুরষ্কার জিতেছে।
-
ইরান যেকোনো হামলা মোকাবেলায় প্রস্তুত: আইআরজিসি প্রধান
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১৩:৫১ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেছেন, ইরানের উন্নত অস্ত্র এবং দক্ষ সশস্ত্র বাহিনী দেশকে শত্রুদের যেকোনো হামলা মোকাবেলা করতে সক্ষম।
-
ইরান আলোচনা করবে কিন্তু যেকোন মূল্যে নয়
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১৩:০০ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান বারবার ঘোষণা করেছে যে তেহরান সংলাপ চায় কিন্তু “যেকোন মূল্যে" আলোচনা করবে না।