-
সৌদি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
আগস্ট ০৭, ২০১৮ ০৪:৪২ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের জিজান প্রদেশের একটি সামিরক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায় ইয়েমেনি সেনারা।
-
সৌদি জোটের আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনি নারীদের বিক্ষোভ
আগস্ট ০৫, ২০১৮ ১২:০৮ইয়েমেনে আগ্রাসী সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে রাজধানী সানায় শত শত নারী বিক্ষোভ করেছেন। গত শুক্রবার হুদায়দা বন্দরের একটি হাসপাতাল এবং একটি মাছের বাজারে বিমান হামলায় অন্তত ৫২ জন বেসামরিক ব্যক্তি শহীদ ও শতাধিক আহত হওয়ার পর নারীরা এ বিক্ষোভ করেন।
-
বাবুল মান্দাবে সামরিক অভিযান চালানোর হুমকি দিল ইসরাইল!
আগস্ট ০৩, ২০১৮ ১৩:০৫ইহুদিবাদী ইসরাইল প্রথমবারের মতো প্রকাশ্যে এডেন উপসাগরের আন্তর্জাতিক বাবুল মান্দেব প্রণালীতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা যখন এ প্রণালীটি নিয়ন্ত্রণ করছে তখন দখলদার ইসরাইলের পক্ষ থেকে এ হুমকি এলো।
-
ইয়েমেনে হাসপাতাল ও বাজারে সৌদি হামলায় নিহত ৫২; ইরানের নিন্দা
আগস্ট ০৩, ২০১৮ ১০:১৪ইয়েমেনে হাসপাতাল ও মাছের বাজারে সৌদি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, সৌদি আরবের প্রতিদিনের হামলা এবং আন্তর্জাতিক সমাজের নীরবতা ইয়েমেনি জনগণের জীবন বিপন্ন করে তুলেছে। হাসপাতাল ও মাছের বাজারে গতকালের সৌদি হামলার প্রতিক্রিয়ায় আজ (শুক্রবার) তিনি এ কথা বলেন।
-
সৌদি বাহিনীর হামলায় ৯ ইয়েমেনি জেলে নিহত
আগস্ট ০২, ২০১৮ ১১:৫০দারিদ্রপীড়িত ইয়েমেনে আগ্রাসী সৌদি বাহিনীর বিমান হামলায় অন্তত ৯ জন জেলে নিহত হয়েছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল গতকাল বুধবার এ দিয়েছে।
-
হুদায়দা বন্দরে মানবিক বিপর্যয় ধেয়ে আসছে: জাতিসংঘের হুঁশিয়ারি
আগস্ট ০১, ২০১৮ ১৫:১০দারিদ্রপীড়িত ইয়েমেনে বিশেষ করে বন্দরনগরী হুদায়দাতে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল বিষয়ক সংস্থা ইউনিসেফ।
-
ইয়েমেনিদের হামলায় আরো চার সৌদি সেনা নিহত
জুলাই ৩১, ২০১৮ ০৮:০৩ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাদের হামলায় আগ্রাসী সৌদি আরবের আরো চার সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান ও নাজরান প্রদেশের দুটি ঘাঁটিতে চালানো মর্টার হামলায় এসব সৌদি সেনা নিহত হয়।
-
'ইয়েমেনের একটা গ্রামের বিরুদ্ধেও লড়াইয়ের ক্ষমতা নেই আমিরাতের'
জুলাই ৩০, ২০১৮ ১৬:৩৪ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আবদুস সালাম বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সরকার এতটাই দুর্বল যে, তারা পুরো ইয়েমেনি জাতির বিরুদ্ধে তো দূরের কথা শুধুমাত্র একটি গ্রামের লোকজনের বিরুদ্ধেও লড়াই করার ক্ষমতা রাখে না।
-
হুদায়দায় ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলা: আরো কয়েক ডজন নিহত
জুলাই ৩০, ২০১৮ ১৩:০৪ইয়েমেনি নিরাপত্তা বাহিনী এবং দেশটির সাবেক পদচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত ভাড়াটে সেনা ও সৌদি মদদপুষ্ট সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে সম্প্রতি আরো কয়েক ডজন ব্যক্তি নিহত হয়েছে।
-
সৌদির ৪ সেনা নিহত; ২ জন আটক
জুলাই ২৯, ২০১৮ ১৫:০২ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের হামলায় সৌদি আরবের চার সেনা নিহত হয়েছে। ওই অভিযানে সৌদি আরবের আরো দুই সেনাকে আটক করেছে ইয়েমেনি সেনারা। আল-মসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।