ইয়েমেনিদের হামলায় আরো চার সৌদি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i60470-ইয়েমেনিদের_হামলায়_আরো_চার_সৌদি_সেনা_নিহত
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাদের হামলায় আগ্রাসী সৌদি আরবের আরো চার সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান ও নাজরান প্রদেশের দুটি ঘাঁটিতে চালানো মর্টার হামলায় এসব সৌদি সেনা নিহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩১, ২০১৮ ০৮:০৩ Asia/Dhaka
  • জিজান প্রদেশে সৌদি সীমান্তরক্ষীদের প্রহরা
    জিজান প্রদেশে সৌদি সীমান্তরক্ষীদের প্রহরা

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাদের হামলায় আগ্রাসী সৌদি আরবের আরো চার সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান ও নাজরান প্রদেশের দুটি ঘাঁটিতে চালানো মর্টার হামলায় এসব সৌদি সেনা নিহত হয়।

সৌদি সামরিক বাহিনী তাদের টু‌ইটার অ্যাকাউন্টে এ খবর নিশ্চিত করেছে। এছাড়া, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জাওফ প্রদেশের বাকিম পাহাড়ি এলাকায় মোতায়েন সৌদি সেনাদের ওপর হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা। এ হামলার ফলে শত্রু সেনারা পাহাড় ছেড়ে চলে যেতে বাধ্য হয় এবং ওই এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনি সেনারা।  

ইয়েমেনে সৌদি বিমান হামলা

আল-মাসিরা টেলিভিশন চ্যানেল অন্য এক খবরে বলেছে, ইয়েমেনি সেনাদের হামলায় সৌদি ভাড়াটে সেনাদের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে সুদানের ভাড়াটে সেনাই বেশি। তবে কোথায় এ হামলা হয়েছে তা পরিষ্কার করে নি চ্যানেলটি।

এদিকে, ইয়েমেনে বন্দরনগরীর হুদায়দায় সৌদি বিমান হামলায় গতকাল আরো চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। হুদায়দা এলাকায় সৌদি আরব আবার বিমান হামলা জোরদার করেছে।#

পার্সটুডে/এসআইবি/৩১