বাবুল মান্দাবে সামরিক অভিযান চালানোর হুমকি দিল ইসরাইল!
-
এডেন সাগরে বাবুল মান্দাব তেলবাহী ট্যাংকারের চলাচল
ইহুদিবাদী ইসরাইল প্রথমবারের মতো প্রকাশ্যে এডেন উপসাগরের আন্তর্জাতিক বাবুল মান্দেব প্রণালীতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা যখন এ প্রণালীটি নিয়ন্ত্রণ করছে তখন দখলদার ইসরাইলের পক্ষ থেকে এ হুমকি এলো।
ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক জোটের সঙ্গে সহযোগিতার অংশ হিসেবে প্রয়োজনে তিনি এ ধরনের পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দেবেন। ইসরাইলের হারেজ পত্রিকা এ খবর দিয়েছে। তবে ইরানকে টার্গেট করেই এ সামরিক পদক্ষেপ নেয়া হবে বলে দাবি করেন নেতানিয়াহু। যদিও এ প্রণালীতে হস্তক্ষেপ করার বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো ঘোষণাই দেয়া নি। তিনি তার ভাষায় আরো বলেন, "যদি ইরান বাবুল মান্দেব প্রণালী বন্ধ করে দেয়ার কোনো চেষ্টা করে তাহলে দেশটিকে তা থেকে বিরত রাখার জন্য আন্তর্জাতিক জোটের পক্ষ থেকে যে উদ্যোগ নেয়া হবে তার সঙ্গে ইসাইল সহযোগিতা করবে।"

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা আগ্রাসী সৌদি আরবের একটি যুদ্ধাজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর বাবুল মান্দেব প্রণালী দিয়ে অস্থায়ীভাবে তেল রপ্তানি বন্ধ করার ঘোষণা দেয় রিয়াদ। হুথি যোদ্ধারা সৌদি আরবের খুব বড় দুটি তেলবাহী জাহাজে (ভিএলসিসি) হামলা চালিয়েছিল বলে সৌদি জ্বালানি মন্ত্রী খালিদ আল-ফালিহ এক বিবৃতিতে দাবি করেছিলেন। সেসময় লোহিত সাগর দিয়ে জাহাজ দুটি যাচ্ছিল এবং প্রতিটি জাহাজে ২০ লাখ ব্যারেল তেল বহন করা হচ্ছিল বলেও জানিয়েছিলেন তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/