-
ইয়েমেনে সৌদি আগ্রাসন বন্ধে ব্যবস্থা নিন: বিশ্বকে ইরান
জুন ২৫, ২০১৮ ১৩:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, বিশ্ব সম্প্রদায়কে ইয়েমেনের চলমান পরিস্থিতি বুঝতে হবে এবং দেশটিতে সৌদি আরবের আগ্রাসন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
-
নিরাপদেই চলছে হুদায়দা বিমান বন্দরের কার্যক্রম: ইয়েমেনের সেনাবাহিনী
জুন ২৪, ২০১৮ ১৫:১৭ইয়েমেনের সেনাবাহিনী ও গণবাহিনী ঘোষণা করেছে, হুদায়দা বিমান বন্দর এখনও পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিমান বন্দরের নিরাপত্তা ক্ষেত্রে কোনো ধরণের সমস্যা তৈরি হয় নি। আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনা মুখপাত্র শারাফ লুকমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
-
ইয়েমেন যুদ্ধে হেরে ইরানের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে আবু ধাবি
জুন ২২, ২০১৮ ০১:০৯ইয়েমেনের হুদায়দা বন্দর দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে ইরানের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি দাবি করছে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদেরকে সমরাস্ত্র দিচ্ছে ইরান।
-
‘ইয়েমেন যুদ্ধ থেকে সরে দাঁড়াবে মালয়েশিয়া’
জুন ২১, ২০১৮ ০৯:২১মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ সাবু বলেছেন, সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন আগ্রাসন থেকে তার দেশ সব রকমের সম্পর্ক ছিন্ন কারার বিষয়টি বিবেচনা করছে।
-
সৌদি সেনারা ইয়েমেনি নারীদের ধর্ষণ করেছে: হুথি প্রধান
জুন ২১, ২০১৮ ০৬:৩০ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালেক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, সৌদি সেনারা ইয়েমেনি নারীদের ধর্ষণের মতো যুদ্ধাপরাধ করেছে। এছাড়া, আন্তর্জাতিক অঙ্গন থেকে আসা ত্রাণ সামগ্রী ধ্বংস করেছে তারা।
-
হুদায়দা বিমানবন্দর দখলের দাবি করল সৌদি জোট
জুন ২০, ২০১৮ ১৭:১৯সৌদি সমর্থিত এবং ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত বাহিনী হুদায়দা বিমানবন্দর দখলের দাবি করেছে। তারা বলেছে, হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে তারা।
-
'হুদায়দায় রক্তক্ষয়ী আগ্রাসন দাম্ভিক শক্তিগুলোর ঘৃণ্য চরিত্রের বহিঃপ্রকাশ'
জুন ২০, ২০১৮ ১৩:৫০ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ী ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদায়দা দখলে নেয়ার লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার কড়া নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, মার্কিন মদদপুষ্ট এ বর্বরোচিত হামলা বিশ্বের দাম্ভিক শক্তিগুলোর শয়তানি চরিত্রের আরেকটি নিদর্শন।
-
হুদায়দা বন্দরে সৌদি আগ্রাসন: উদ্বেগ জানালো জাতিসংঘ
জুন ১৮, ২০১৮ ১৭:৪৫ইয়েমেনের হুদায়দা বন্দর এলাকায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক আগ্রাসনের কারণে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। সংস্থার প্রধান জেইদ রা’দ আল-হুসেইন উদ্বেগ জানিয়ে বলেছেন, এ অভিযানের কারণে কয়েক মিলিয়ন বেসামরিক নাগরিকের জীবন বিপদের মুখে পড়তে পারে।
-
হুদায়দার হাসপাতালে সৌদি হামলা; 'এটা যুদ্ধাপরাধ'
জুন ১৮, ২০১৮ ১২:২৩ইয়েমেনের হুদায়দা হাসপাতালে যুদ্ধাপরাধ করেছে সৌদি আরব। ইয়েমেনের স্বাস্থ্য ও মানবাধিকার মন্ত্রণালয় এ অভিযোগ করে বলেছে, হুদায়দার 'আস-সাওরা' হাসপাতালে নির্মম বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। হামলার কারণে বিদেশি মেডিকেল টিম হাসপাতাল ছেড়ে চলে গেছে।
-
সৌদি জোটের ১৬০ সেনাকে আটক করেছে ইয়েমেনি সেনারা
জুন ১৮, ২০১৮ ০৭:২৮সৌদি নেতৃত্বাধীন আরব জোটের ১৬০ সেনাকে আটক করেছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা। হুদায়দা শহরে অভিযান চালাতে গিয়ে শনিবার পর্যন্ত এসব সেনা আটকা পড়েছে।