-
নিজস্ব মহড়া বাতিল করছে জাপান
জুন ২১, ২০১৮ ১৬:০৯নিজস্ব বেসামরিক মহড়া বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমে আসার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
-
নিখোঁজ ২০০ মার্কিন সেনার দেহাবশেষ ফেরত দিয়েছে উ. কোরিয়া: ট্রাম্পের দাবি
জুন ২১, ২০১৮ ১৪:২৩মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প বলেছেন, কোরীয় যুদ্ধের সময় নিখোঁজ হওয়া ২০০ সেনার দেহাবশেষ গতকাল (বুধবার) ফেরত দিয়েছে উত্তর কোরিয়া। তবে মার্কিন সামরিক কর্তৃপক্ষ বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে নি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
-
আবারও চীন সফরে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
জুন ১৯, ২০১৮ ১১:০০উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন আজ (মঙ্গলবার) আবারও চীন সফরে গেছেন। সেখানে তিনি দুই দিন থাকবেন। গত সপ্তাহে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়ে কিম চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-কে অবহিত করবেন বলে ধারণা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের এক সপ্তাহের মাথায় তিনি চীনে গেলেন। চলতি বছর এটি কিমের তৃতীয় চীন সফর।
-
সীমান্ত থেকে কামান সরাতে উত্তরের প্রতি দ. কোরিয়ার আহ্বান
জুন ১৭, ২০১৮ ১১:২৩সীমান্ত থেকে দূরপাল্লার কামান সরিয়ে নিতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। ইউনহাপ বার্তা সংস্থা এ খবর দিয়ে লিখেছে, সব ধরণের বিদ্বেষী তৎপরতা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি অনুযায়ী উত্তর কোরিয়াকে সীমান্ত থেকে কামান সরিয়ে নিতে হবে।
-
উ. কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন: রাশিয়া
জুন ১৬, ২০১৮ ১১:২০রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা উত্তর কোরিয়ার ওপর থেকে সব ধরনের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি চুক্তি সই হওয়ার প্রেক্ষাপটে তিনি এ আহ্বান জানালেন।
-
আমেরিকা হয়ত চুক্তি অনুসরণ করবে না: বিশ্লেষক
জুন ১৩, ২০১৮ ১৬:৩০উত্তর কোরিয়ার সঙ্গে সই হওয়া চুক্তি হয়ত আমেরিকা মানবে না। ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ অনেক দেশের সঙ্গে আমেরিকা যা করেছে এ ক্ষেত্রেও তাই করতে পারে। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আমেরিকার খ্যাতিমান রাজনৈতিক বিশ্লেষক মাইকেল জোন্স।
-
কিম-ট্রাম্পের চুক্তির ভাগ্য নিশ্চিত নয়: ইরান
জুন ১২, ২০১৮ ১৬:৩১ইরান সরকারের মুখপাত্র মোহাম্মাদ বাকের নোবাখত বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সই হওয়া চুক্তির ভাগ্য নিশ্চিত নয়।
-
ট্রাম্প-কিমের চুক্তিকে স্বাগত জানিয়েছে চীন
জুন ১২, ২০১৮ ১০:১৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠক ও চুক্তিকে স্বাগত জানিয়েছে চীন।
-
চুক্তি সই; কিমকে হোয়াইট হাউজে দাওয়াত দেবেন ট্রাম্প
জুন ১২, ২০১৮ ০৯:১৬মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি চুক্তিতে সই করেছেন। ট্রাম্প একে গুরুত্বপূর্ণ ও পূর্ণাঙ্গ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আশা করা হচ্ছে খুব শিগগিরি কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু হবে। চুক্তিতে উত্তর কোরিয়ার পরিপূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছে।
-
‘এ বৈঠক এসিড টেস্ট; ব্যর্থ হলে চরম মূল্য’
জুন ১২, ২০১৮ ০৮:২৫উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার ঐতিহাসিক শীর্ষ বৈঠককে আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই কূটনীতির ক্ষেত্রে ‘অগ্নিপরীক্ষা’ বলে মনে করছেন। তারা বলছেন, এ বৈঠকের ফলে দু দেশের মধ্যে দীর্ঘদিন ধরে পরমাণু ইস্যুতে বিরাজমান অচলাবস্থা দূর হতে পারে। তবে যদি ইতিবাচক ফলাফল না আসে তাহলে চরম মূল্য দিতে হতে পারে।