-
পারমাণবিক অস্ত্র রাখার পক্ষে জাতিসংঘে উত্তর কোরিয়ার যুক্তি পেশ
আগস্ট ০৫, ২০২৩ ১২:৫৬উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র রাখা এবং তাদের সার্বভৌমত্ব রক্ষার অধিকারের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেছে। জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী প্রতিনিধি কিম সং পারমাণবিক অস্ত্র রাখার পক্ষে যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন।
-
‘তাইওয়ানকে উন্নতমানের ঘাঁটি হিসেবে ব্যবহারের চেষ্টা করছে আমেরিকা’
আগস্ট ০৪, ২০২৩ ০৮:১০তাইওয়ানকে মার্কিন সরকার নতুন করে যে সামরিক সহায়তা প্যাকেজ দেয়ার ঘোষণা দিয়েছে তার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তাইওয়ানকে অস্ত্র সরবরাহের মাধ্যমে আমেরিকা এ অঞ্চলে বিপজ্জনক উসকানি সৃষ্টি করেছে এবং এতে মারাত্মক আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি হয়েছে যার কারণে যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে উঠবে।
-
চীনের সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চান কিম জং-উন
জুলাই ২৯, ২০২৩ ০৮:১৬চীনের সঙ্গে নিজ দেশের সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। পিয়ংইয়ং সফররত চীনের একটি শক্তিশালী প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
-
উত্তর কোরিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী
জুলাই ২৭, ২০২৩ ১২:০৮উত্তর কোরিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়া ও চীন থেকে উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধিদল পিয়ংইয়ং-এ পৌঁছেছে। সফরে রাশিয়ার প্রতিনিধিলের নেতৃত্ব দিচ্ছেন প্রতিরাক্ষামন্ত্রী সের্গেই শুইগো।
-
শান্তির জন্য দক্ষিণ কোরিয়ায় র্যালি, চুক্তির আহ্বান
জুলাই ২৫, ২০২৩ ১১:৪৬কোরীয় যুদ্ধবিরতির ৭০তম বার্ষিকীতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হাজার হাজার মানুষ শান্তি সমাবেশ করেছেন। সমাবেশ থেকে তারা উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি চুক্তির জন্য সরকারের কাছে দাবী জানান। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল আমেরিকার সঙ্গে যে শক্তিশালী সম্পর্ক তৈরির চেষ্টা করছেন তার সমালোচনা করা হয়।
-
আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
জুলাই ২৫, ২০২৩ ০৬:০৬নিজের পূর্ব উপকূলে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় আজ (মঙ্গলবার) সকালে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে।
-
পীৎসাগরে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়লো পিয়ংইয়ং
জুলাই ২২, ২০২৩ ০৯:০৮আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বেড়ে চলা উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া পীৎসাগরে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। চীন এবং কোরিয় উপদ্বীপের মধ্যে এই সাগর অবস্থিত।
-
ওয়াশিংটনের আহ্বানে সাড়া দিলো না পিয়ংইয়ং
জুলাই ২০, ২০২৩ ১২:১৮পিয়ংইয়ং এখন পর্যন্ত আটক মার্কিন সেনা সম্পর্কে পরামর্শ করতে ওয়াশিংটনের আহ্বানে সাড়া দেয় নি। ট্র্যাভিস কিং নামের ২৩ বছর বয়সী আমেরিকার এক সেনা-যে তার সাজা ভোগ করতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলো-তাকে স্বদেশে তার ইউনিটে ফিরিয়ে দেওয়ার জন্য মার্কিন সেনাবাহিনী বিমানবন্দরে নিয়ে গিয়েছিল।
-
মার্কিন সেনা স্বেচ্ছায় উত্তর কোরিয়ায় ঢুকেছেন: দক্ষিণ কোরিয়া
জুলাই ১৯, ২০২৩ ১৬:০৫দক্ষিণ কোরিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী শিন বিউম-চাউল বলেছেন, মার্কিন সেনা স্বেচ্ছায় উত্তর কোরিয়ার ভূখণ্ডে ঢুকেছেন। এ জন্য তিনি কারো অনুমতি নেননি। তিনি এক বিবৃতিতে আরও বলেছেন, উত্তর কোরিয়ায় প্রবেশকারী মার্কিন সেনাকে কেউ সেদেশে যেতে বাধ্য করেনি।
-
দ. কোরিয়ার বন্দরে পরমাণু শক্তিচালিত মার্কিন সাবমেরিন; ২ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া
জুলাই ১৯, ২০২৩ ১২:০১দক্ষিণ কোরিয়ার বন্দরে আমেরিকার পরমাণু শক্তিচলিত একটি সাবমেরিন মোতায়েন করার পর উত্তর কোরিয়া আমেরিকাকে সতর্ক করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ক্ষেপণাস্ত্র দুটি পূর্ব সাগর বা জাপান সাগরে গিয়ে পড়ে।