• লকডাউন না মানলে প্রয়োজনে গুলির হুঁশিয়ারি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

    লকডাউন না মানলে প্রয়োজনে গুলির হুঁশিয়ারি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

    মার্চ ২৫, ২০২০ ১১:১১

    করোনাভাইরাস মোকাবিলায় কার্যকর থাকা লকডাউন অমান্য করলে প্রয়োজনে গুলিবর্ষণের আদেশ দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। গতকাল (মঙ্গলবার) রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করে মানুষজনকে এসময় বাসায় থাকতে অনুরোধ করেছেন। এরপরেই লকডাউন অমান্য করলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিলেন কে চন্দ্রশেখর রাও।

  • করোনা পৌঁছে গেছে মহাসাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরীতে

    করোনা পৌঁছে গেছে মহাসাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরীতে

    মার্চ ২৫, ২০২০ ১১:০৬

    মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের তিন নৌ সেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। থিওডোর রুজভেল্ট প্রশান্ত মহাসাগরে মোতায়েন রয়েছে।

  • আমেরিকায় এক সপ্তাহের ব্যবধানে করোনা আক্রান্তের সংখ্যা ১০ গুণ বেড়েছে

    আমেরিকায় এক সপ্তাহের ব্যবধানে করোনা আক্রান্তের সংখ্যা ১০ গুণ বেড়েছে

    মার্চ ২৫, ২০২০ ০৮:১২

    আমেরিকায় গত এক সপ্তাহ আগে যে পরিমাণ মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল এক সপ্তাহ পরে এসে সে সংখ্যা এখন ১০ গুণ হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আমেরিকায় এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। তবে এই সংখ্যা ও প্রকৃত সংখ্যার চেয়ে অনেক বেশি বলে মনে করা হচ্ছে বলে স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা।

  • বাংলাদেশে করোনায় আরও একজনের মৃত্যু: সরকারের নির্দেশনা মানতে হাইকোর্টের পরামর্শ

    বাংলাদেশে করোনায় আরও একজনের মৃত্যু: সরকারের নির্দেশনা মানতে হাইকোর্টের পরামর্শ

    মার্চ ২৫, ২০২০ ০৮:১০

    বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ জনে। নতুন করে কেউ আক্রান্ত হননি। আজ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩৯। বর্তমানে আইসোলেশনে আছেন ৪৭ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন আরো ৪৭ জন।

  • ইরানের ১৯ প্রদেশে প্রবল বন্যা: চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা

    ইরানের ১৯ প্রদেশে প্রবল বন্যা: চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা

    মার্চ ২৫, ২০২০ ০৩:২৬

    ইরানজুড়ে প্রবল বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় আকষ্মিক বন্যা দেখা দিয়েছে।দেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বন্যা দুর্গত প্রদেশগুলোর উদ্ধার ও ত্রাণ সংস্থাগুলোকে পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

  • করোনাভাইরাস মোকাবিলায় ইরানকে সহযোগিতা করুন: গুতেরেস

    করোনাভাইরাস মোকাবিলায় ইরানকে সহযোগিতা করুন: গুতেরেস

    মার্চ ২৫, ২০২০ ০২:৪৫

    করোনাভাইরাস মোকাবিলায় ইরানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের এই আহ্বানের কথা জানিয়ে দেন।

  • ইরানের ওপর থেকে অবরোধ তুলে নিন: জাতিসংঘের মানবাধিকার কমিশন

    ইরানের ওপর থেকে অবরোধ তুলে নিন: জাতিসংঘের মানবাধিকার কমিশন

    মার্চ ২৫, ২০২০ ০২:২৫

    বিশ্বব্যাপী ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা শিথিল রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই বিশ্ব সংস্থার মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান কর্মকর্তা মিশেল ব্যাশেলে মঙ্গলবার নিউ ইয়র্কে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানান।

  • ইরানে করোনা আক্রান্ত প্রায় ৯ হাজার রোগী সুস্থ হয়েছেন: স্বাস্থ্য মন্ত্রণালয়

    ইরানে করোনা আক্রান্ত প্রায় ৯ হাজার রোগী সুস্থ হয়েছেন: স্বাস্থ্য মন্ত্রণালয়

    মার্চ ২৫, ২০২০ ০১:৫০

    ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত প্রায় নয় হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেছেন, হাসপাতাল ত্যাগকারী সুস্থ মানুষের সঠিক সংখ্যা ৮ হাজার ৯১৩ জন।

  • এই ২১ দিন সামলাতে না পারলে ভারত ২১ বছর পিছিয়ে যাবে: মোদি

    এই ২১ দিন সামলাতে না পারলে ভারত ২১ বছর পিছিয়ে যাবে: মোদি

    মার্চ ২৪, ২০২০ ১৭:৫৪

    করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ‘জনতা-কারফিউ’র পর এবার ২১ দিন লকডাউনের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ (মঙ্গলবার) ভারতের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে তিনি এ ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী- আজ মধ্যরাত থেকে ভারতের প্রতিটি রাজ্যে ও জেলায় লকডাউন কার্যকর হবে।

  • ইতালিতে করোনা রোগীর সংখ্যা ঘোষিত সংখ্যার চেয়ে ১০ গুণ

    ইতালিতে করোনা রোগীর সংখ্যা ঘোষিত সংখ্যার চেয়ে ১০ গুণ

    মার্চ ২৪, ২০২০ ১৫:২৩

    ইতালিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর যে সংখ্যা সরকার ঘোষণা করেছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অন্তত দশগুণ বেশি। সরকার জানিয়েছে এ পর্যন্ত  দেশটিতে ৬৪ হাজার মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।