• ঝুঁকিপূর্ণ ৩৯ জনকে পরীক্ষা করে করোনাভাইরাস পায়নি আইইডিসিআর

    ঝুঁকিপূর্ণ ৩৯ জনকে পরীক্ষা করে করোনাভাইরাস পায়নি আইইডিসিআর

    ফেব্রুয়ারি ০৪, ২০২০ ১৭:৫২

    বাংলাদেশে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা আজ (মঙ্গলবার) দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, চীন থেকে আসা ৬ হাজার ৭৮৯ জনকে স্ক্রিনিং-এর পাশাপাশি ঝুঁকিপূর্ণ ৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের কারো মধ্যেই করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তবে আশকোনায় পর্যবেক্ষণে থাকা নতুন একজনসহ মোট দু’জনকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে নমুনা পরীক্ষার জন্য।

  • করোনোভাইরাসে নিহত ৪২৭, চীনে যাওয়া বিদেশিদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

    করোনোভাইরাসে নিহত ৪২৭, চীনে যাওয়া বিদেশিদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

    ফেব্রুয়ারি ০৪, ২০২০ ০৮:৪৯

    প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে নতুন করে ৬৪ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই হুবেই এর বাসিন্দা। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪২৫ জনে। এছাড়া সোমবার নতুন করে ৩ হাজার ২৩৫ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ হাজার ৪৩৮ জনে।

  • সেই নতুন হাসপাতাল চালু করেছে চীন

    সেই নতুন হাসপাতাল চালু করেছে চীন

    ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১৭:০৩

    চীন জরুরীভিত্তিতে যে হাসপাতাল নির্মাণের কাজ শুরু করেছিল তা এরই মধ্যে শেষ হয়েছে এবং হাসপাতালটি চিকিৎসা সেবা দিতে শুরু করেছে।

  • চীনে যাওয়া বাংলাদেশি পাইলট-ক্রুদের ঢুকতে দিচ্ছে না অন্যদেশ

    চীনে যাওয়া বাংলাদেশি পাইলট-ক্রুদের ঢুকতে দিচ্ছে না অন্যদেশ

    ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১৬:৪৬

    করোনাভাইরাস আতঙ্কের মাঝে চীনের উহান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার কাজে নিয়োজিত বাংলাদেশি পাইলটদের অন্য দেশে ঢুকতে ভিসা দেয়া হচ্ছে না। তাই ভাড়া করা বিমানের মাধ্যমে চীন থেকে আরও ১৭১ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

  • ‘করোনাভাইরাস রোগী শনাক্ত না হলেও ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ’

    ‘করোনাভাইরাস রোগী শনাক্ত না হলেও ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ’

    ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১৪:৩২

    বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন থেকে ফিরে আসা বাংলাদেশি নাগরিক সবাই সুস্থ আছেন। আশকোনা হজ্বক্যাম্পে তারা কোয়ারান্টাইন ব্যবস্থায় আছেন। এছাড়াও হাসপাতালে ভর্তি করা ৮ জনও সুস্থ আছেন।

  • করোনা ভাইরাস সম্পর্কে অতিরিক্ত ভয়-ভীতি ছড়াচ্ছে আমেরিকা: চীন

    করোনা ভাইরাস সম্পর্কে অতিরিক্ত ভয়-ভীতি ছড়াচ্ছে আমেরিকা: চীন

    ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১৩:৪৮

    চীন বলেছে, করোনা ভাইরাস সম্পর্কে গোটা বিশ্বে অতিরিক্ত ভয়-ভীতি ছড়িয়ে দিচ্ছে আমেরিকা।

  • করোনাভাইরাস কি বৈশ্বিক-মহামারীতে রূপ নেবে! আসছে টিকা

    করোনাভাইরাস কি বৈশ্বিক-মহামারীতে রূপ নেবে! আসছে টিকা

    ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১২:৪৩

    করোনাভাইরাসের চলমান মহামারী বৈশ্বিক-মহামারীর আকার ধারণ করতে পারে বলে দুনিয়ার শীর্ষস্থানীয় সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা আশংকা ব্যক্ত করেছেন। পাশাপাশি এ রোগের টিকা বের করার তৎপরতাও চলছে জোরেশোরে।

  • করোনাভাইরাসে চীনে ৩৬১ জনের মৃত্যু: শেয়ারবাজারে ব্যাপক দরপতন

    করোনাভাইরাসে চীনে ৩৬১ জনের মৃত্যু: শেয়ারবাজারে ব্যাপক দরপতন

    ফেব্রুয়ারি ০৩, ২০২০ ০৯:৩০

    চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আজ (সোমবার) পর্যন্ত ৩৬১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২ হাজার ৮২৯ জনসহ আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। এছাড়া, চীন সীমান্তের সাথে থাকা হংকংয়ে ১৪ জন এবং ম্যাকাওয়ে ৭ আক্রান্ত হয়েছে।

  • করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়ালো, চীনের বাইরে প্রথম মৃত্যু

    করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়ালো, চীনের বাইরে প্রথম মৃত্যু

    ফেব্রুয়ারি ০২, ২০২০ ১৮:০৯

    মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। তবে এই প্রথমবারের মতো চীনের বাইরে এ ভাইরাসে আক্রান্ত কারো মৃত্যু হয়েছে। এই ভাইরাসের সংক্রমণে চীনের বাইরে ফিলিপাইনে মারা গেছেন ৪৪ বছর বয়সী এক চীনা নাগরিক।

  • ভ্রমণ সতর্কতা জারির মার্কিন উদ্যোগ নির্দয় পদক্ষেপ: চীন

    ভ্রমণ সতর্কতা জারির মার্কিন উদ্যোগ নির্দয় পদক্ষেপ: চীন

    ফেব্রুয়ারি ০১, ২০২০ ১৭:১৭

    করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় চীন সফরের ব্যাপারে সর্বোচ্চ সর্তকতা জারি করার বিষয়ে মার্কিন প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তার কঠোর সমালোচনা করেছে বেইজিং।  চীন সরকার বলেছে, আমেরিকার এই পদক্ষেপ সঠিক নয় এবং বাস্তবতার সঙ্গে এর মিল নেই।