-
ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞার বিরোধিতা করল কাতার
মে ০৩, ২০১৯ ১৪:২৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে কাতার সরকার। দোহা এক বিবৃতিতে বলেছে, ইরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়। এই নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবে।
-
বিমান চলাচল: ৮ বছর পর কাতারকে অনুমতি দিল সিরিয়া
এপ্রিল ২৪, ২০১৯ ১৩:১৩সিরিয়া সরকার কাতারের বেসামরিক বিমানচলাচল কর্তৃপক্ষকে সিরিয়ার আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। কাতার সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার পর দামেস্ক সরকার এই অনুমতি দেয়।
-
'আবু ধাবি ও দুবাই'র এক-তৃতীয়াংশ অন্ধকারে ডুবিয়ে দিতে পারে কাতার'
এপ্রিল ০৮, ২০১৯ ১২:৫৩কাতারের সংসদ স্পিকার আহমাদ আলে মাহমুদ বলেছেন, কাতার সংযুক্ত আরব আমিরাতে গ্যাস রপ্তানি বন্ধ করে দিলে আবু ধাবি ও দুবাইয়ের এক-তৃতীয়াংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। কাতারের রাজধানী দোহায় বিশ্বের স্বাধীন দেশগুলোর সংসদীয় ফোরাম আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইপিইউ'র সাধারণ পরিষদের বৈঠক উপলক্ষে রুশ টিভি চ্যানেল রাশাটুডে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।
-
গোলান মালভূমি ইস্যুতে ট্রাম্পের লক্ষ্য পূরণ হবে না: কাতার
এপ্রিল ০৩, ২০১৯ ১৩:২৬কাতারের সংসদ স্পিকার আহমাদ বিন আব্দুল্লাহ বিন যায়েদ আলে মাহমুদ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে ঘোষণা দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। তিনি বলেন, ট্রাম্পের এই ঘোষণা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারসহ বিভিন্ন প্রস্তাবের পরিপন্থী।
-
গোলান মালভূমি থেকে ইসরাইলকে সরে যেতে হবে: কাতার
মার্চ ২৬, ২০১৯ ০৮:৪০কাতার বলেছে, গোলান মালভূমি থেকে ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই সরে যেতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর এক বিবৃতিতে এ কথা বলেছে কাতার।
-
আমিরাতের নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কঠোর অভিযোগে কাতার
মার্চ ২১, ২০১৯ ১৪:২০সংযুক্ত আরব আমিরাত বা ইউএই'র নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে আঞ্চলিক স্থিতিশীলতা এবং পরিবেশের প্রতি মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে অভিযোগ করেছে কাতার। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র কাছে জানানো লিখিত অভিযোগে এ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সংস্থাটিকে হস্তক্ষেপ করার আহ্বান জানানো হয়েছে।
-
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর চারটি আরব দেশ সফর
মার্চ ০৫, ২০১৯ ১৬:১৬রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল (সোমবার) থেকে কাতার, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে চার দিনের সফর শুরু করেছেন।
-
ইরানের সঙ্গে সমঝোতায় আসতে পিজিসিসির প্রতি কাতারের আহ্বান
ফেব্রুয়ারি ২৬, ২০১৯ ১৫:১৬কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি-কে ইরানের সঙ্গে সমঝোতা করতে হবে। একই সঙ্গে তিনি বিশ্বের শক্তিধর দেশগুলোকে একপেশে নীতি ও দৃষ্টিভঙ্গি পরিহারের আহ্বান জানিয়েছেন।
-
আমরা যুদ্ধের অবসান চাই: আফগান নাগরিকের আর্তি
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ১৫:০১আফগান তালেবান ও আমেরিকা নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে। আশা করা হচ্ছে এবারের আলোচনা হবে এ যাবতকালের মধ্যে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে।
-
বিপ্লব বার্ষিকীতে রুহানিকে অভিনন্দন জানিয়েছেন কাতারি আমির
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১৪:৩৮ইরানের ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকীতে প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। এছাড়া, কাতারের উপ আমির আবদুল্লাহ বিন হামাদ বিন খলিফা আলে সানি প্রেসিডেন্ট রুহানিকে আলাদা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।