-
হামাস মেনে নিলে ইসরাইলও বাস্তবায়ন করবে: আশা জন কারবি'র
জুন ০৩, ২০২৪ ১২:১৩মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জন কারবি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার যে প্রস্তাব দিয়েছেন হামাস তা মেনে নিলে ইসরাইলও তা মানতে রাজি হবে বলে আশা করছে ওয়াশিংটন। গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস এ প্রস্তাব মেনে নিলে প্রথম ধাপে উপত্যকাটিতে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে।
-
তেল আবিবে ১২০,০০০ মানুষের সমাবেশ: নেতানিয়াহু সরকারকে আলটিমেটাম
জুন ০২, ২০২৪ ০৭:১৮গাজা উপত্যকায় আটক ইসরাইলি পণবন্দিদের মুক্ত করে আনতে হামাসের সঙ্গে চুক্তি করার আহ্বান জানিয়েছেন লক্ষাধিক ইসরাইলি নাগরিক। তারা শনিবার মধ্যরাত পর্যন্ত তেল আবিবের রাজপথ অবরোধ করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের পতন এবং নতুন নির্বাচন দেয়ারও দাবি জানিয়েছেন।
-
গাজায় যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বাইডেনের পরিকল্পনা সমর্থন করলেন লাপিদ
জুন ০২, ২০২৪ ০৭:০২মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত পরিকল্পনা মেনে নিলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর যে হুমকি দুই ইসরাইলি মন্ত্রী দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরাইলের প্রধান বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ।
-
নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুমকি দিলেন বেন গাভির ও স্মোটরিচ
জুন ০২, ২০২৪ ০৬:৫৩মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যে পরিকল্পনা তুলে ধরেছেন তা মেনে নিলে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইলি মন্ত্রিসভার পতন ঘটানোর হুমকি দিয়েছেন তার দুই উগ্র ডানপন্থি মন্ত্রী।
-
২৪ ঘণ্টার ব্যবধানে আবার মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালাল ইয়েমেন
জুন ০২, ২০২৪ ০৬:২৫ইসরাইলের ভয়াবহ গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা করাসহ নতুন করে আরো ছয়টি অভিযান চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
-
বাইডেনের পরিকল্পনার ব্যাপারে ইসলামি জিহাদের সংশয় প্রকাশ
জুন ০২, ২০২৪ ০৬:০৩মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে যে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছেন সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। এটি বলেছে, ‘আগ্রাসন বন্ধের’ যে কথা বলা হয়েছে তার অর্থ হতে হবে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনাদের ‘সম্পূর্ণ প্রত্যাহার’ করা।
-
বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু: যুদ্ধ থামাবে না ইসরাইল
জুন ০১, ২০২৪ ১৫:৩৬অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল যে প্রস্তাব দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
-
ওআইসি’র বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানালো ইরান
জুন ০১, ২০২৪ ১০:০৮ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি।
-
‘গাজায় ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ বিনামূল্যে পার পাবে না’
জুন ০১, ২০২৪ ০৯:১৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তা বিনামূল্যে পার পাবে না, এজন্য তাদেরকে অবশ্যই মূল্য দিতে হবে।
-
‘মধ্যপ্রাচ্য থেকে ইসরাইল নামক ক্যান্সার সৃষ্টিকারী টিউমার অপসারণ করতে হবে’
জুন ০১, ২০২৪ ০৬:০৪লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলকে বিশ্বের বুক থেকে মুছে ফেলার জন্য বৈশ্বিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইল একটি ‘ক্যান্সার সৃষ্টিকারী টিউমার’ যা অপসারণ করতে হবে।