-
আমেরিকার আয়োজিত নৌমহড়ায় অংশ নেবে চীন
ফেব্রুয়ারি ২৭, ২০১৬ ০৬:০৩২৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): চীন, আমেরিকা আয়োজিত আন্তর্জাতিক নৌমহড়া ‘রিম অব প্যাসিফিক এক্সারসাইজ’ বা ‘রিমপ্যাক’ এ অংশ গ্রহণ করবে। দক্ষিণ চীন সাগর নিয়ে যখন আমেরিকার সঙ্গে টানাপোড়নে তুঙ্গে তখন এ মহড়ায় অংশ নেয়ার ঘোষণা দিল চীন।
-
দ. চীন সাগরে নৌ-টহল জোরদার করবে আমেরিকা
ফেব্রুয়ারি ২৫, ২০১৬ ০৮:৫৫২৫ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): দক্ষিণ চীন সাগরে নৌবহরের টহল জোরদার করার পরিকল্পনা নিয়েছে আমেরিকা। মার্কিন তৎপরতাকে উস্কানি হিসেবে উল্লেখ করে চীনের যখন কঠোর সমালোচনা করছে তখন এ পরিকল্পনা ঘোষণা করলেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন কমান্ডার অ্যাডমিরাল হেরি হ্যারিস। তিনি দাবি করছেন, তার ভাষায়, নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার লক্ষ্যে টহল তৎপরতা জোরদার করা হবে।
-
চীনের কাছে ভ্রাম্যমান গোলন্দাজ ইউনিট মোতায়েন করতে চায় আমেরিকা
ফেব্রুয়ারি ২৪, ২০১৬ ০৭:৩০২৪ ফেব্রুয়াারি (রেডিও তেহরান): দক্ষিণ চীন সাগরের কাছে ভ্রাম্যমান গোলন্দাজ ইউনিট মোতায়েন করার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে মার্কিন সামরিক বাহিনী। দক্ষিণ চীন সাগর নিয়ে যখন আঞ্চলিক দেশগুলো ও আমেরিকা তীব্র উত্তেজনায় জড়িয়ে পড়েছে তখন পেন্টাগনের এ পরিকল্পনার কথা ফাঁস হলো।
-
মার্কিন ক্ষেপণাস্ত্র আমাদের নিরাপত্তা বিঘ্নিত করবে: চীন
ফেব্রুয়ারি ২৩, ২০১৬ ১৫:১৭২৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণ কোরিয়ায় পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হলে তা চীনের নিরাপত্তাকে বিঘ্নিত করবে।
-
বিশ্বের সবচেয়ে বড় দুরবিন বসাতে ৯০০০ মানুষকে সরাবে চীন
ফেব্রুয়ারি ২২, ২০১৬ ১৬:২৩২২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): চীন বিশ্বের সবচেয়ে বড় বেতার দুরবিন বা রেডিও টেলিস্কোপ বসানোর জন্য প্রায় নয় হাজার মানুষকে তাদের আদিবাসস্থান থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছে। চীনের গুইঝাও প্রদেশের পিংটাং এবং লুওডিয়ান এলাকা থেকে এ সব মানুষ সরিয়ে নেয়া হবে।
-
থাইল্যান্ডে চীন ও পাকিস্তানের সঙ্গে মহড়া চালাচ্ছে ভারত
ফেব্রুয়ারি ১৭, ২০১৬ ০৮:১৯১৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): চীন ও পাকিস্তানের সঙ্গে একযোগে সামরিক মহড়ায় চালিয়ে যাচ্ছে ভারত। থাইল্যান্ডে চলমান কোবরা গোল্ড নামের এ মহড়ায় ৩৫টি দেশ যোগ দিয়েছে। এ মহড়ায় যোগ দেয়ার জন্য ১২ সদস্যের সেনাদল পাঠিয়েছে ভারত।
-
‘থাড’ মোতায়েনে ক্ষতিগ্রস্ত হবে চীনের স্বার্থ: বেইজিং
ফেব্রুয়ারি ১৬, ২০১৬ ০৬:০৪১৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): কোরিয় উপদ্বীপে আমেরিকার সম্ভাব্য ‘থাড’ ক্ষেপণাস্ত্র মোতায়েনের কঠোর সমালোচনা করেছে চীন। একে কৌশলগত স্বার্থের প্রতি হুমকি হিসেবে উল্লেখ করে বেইজিং বলেছে, চীনের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে দেয়া হবে না।
-
স্বাগত জানাতে প্রস্তুত ইরান: সিল্ক রোডে সোমবার আসছে চীনা ট্রেন
ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ২৩:১৫১৫ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিল্ক রোডে সোমবার তেহরান আসছে চীনের একটি কার্গো ট্রেন। প্রথমবারের মতো আসা এ ট্রেনকে স্বাগত জানাতে এরইমধ্যে ইরান সব ধরনের প্রস্তুতি নিয়েছে। গত ২৯ জানুয়ারি চীনের জিনজিয়াং প্রদেশের বাণিজ্য কেন্দ্র ই ওয়াং শহর থেকে ইরানের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল এ মালবাহী ট্রেন।
-
৫ বছর চীনের সোনা আমদানি বেড়েছে ৭০০ গুণ
ফেব্রুয়ারি ১২, ২০১৬ ১৩:৪৬১২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): চীনের সোনা আমদানি সাতশ’ গুণের বেশি বেড়েছে। ২০১০ সালর পর থেকে এ আমদানি বেড়েছে এবং গত বছর দেশটির বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সোনা আমদানি করেছে। হংকং থেকে পাওয়া সর্বশেষ তথ্য-উপাত্ত থেকে এটি জানা গেছে।
-
মার্কিন ডেস্ট্রয়ার পাঠানোর ঘটনার কঠোর প্রতিবাদ জানাল চীন
জানুয়ারি ৩১, ২০১৬ ০৮:১১৩১ জানুয়ারি (রেডিও তেহরান): দক্ষিণ চীন সাগরের বিতর্কিত একটি দ্বীপের খুব কাছ দিয়ে আমেরিকার গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার পাঠানোর কঠোর প্রতিবাদ করেছে চীন। গতকাল দক্ষিণ চীন সাগরের পারাসেল দ্বীপপুঞ্জের ট্রিটন দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্যদিয়ে মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী রণতরী ইউএসএস কার্টিস উইলবার অতিক্রম করেছে বলে পেন্টাগন স্বীকার করেছিল।