-
মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে ওকিনাওয়ায় ২ দশকের মধ্যে বৃহত্তম বিক্ষোভ
জুন ১৯, ২০১৬ ১৩:০৭জাপানের ওকিনাওয়া দ্বীপে আজ (রোববার) হাজার হাজার মানুষ মার্কিন-বিরোধী বিক্ষোভ করেছে। জাপানে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি এবং মার্কিন সেনাদের ধর্ষণ ও হত্যাসহ অব্যাহত অপরাধ তৎপরতার বিরুদ্ধে এ সাম্প্রতিককালের বৃহত্তম এ বিক্ষোভ হয়েছে।
-
মহড়ায় নিয়োজিত মার্কিন বিমানবাহী রণতরীর পিছু নিল চীনা গোয়েন্দা জাহাজ
জুন ১৫, ২০১৬ ০৮:১০পশ্চিম প্রশান্ত মহাসাগরে মহড়ায় নিয়োজিত মার্কিন বিমানবাহী জাহাজ ইউএসএস জন সি স্টেনিসের পিছু নিয়েছে চীনা একটি গোয়েন্দা জাহাজ। জাপানের এক কর্মকর্তা আজ (বুধবার) এ কথা জানিয়েছেন। চীনা সমুদ্র সীমার কাছাকাছি এলাকায় আমেরিকা, জাপান এবং ভারতের চলমান নৌ মহড়ার সময় এ ঘটনা ঘটল।
-
‘সেনকাকু’র পানিসীমায় চীনা যুদ্ধজাহাজ: রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানাল জাপান
জুন ০৯, ২০১৬ ০৮:২৯জাপান আজ(বৃহস্পতিবার) খুব ভোরে চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে। পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের পানিসীমায় চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রথমবার ঢোকার প্রতিবাদ জানানোর জন্য চীনা রাষ্ট্রদূতকে তলব করা হয়।
-
ওকিনাওয়ায় নির্বাচন: মার্কিন বিরোধীদের বিজয়
জুন ০৬, ২০১৬ ১৫:১৩জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের স্থানীয় পরিষদ নির্বাচনে মার্কিন সামরিক ঘাঁটির বিরুদ্ধে অবস্থান নেয়া প্রার্থীরা বেশিরভাগ আসনে বিজয়ী হয়েছেন।
-
ওকিনাওয়ায় মার্কিন বাহিনীর ওপর কারফিউ
মে ২৮, ২০১৬ ১৪:২৩জাপানের ওকিনাওয়া দ্বীপে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর ওপর এক মাসের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এ সময়ের মধ্যে তারা রাতের বেলা ঘাঁটির বাইরে যেতে পারবে না।
-
জাপানে আণবিক বোমা ফেলার জন্য ক্ষমা চাওয়া হবে না: ওবামা
মে ২৩, ২০১৬ ০৭:২১মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে আণবিক বোমা ফেলার জন্য ক্ষমা চাইবেন না তিনি। এর বদলে আসন্ন জাপান সফরের সময়ে ওয়াশিংটন-টোকিও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হবে বলে জানান তিনি। জাপানের সম্প্রচার সংস্থা এনএইচকে’কে এ সব কথা বলেছেন তিনি।
-
ওকিনাওয়ায় মহিলা খুন: টোকিওতে মার্কিন রাষ্ট্রদূত তলব
মে ২০, ২০১৬ ০৮:৫০জাপানের ওকিনাওয়া দ্বীপে বর্বরভাবে এক নারী খুন হওয়ার ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে টোকিও সরকার। হত্যাকাণ্ডের পেছনে সাবেক এক মার্কিন মেরিন সেনা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
-
চাবাহার বন্দর উন্নয়নে ভারতের সঙ্গে যুক্ত হতে চায় জাপান: প্রতিবেদন
মে ০৮, ২০১৬ ০৮:৫৭ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বন্দর চাবাহারের উন্নয়নে অংশ নিতে চায় জাপান। নিক্কি এশিয়ান রিডিউতে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চাবাহারকে আঞ্চলিক যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজে ভারতের সঙ্গে যুক্ত হতে আশাবাদ ব্যক্ত করেছে জাপান।
-
নৌমহড়ায় আমেরিকা-জাপান-ভারত: উদ্বেগ চীনের
মে ০৬, ২০১৬ ০৮:৪৩আমেরিকা এবং জাপানের সঙ্গে নৌমহড়ায় অংশ গ্রহণ করবে ভারত এবং আগামী মাসে জাপানের ওকিনওয়া দ্বীপের পূর্বে এ মহড়া অনুষ্ঠিত হবে।
-
জাপানে দু’দফা ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ১৫০০
এপ্রিল ১৬, ২০১৬ ১৫:১২দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জাপানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছে। সর্বশেষ হিসেবে বলা হয়েছে এতে ১৫০০ আহত হয়েছে। আজ(শনিবার) জাপানের স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের এ সংখ্যা ঘোষণা করেছে।