-
পাকিস্তান সফরে গেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
আগস্ট ৩০, ২০১৮ ১৩:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (বৃহস্পতিবার) পাকিস্তান সফরে গেছেন। ইসলামাবাদ সফরের সময় তিনি দ্বিপক্ষীয় সহযোগিতাসহ নানা ইস্যু নিয়ে পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
-
‘কাস্পিয়ান সাগরের শতকরা ২০ ভাগ সম্পদ ইরানের’
আগস্ট ১৬, ২০১৮ ০৮:৫৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, কাস্পিয়ান সাগরের শতকরা ২০ ভাগ সম্পদ তার দেশের মালিকানায় আসবে।
-
‘ইরানকে চেপে ধরতে গিয়ে নিজেই একঘরে হয়ে পড়েছে আমেরিকা’
আগস্ট ১৬, ২০১৮ ০২:৫০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার মোকাবিলায় তার দেশ বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তেহরানের ওপর চাপপ্রয়োগ করতে গিয়ে আমেরিকাই একঘরে হয়ে পড়েছে। তিনি আরো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বিরোধী নিষেধাজ্ঞা আরোপ করতে গিয়ে কাউকে পাশে পাননি এমনকি ইউরোপও এক্ষেত্রে ওয়াশিংটনকে সহযোগিতা করতে রাজি হয়নি।
-
আমেরিকার সঙ্গে সম্ভাব্য বৈঠক নাকচ করে দিলেন জারিফ
আগস্ট ১১, ২০১৮ ১২:১৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনের অবকাশে ইরান এবং আমেরিকার কর্মকর্তাদের মধ্যে সম্ভাব্য আলোচনা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সংবাদ মাধ্যমে যে খবর এসেছে তা নাকচ করে দিয়েছেন।
-
ট্রাম্পের টুইটের পাল্টা টুইটে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ
আগস্ট ০৮, ২০১৮ ০২:১৪ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠার’ যে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন তার জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। ট্রাম্পের টুইটের পাল্টা টুইট করে তিনি বলেছেন, ক্যাপিটাল লেটারের টুইটার বার্তা দিয়ে বাস্তবতা পরিবর্তন করে দেয়া যাবে না।
-
আমেরিকা জানে না আমাদের আঙিনায় কী করছে তারা: জারিফ
আগস্ট ০৩, ২০১৮ ১০:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, তাদের দেশ ছেড়ে সাত হাজার মাইল দূরে আমাদের উঠোনের ওপরে কেন মার্কিন সেনারা অবস্থান করছে?
-
‘আলোচনার টেবিল থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমেরিকাই দায়ী’
আগস্ট ০১, ২০১৮ ০১:২৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইটার বার্তায় তার দেশের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের আগ্রহের জবাব দিয়েছেন।
-
ইউরোপের কাছ থেকে প্রতিশ্রুতি নয় বাস্তবসম্মত পদক্ষেপ প্রত্যাশা করছি: জারিফ
জুলাই ১৯, ২০১৮ ১২:৪২পরমাণু সমঝোতা থেকে আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নেয়ার পর ইউরোপের সঙ্গে তেহরানের সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।
-
আমেরিকার বিরুদ্ধে মামলা করেছে ইরান
জুলাই ১৬, ২০১৮ ১৫:৫১আন্তর্জাতিক বিচার আদালতে আমেরিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরানের বিরুদ্ধে নতুন করে একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার কারণে ইরান এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
-
ভিয়েনায় পরমাণু সমঝোতা রক্ষার বৈঠক শুরুর আগে যা বলল ফ্রান্স ও ইরান
জুলাই ০৬, ২০১৮ ১২:২০ফ্রান্স বলেছে, নভেম্বরের আগে ইউরোপের পক্ষ থেকে ইরানের জন্য অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করা সম্ভব নাও হতে পারে। এদিকে তেহরান ইউরোপকে উদ্দেশ করে বলেছে, পরমাণু সমঝোতার ব্যাপারে ইরানকে ‘অস্পষ্ট ও উচ্চাকাঙ্ক্ষী’ প্রতিশ্রুতি না দিয়ে তারা যেন ‘বাস্তবসম্মত ও যাচাইযোগ্য’ অঙ্গীকার করে।