-
ইরানের অর্থনীতিতে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়ে নি: জাওয়াদ জারিফ
মার্চ ১৬, ২০১৭ ১৬:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের আর্থ-রাজনৈতিক অঙ্গনে মার্কিন নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়ে নি বলে ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। আজ আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
-
ইরান-পাকিস্তান সহযোগিতা বাড়াতে চান জারিফ ও আজিজ
ফেব্রুয়ারি ২২, ২০১৭ ০৩:৪৮ইরান ও পাকিস্তানের মধ্যে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। মঙ্গলবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের মধ্যে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করা হয়।
-
নেতানিয়াহুর ভিত্তিহীন বক্তব্যের জবাব দিলেন জারিফ
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ০৪:২৮ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাম্প্রতিক ভ্রান্ত দাবির কঠোর জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
-
সিরিয়ায় মার্কিন সেনার প্রয়োজন নেই: ইরান
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ০৪:০৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আমেরিকাকে সিরিয়ায় সেনা না পাঠানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ায় মার্কিন পদাতিক সেনা পা রাখলে মধ্যপ্রাচ্যে উগ্রবাদের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে যা গোটা বিশ্বের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে তুলবে।
-
জার্মানির নতুন প্রেসিডেন্টকে ইরানের অভিনন্দন
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ০৯:৪০জার্মানির নতুন প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমেয়ারকে অভিনন্দন জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। অভিনন্দন বার্তায় তিনি স্টেইনমেয়ারকে বলেছেন, “আপনি সবসময় একজন খ্যাতিমান রাজনীতিক, শান্তির সমর্থক ও আন্তর্জাতিক আলোচনাকারী হিসেবে পরিচিত থাকবেন।” জারিফ আশা করেন, জার্মানির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় এখন বার্লিন ও তেহরানের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে।
-
ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অজুহাত বানাবেন না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ৩১, ২০১৭ ১৫:২০ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অজুহাত হিসেবে ব্যবহারের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি আজ (মঙ্গলবার) ইরান সফররত ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-মার্ক আইরো'র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার অংশ নয়।
-
ভারতে আটক নিজ নাগরিককে মুক্ত করার চেষ্টা চালাবে ইরান
ডিসেম্বর ২৯, ২০১৬ ০৩:৪৬ভারতে আটক একজন ইরানি নারী দাতব্য কর্মীকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে তেহরান। ভারতের একটি শিশুকে হত্যার কথিত অভিযোগে ওই ইরানি নারীকে আটক করা হয়েছে।
-
পরমাণু সমঝোতা বাস্তবায়নে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে জাপান
ডিসেম্বর ০৭, ২০১৬ ১৫:২১ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, সন্ত্রাসীদের প্রতি কোনো কোনো দেশের সমর্থন বন্ধে জাপান তার প্রভাবকে কাজে লাগাতে পারে।
-
সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক যুদ্ধের ডাক দিল ইরান
ডিসেম্বর ০৬, ২০১৬ ১৩:৫৩উগ্র সন্ত্রাসবাদের মতো অভিশাপের বিরুদ্ধে লড়াইয়ে কেবল সামরিক নয়, একটি বড় ধরণের সাংস্কৃতিক যুদ্ধের প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। আজ (মঙ্গলবার) চীনের রাজধানী বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
-
‘আফগানিস্তানকে নিরাপদ, স্থিতিশীল ও উন্নত দেখতে চায় ইরান’
ডিসেম্বর ০৫, ২০১৬ ০২:৪৩আফগানিস্তানকে একটি নিরাপদ, স্থিতিশীল ও উন্নত দেশ হিসেবে গড়ে তোলার কাজে ইরানের সরকার ও জনগণ সব সময় কাবুলের পাশে থাকবে। এ আশ্বাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।