• তুরস্ক: রাষ্ট্রীয় তহবিলের উপপ্রধান বরখাস্ত, ২ চ্যানেল বন্ধ

    তুরস্ক: রাষ্ট্রীয় তহবিলের উপপ্রধান বরখাস্ত, ২ চ্যানেল বন্ধ

    জানুয়ারি ২৩, ২০১৭ ১২:৫০

    তুরস্ক একটি রাষ্ট্রীয় তহবিলের এক উপপ্রধানকে বরখাস্ত এবং দু’টি স্থানীয় টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিয়েছে। গত বছরের ব্যর্থ অভ্যুত্থানে জড়িতদের বিরুদ্ধে আঙ্কারা যখন তৎপরতা জোরদার করেছে তখন এ পদক্ষেপ নেয়া হলো।

  • আস্তানা বৈঠকে শুধুমাত্র সিরিয় পক্ষগুলোর মধ্যে আলোচনা হবে: দামেস্ক

    আস্তানা বৈঠকে শুধুমাত্র সিরিয় পক্ষগুলোর মধ্যে আলোচনা হবে: দামেস্ক

    জানুয়ারি ২৩, ২০১৭ ০২:৫৯

    সিরিয়া বলেছে, কাজাখস্তানের রাজধানী আস্তানায় আজ যে শান্তি বৈঠক শুরু হতে যাচ্ছে তাতে সিরিয়ার সবগুলো পক্ষ অংশগ্রহণ করবে; বিদেশি কোনো পক্ষকে এ আলোচনায় জড়ানো যাবে না। আজ (সোমবার) থেকে শুরু হতে যাওয়া দু’দিনব্যাপী এ বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয় রাষ্ট্রদূত বাশার আল-জাফারি। তিনি আস্তানা বৈঠকে সিরিয়ার সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

  • ইরানে জরুরি অবতরণ করল তুরস্কের বিমান

    ইরানে জরুরি অবতরণ করল তুরস্কের বিমান

    জানুয়ারি ২২, ২০১৭ ২১:০৫

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরের বিমানবন্দরে তুরস্কের জাতীয় বিমান সংস্থা তুর্কি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণে বাধ্য হয়েছে।

  • বিপুল ক্ষমতার বিল পাসের জন্য সাংসদদের ধন্যবাদ জানালেন তুর্কি প্রেসিডেন্ট

    বিপুল ক্ষমতার বিল পাসের জন্য সাংসদদের ধন্যবাদ জানালেন তুর্কি প্রেসিডেন্ট

    জানুয়ারি ২২, ২০১৭ ১৬:০৫

    বিপুল ক্ষমতা দেয়ার বিল পাস করার কারণে সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি আজ (রোববার) বিদেশ সফর শুরুর আগে সাংবাদিকদের বলেছেন, "যারা প্রেসিডেনশিয়াল পদ্ধতিকে দেশের জন্য অকল্যাণকর ভাবছে তারা ভুল করছে।"

  • ব্রিটেন থেকে অস্ত্র কিনেই চলেছে তুরস্ক

    ব্রিটেন থেকে অস্ত্র কিনেই চলেছে তুরস্ক

    জানুয়ারি ২২, ২০১৭ ১৩:২৫

    তুরস্কে গত ১৫ জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটির কাছে পাঁচ কোটি পাউন্ডের অস্ত্র বিক্রি করেছে ব্রিটেন। তুরস্কে বিরোধী জনমতের ওপর ব্যাপক নিপীড়ন সত্ত্বেও ব্রিটিশ সরকার আংকারাকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করে যাচ্ছে।

  • তুর্কি সংসদে বিল পাস: অগাধ ক্ষমতার মালিক হচ্ছেন এরদোগান

    তুর্কি সংসদে বিল পাস: অগাধ ক্ষমতার মালিক হচ্ছেন এরদোগান

    জানুয়ারি ২১, ২০১৭ ১০:১১

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের হাতে বিপুল ক্ষমতা দেয়ার জন্য দেশটির জাতীয় সংসদে একটি বিতর্কিত বিল পাস করা হয়েছে। এ বিল পাসের ফলে এরদোগান বাড়তি নির্বাহী ক্ষমতার মালিক হবেন।

  • তুর্কি সংসদে আবার মারামারি; দু জন হাসপাতালে (ভিডিও)

    তুর্কি সংসদে আবার মারামারি; দু জন হাসপাতালে (ভিডিও)

    জানুয়ারি ২০, ২০১৭ ১০:১২

    তুরস্কের জাতীয় সংসদে এবার নারী সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তুর্কি সংবিধান পরিবর্তনের প্রতিবাদে বিরোধী একজন নারী সংসদ সদস্য স্পিকারের মঞ্চের সামনে অবস্থান নিলে মারামারির সূত্রপাত হয়।  

  • আস্তানা বৈঠকের জন্য আমেরিকাকে যৌথ আমন্ত্রণ জানানো হয় নি: ইরান

    আস্তানা বৈঠকের জন্য আমেরিকাকে যৌথ আমন্ত্রণ জানানো হয় নি: ইরান

    জানুয়ারি ১৮, ২০১৭ ১৫:২৯

    ইরান, রাশিয়া এবং তুরস্ক কাজাখিস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া সংক্রান্ত বৈঠকের যোগ দেয়ার জন্য আমেরিকার প্রতি যৌথ কোনো আমন্ত্রণ পাঠায় নি। আজ(বুধবার) এ কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।

  • অবশেষে ইস্তাম্বুলের নাইটক্লাবে হামলায় জড়িত বন্দুকধারী গ্রেফতার

    অবশেষে ইস্তাম্বুলের নাইটক্লাবে হামলায় জড়িত বন্দুকধারী গ্রেফতার

    জানুয়ারি ১৭, ২০১৭ ০৬:০৫

    তুরস্কের ইস্তাম্বুল নগরীর একটি নাইটক্লাবে হামলায় জড়িত সন্দেহভাজন বন্দুকধারীকে পুলিশ গ্রেফতার করেছে। ইংরেজি নববর্ষের রাতে ইস্তাম্বুলের রেইনা নাইটক্লাবে চালানো হামলায় অন্তত ৩৯ ব্যক্তি নিহত হয়েছিল। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ এর আগে এ হামলার দায়িত্ব স্বীকার করেছিল।

  • তুর্কি সংবিধান সংশোধনের প্রথম ধাপ: ব্যাপক ক্ষমতা পাচ্ছেন এরদোগান

    তুর্কি সংবিধান সংশোধনের প্রথম ধাপ: ব্যাপক ক্ষমতা পাচ্ছেন এরদোগান

    জানুয়ারি ১৬, ২০১৭ ১৫:৪৫

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ক্ষমতা বাড়ানোর বিষয়ে দেশটির সংবিধান সংশোধনের প্রথম পর্যায়ের বিল পাস হয়েছে। এতে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমসহ ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির সদস্যরা ব্যাপকভাবে সমর্থন দিয়েছেন।