• তুরস্কের বিমান বিধ্বস্ত; নিহত অন্তত ৩২

    তুরস্কের বিমান বিধ্বস্ত; নিহত অন্তত ৩২

    জানুয়ারি ১৬, ২০১৭ ০৮:৪৪

    কিরগিজস্তানের রাজধানী বিশকেকের কাছে তুর্কি এয়ারলাইন্সের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩২ জন নিহত হয়েছে। বোয়িং ৭৪৭ বিমানটি কিরগিজস্তানের মানাস বিমানবন্দরের কাছে স্থানীয় সময় আজ (সোমবার) সকাল সাড়ে সাতটার দিকে বিধ্বস্ত হয়।

  • তুর্কি হামলায় সিরিয়ার ২৫০ বেসামরিক নাগরিক নিহত

    তুর্কি হামলায় সিরিয়ার ২৫০ বেসামরিক নাগরিক নিহত

    জানুয়ারি ১৬, ২০১৭ ০৫:৩৯

    সিরিয়ায় গত দুই মাসে তুর্কি হামলায় প্রায় আড়াইশ’ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। ব্রিটেন-ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো প্রদেশের তাদিফ, বাজাআ এবং আল-বাব শহরে গত দুই মাসের তুর্কি হামলায় অন্তত ২৪৯ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে ৫৪টি শিশু এবং ২৯ জন নারী রয়েছে।

  • ‘আস্তানা বৈঠকে আমেরিকার উপস্থিতি মেনে নিতে সম্মত হয়েছে রাশিয়া’

    ‘আস্তানা বৈঠকে আমেরিকার উপস্থিতি মেনে নিতে সম্মত হয়েছে রাশিয়া’

    জানুয়ারি ১৪, ২০১৭ ০৪:৪১

    সিরিয়া বিষয়ক আসন্ন আস্তানা সম্মেলনে রাশিয়া আমেরিকার উপস্থিতি মেনে নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু জেনেভায় বলেছেন, “আস্তানা বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং এ বিষয়টি নিয়ে রাশিয়ার সঙ্গে আমাদের মতৈক্য হয়েছে।”

  • সিরিয়া ইস্যুতে রাশিয়া ও তুরস্কের সঙ্গে আলোচনা করল ইরান

    সিরিয়া ইস্যুতে রাশিয়া ও তুরস্কের সঙ্গে আলোচনা করল ইরান

    জানুয়ারি ১৪, ২০১৭ ০৪:৩৪

    সিরিয়ার চলমান সংঘর্ষ অবসানের ব্যাপারে রাশিয়া ও তুরস্কের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনসারি। তিনি এ আলোচনার উদ্দেশ্যে শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছান এবং সেখানে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের সঙ্গে সাক্ষাৎ করেন।

  • এরদোগানের সাবেক নিরাপত্তা প্রধান গ্রেফতার

    এরদোগানের সাবেক নিরাপত্তা প্রধান গ্রেফতার

    জানুয়ারি ১৩, ২০১৭ ১৯:৩৮

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাবেক নিরাপত্তা প্রধান মাকসুদ কারালকে গ্রেফতার করা হয়েছে। আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা তুর্কি রাজনৈতিক ও ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনের নেতৃত্বাধীন আন্দোলনের সঙ্গে যোগসাজশ থাকার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে।

  • সিরিয়ায় সন্ত্রাসীদের ওপর বিমান হামলার বিষয়ে তুর্কি-রুশ সমন্বয় চুক্তি

    সিরিয়ায় সন্ত্রাসীদের ওপর বিমান হামলার বিষয়ে তুর্কি-রুশ সমন্বয় চুক্তি

    জানুয়ারি ১৩, ২০১৭ ০৯:৩৬

    সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সমন্বয়ের ভিত্তিতে বিমান হামলা চালানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাশিয়া এবং তুরস্ক। একই সঙ্গে সিরিয়ার আকাশসীমায় যুদ্ধ অভিযান চালানোকে কেন্দ্র করে বিমান উড্ডয়ন নিরাপত্তা সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করেছে দেশ দুটি।

  • তুর্কি সংসদে আবার মারামারি (ভিডিও)

    তুর্কি সংসদে আবার মারামারি (ভিডিও)

    জানুয়ারি ১২, ২০১৭ ১৫:০৭

    তুরস্কের জাতীয় সংসদে আবার মারামারির ঘটনা ঘটেছে। দেশটিতে সংসদীয় পদ্ধতির সরকারের পরিবর্তে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর বিষয়ে সংবিধান সংশোধনের জন্য ভোটাভুটি করতে গিয়ে এই মারামারির ঘটনা ঘটল।

  • আঙ্কারার ইউ-টার্ন: ‘ইরাক থেকে সৈন্য সরাব না’

    আঙ্কারার ইউ-টার্ন: ‘ইরাক থেকে সৈন্য সরাব না’

    জানুয়ারি ১২, ২০১৭ ০৫:১৫

    তুরস্ক বলেছে, দেশটি এই মুহূর্তে ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করবে না; এমনকি সৈন্য প্রত্যাহার নিয়ে কোনো আলাপও করতে রাজি নয় আঙ্কারা। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইশিক আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরাক থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে নির্মূল না করা পর্যন্ত সেনা প্রত্যাহার নিয়ে বাগদাদের সঙ্গে কোনো আলোচনা করবে না আঙ্কারা।

  • গ্রিসে রুশ কূটনীতিককে মৃত অবস্থায় উদ্ধার: হত্যা তদন্তে পুলিশ

    গ্রিসে রুশ কূটনীতিককে মৃত অবস্থায় উদ্ধার: হত্যা তদন্তে পুলিশ

    জানুয়ারি ১০, ২০১৭ ০৮:৫৩

    গ্রিসে রাশিয়ার দূতাবাসের কন্স্যুলার বিভাগের প্রধান আন্দ্রে মালানিনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। গ্রিসের পুলিশ এরইমধ্যে হত্যার বিষয়ে তদন্ত শুরু করেছে।

  • ইরাক থেকে তুর্কি সেনা প্রত্যাহার ‘ইতিবাচক’ পদক্ষেপ: ইরান

    ইরাক থেকে তুর্কি সেনা প্রত্যাহার ‘ইতিবাচক’ পদক্ষেপ: ইরান

    জানুয়ারি ০৮, ২০১৭ ০৯:২১

    ইরাক থেকে তুর্কি সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ইরাকের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখিয়ে তুরস্ক সেনা প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছে তা একটি ইতিবাচক পদক্ষেপ।