• উত্তেজনার মাঝেই ইরাক সফরে গেলেন তুরস্কের প্রধানমন্ত্রী

    উত্তেজনার মাঝেই ইরাক সফরে গেলেন তুরস্কের প্রধানমন্ত্রী

    জানুয়ারি ০৭, ২০১৭ ১৪:৪৫

    ইরাক ও তুরস্কের মধ্যে বাগযুদ্ধ চলার মধ্যেই তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বাগদাদ সফরে গেছেন। বাগদাদ সরকারের বিনা অনুমতিতে ইরাকের মসুল এলাকায় তুর্কি সেনা পাঠানোর পর থেকে তুরস্ক ও ইরাকের মধ্যে এই বাগযুদ্ধ শুরু হয়। এ ঘটনায় দু দেশের মধ্যে অনেকটা অচলাবস্থা তৈরি হয়েছে।

  • আরো ৬,০০০ ব্যক্তির চাকরি খেল তুর্কি সরকার

    আরো ৬,০০০ ব্যক্তির চাকরি খেল তুর্কি সরকার

    জানুয়ারি ০৭, ২০১৭ ০৪:৫৯

    তুরস্ক সরকার দেশটির আরো অন্তত ৬,০০০ পুলিশ, সরকারি চাকুরিজীবী ও শিক্ষককে বরখাস্ত করেছে। ২০১৬ সালের জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে কথিত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হলো।

  • ‘মার্কিন নয়, রুশ বিমান সহায়তা নিচ্ছে তুরস্ক’

    ‘মার্কিন নয়, রুশ বিমান সহায়তা নিচ্ছে তুরস্ক’

    জানুয়ারি ০৫, ২০১৭ ১৫:১৮

    আমেরিকার দুজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ায় তুর্কি সেনাদের অভিযান চালানোর জন্য মার্কিন বিমান সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তুরস্ক সরকার। এর পরিবর্তে আংকারা রাশিয়ার কাছে বিমান সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছে।  

  • ‘তুর্কি নাইটক্লাবের হামলায় বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো জড়িত থাকতে পারে’

    ‘তুর্কি নাইটক্লাবের হামলায় বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো জড়িত থাকতে পারে’

    জানুয়ারি ০৫, ২০১৭ ১২:৫৪

    তুরস্কের ইস্তাম্বুল নগরীর নাইটক্লাবের হামলার সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো জড়িত থাকতে পারে বলে উল্লেখ করেছেন দেশটির উপ প্রধানমন্ত্রী “পেশাদারি দক্ষতার” সঙ্গে হামলা চালানো হয়েছে উল্লেখ করে এ দাবি করেন তিনি।

  • ইনজার্লিক ঘাঁটি নিয়ে আমেরিকার প্রতি তুরস্কের প্রচ্ছন্ন হুমকি

    ইনজার্লিক ঘাঁটি নিয়ে আমেরিকার প্রতি তুরস্কের প্রচ্ছন্ন হুমকি

    জানুয়ারি ০৫, ২০১৭ ০৪:২৭

    তুরস্কের ইনজার্লিক বিমানঘাঁটি ব্যবহার নিয়ে আমেরিকাকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক। তিনি বলেছেন, সিরিয়ায় তুর্কি সামরিক অভিযানে আমেরিকা প্রয়োজনীয় সহযোগিতা না দেয়ায় ওয়াশিংটনকে এই ঘাঁটি ব্যবহার করতে দেয়ার যৌক্তিকতা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে।

  • ‘নাইটক্লাবে হামলকারী গেরিলাযুদ্ধে দক্ষ এবং সিরিয়ায় প্রশিক্ষণ নিয়েছে’

    ‘নাইটক্লাবে হামলকারী গেরিলাযুদ্ধে দক্ষ এবং সিরিয়ায় প্রশিক্ষণ নিয়েছে’

    জানুয়ারি ০৪, ২০১৭ ০৮:০৯

    তুরস্কের নাইটক্লাবে হামলাকারী বন্দুকধারী গেরিলাযুদ্ধের কলা-কৌশল ভালভাবেই রপ্ত করেছে এবং সিরিয়াতে প্রশিক্ষণ গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে। ইস্তাম্বুল নগরীর রেইনা নাইটক্লাবে খ্রিস্টিয় নববর্ষের রাতে চালানো এ বর্বরোচিত হামলায় ৩৯ জন নিহত এবং ৭০ জন আহত হয়। সোমবার দেয়া বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

  • জরুরি অবস্থার মেয়াদ বাড়াল তুরস্ক

    জরুরি অবস্থার মেয়াদ বাড়াল তুরস্ক

    জানুয়ারি ০৪, ২০১৭ ০৪:০৩

    তুরস্কে গত বছরের জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাস বাড়ানো হয়েছে। এই মেয়াদ বাড়ানোর লক্ষ্যে সরকারের পক্ষ থেকে পাঠানো একটি বিল তুর্কি পার্লামেন্ট পাস করেছে।

  • দ্বন্দ্বের মধ্যেই ইরাক সফরে যাচ্ছেন তুর্কি প্রধানমন্ত্রী

    দ্বন্দ্বের মধ্যেই ইরাক সফরে যাচ্ছেন তুর্কি প্রধানমন্ত্রী

    জানুয়ারি ০৩, ২০১৭ ১৩:৩৫

    ইরাকের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যেই দেশটি সফরে যাচ্ছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। ইরাকের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মিশন নিয়ে তিনি বাগদাদ সফরে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

  • সিরিয়ার সশস্ত্রগোষ্ঠীগুলো শান্তি আলোচনা বর্জনের হুমকি দিয়েছে

    সিরিয়ার সশস্ত্রগোষ্ঠীগুলো শান্তি আলোচনা বর্জনের হুমকি দিয়েছে

    জানুয়ারি ০৩, ২০১৭ ০৮:৩৮

    সিরিয়ার সশস্ত্রগোষ্ঠীগুলো আসন্ন শান্তি আলোচনা বর্জনের হুমকি দিয়েছে। সিরিয়াব্যাপী চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে অভিযোগ তুলে কাজাখিস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠেয় বৈঠক বর্জনের হুমকি দেয়া হয়।

  • ইস্তাম্বুলের নাইটক্লাবের হামলায় জড়িত বন্দুকধারী নিহত

    ইস্তাম্বুলের নাইটক্লাবের হামলায় জড়িত বন্দুকধারী নিহত

    জানুয়ারি ০১, ২০১৭ ০৮:৪২

    ইস্তাম্বুলের রেইনা নাইটক্লাবের হামলায় জড়িত বন্দুকধারী নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে।