-
মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক
আগস্ট ৩১, ২০১৬ ০২:০৮মার্কিন সরকার সিরিয়ায় তুর্কি সামরিক আগ্রাসনের সমালোচনা করায় আঙ্কারায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানজু বিলজিক জানিয়েছেন, সিরিয়ায় তুরস্কের কর্মতৎপরতার ব্যাপারে আমেরিকার ‘অগ্রহণযোগ্য’ সমালোচনার প্রতিবাদ জানাতে ‘জন আর. ব্যাস’কে তলব করা হয়েছে।
-
সিরিয়ায় সামরিক অভিযান এখনই বন্ধ করুন: তুরস্কের প্রতি ফ্রান্সের আহ্বান
আগস্ট ৩০, ২০১৬ ১৭:১১সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান চালানো জন্য তুরস্কের কড়া সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। এ ধরণের অভিযান সিরিয়ার চলমান পরিস্থিতিকে আরো ঘোলাটে করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
-
তুরস্ককে সহযোগিতার অর্থ সন্ত্রাসবাদকে সমর্থন: সিরিয়া
আগস্ট ৩০, ২০১৬ ০২:০৬যেসব দেশ সিরিয়ার বিরুদ্ধে তুর্কি আগ্রাসনে সহযোগিতা করছে তারা প্রকারান্তরে সন্ত্রাসবাদকেই সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেছে দামেস্ক। জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও সংস্থাটির নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এ অভিযোগ করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
‘সিরিয়ায় ৫০টি ট্যাংক পাঠিয়েছে তুরস্ক’
আগস্ট ২৯, ২০১৬ ১৩:২৫সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক অন্তত ৫০টি ট্যাংক মোতায়েন করেছে বলে জানিয়েছেন সিরিয়ার কুর্দি ডেমোক্র্যাটিক কাউন্সিল দলের উপ-প্রধান এলহাম আহমাদ। সিরিয়ার ওই অঞ্চলে তুরস্ক গত ২৪ আগস্ট থেকে সামরিক অভিযান শুরু করেছে। তুর্কি সরকার দাবি করছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে অভিযান চালাতে তারা সেখানে সেনা পাঠিয়েছে।
-
তুর্কি বাহিনীর হাতে সিরিয়ায় ৩৫ বেসামরিক ব্যক্তি নিহত
আগস্ট ২৮, ২০১৬ ১৪:৪২সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ৩৫ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।
-
তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে রকেট হামলা
আগস্ট ২৮, ২০১৬ ০৭:১৭তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির বিমানবন্দরে রকেট হামলা হয়েছে। হামলার পর বিমানবন্দরের কর্মী ও যাত্রীরা নিরাপত্তার জন্য ছোটাছুটি করতে থাকেন তবে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায় নি।
-
সিরিয়ায় আগ্রাসন চালাতে গিয়ে প্রথম সেনা হারাল তুরস্ক
আগস্ট ২৮, ২০১৬ ০১:২৪সিরিয়ার উত্তরাঞ্চলীয় জারাবলুস শহরে এক রকেট হামলায় এক তুর্কি সেনা নিহত ও অপর তিনজন আহত হয়েছে। তুরস্কের সেনাসূত্র জানিয়েছে, কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে নিক্ষিপ্ত রকেটের আঘাতে এসব তুর্কি সেনা হতাহত হয়।
-
সিরিয়ায় তুরস্কের স্থল-হামলার ফন্দি করা হয় দু'বছর আগেই: তুর্কি কর্মকর্তা
আগস্ট ২৭, ২০১৬ ২২:২০তুরস্কের এরদোগান সরকার সিরিয়ার উত্তরাঞ্চলে স্থল-অভিযানের তোড়জোড় দুই বছরেরও বেশি সময় ধরে চালাচ্ছিল বলে একজন তুর্কি কর্মকর্তা জানিয়েছেন।
-
সিরিয়ায় ২ বছর অভিযান চালাবে তুরস্ক!
আগস্ট ২৬, ২০১৬ ১০:৫১সিরিয়ার ভেতরে দু বছর ধরে সামরিক অভিযান চালাবে তুরস্ক। দেশটির এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। আংকারা দাবি করছে, প্রধানত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ অভিযান শুরু করেছে তুর্কি বাহিনী।
-
তুরস্কের থানায় আবার বিস্ফোরণ: বহু হতাহত
আগস্ট ২৬, ২০১৬ ০৭:৪৬তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশের সিজরে শহরের পুলিশ সদরদপ্তরে আজ (শুক্রবার) বড় ধরনের বিস্ফোরণে অন্তত ১১ নিহত ও ৭০ জন আহত হয়েছে। তুরস্কের হাসপাতাল সূত্র এ খবর দিয়েছে। বিস্ফোরণে পুলিশ সদরদপ্তরের মারাত্মক ক্ষতি হয়েছে।