-
লিবিয়ায় সেনা মোতায়েন করবে তুরস্ক; শিগগিরই বিল পাস
ডিসেম্বর ২৬, ২০১৯ ১৪:২৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, লিবিয়ায় সেনা পাঠানোর জন্য তুর্কি সংসদে একটি বিল পাস করা হবে। তিনি বলেন, লিবিয়ার সরকার তুরস্ককে সেনা মোতায়েনের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
-
বিশ্বের সঙ্গে বাণিজ্যের নয়া পদ্ধতি পাওয়া গেছে: ড. রুহানি
ডিসেম্বর ২৫, ২০১৯ ১৬:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যের নয়া পদ্ধতি পাওয়া গেছে এবং ভারত, মালয়েশিয়া, তুরস্ক, চীন ও রাশিয়ার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে নতুন পদক্ষেপ নেয়া হয়েছে।
-
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে ইরান ও তুরস্ক
ডিসেম্বর ২৫, ২০১৯ ১৫:১২ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বা আইসিটি মন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি তথ্য-প্রযুক্তি খাতে তেহরান-আঙ্কারার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বিস্তারের ওপর গুরুত্বারোপ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক গবেষণাকে এগিয়ে নেয়ার জন্য যৌথ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি তুরস্কের অবকাঠামো, যোগাযোগ ও পরিবহনমন্ত্রী ওমর ফাতিহ সায়ানের সঙ্গে সাক্ষাতে এ বিষয়ে ইরানের আগ্রহের কথা তুলে ধরেন।
-
লিবিয়ায় হাফতার বাহিনীর জন্য ৭০০ ভাড়াটে সেনা পাঠাল আমিরাত
ডিসেম্বর ২৪, ২০১৯ ১৪:৪৬লিবিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নেতা জেনারেল খালিফা হাফতারের সমর্থনে সাতশ' ভাড়াটে সেনা পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই সাতশ' সেনাকে সুদান ও চাদ থেকে ভাড়া করা হয়েছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখলের অভিযানে সহযোগিতা করতে এসব সেনাকে পাঠানো হয়েছে।
-
সিরিয়া ও লিবিয়ার সংঘাত নিয়ে আলোচনা করতে তুর্কি প্রতিনিধিদল রাশিয়ায়
ডিসেম্বর ২৪, ২০১৯ ১৪:৩১সিরিয়া এবং লিবিয়ার পরিস্থিতি নিয়ে রাশিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তুরস্কের একটি প্রতিনিধিদল মস্কো সফর গেছে। গতকাল (সোমবার) তুরস্কের এ প্রতিনিধিদল মস্কো পৌঁছায়।
-
খাশোগি হত্যাকাণ্ডের শাস্তি ঘোষণা; মুক্তি পেলেন প্রধান অভিযুক্ত কাহতানি
ডিসেম্বর ২৩, ২০১৯ ১৪:৩৯তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যায় পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছে সৌদির একটি আদালত। এছাড়া তিনজনকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে যুবরাজের পরই যার নাম এসেছিল সেই সৌদ আল কাহতানিকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের প্রধানকেও মুক্তি দেওয়া হয়েছে বলে খবর এসেছে।
-
তুরস্কের জাহাজ আটক করেছে লিবিয়ার হাফতার বাহিনী
ডিসেম্বর ২২, ২০১৯ ১১:১১লিবিয়ার পূর্বাঞ্চলে তৎপর ও স্বঘোষিত কমান্ডার জেনারেল খলিফা হাফতারের বাহিনী তুরস্কের একটি জাহাজ আটক করেছে। হাফতারের প্রতিদ্বন্দ্বী গ্রুপের সঙ্গে তুরস্কের সরকার একটি প্রতিরক্ষা চুক্তি সই করার পরপরই এই পদক্ষেপ নিলেন জেনারেল হাফতার। চুক্তিটি এরইমধ্যে তুরস্কের জাতীয় সংসদে অনুমোদন লাভ করেছে।
-
ইমরান খানের অপারগতা, ভয়াবহ তথ্য দিলেন এরদোগান
ডিসেম্বর ২১, ২০১৯ ১৫:১৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সৌদি শাসকদের চাপের কারণে কুয়ালালামপুর সামিটে অংশ নিতে পারেন নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি মালয়েশিয়ার সাংবাদিকদের এ কথা বলেছেন।
-
রুহানি-এরদোগান বৈঠক: সিরিয়ার তেল চুরির মার্কিন ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগ
ডিসেম্বর ১৯, ২০১৯ ১৫:১৫মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। আজ (বৃহস্পতিবার) কুয়ালালামপুর সামিটের অবকাশে এক বৈঠকে তারা এ আহ্বান জানান।
-
৫ দেশের হাতে অন্য সব জাতির ভাগ্য নির্ধারিত হতে পারে না: এরদোগান
ডিসেম্বর ১৯, ২০১৯ ১৪:২৯বিশ্ব ব্যবস্থা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি আজ (বৃহস্পতিবার) মালয়েশিয়ার 'কুয়ালালামপুর সামিটে' ভাষণ দেওয়ার সময় এ আহ্বান জানান।