-
তালেবানের আকস্মিক হামলায় আফগানিস্তানে ২৫ সেনা নিহত
অক্টোবর ২১, ২০২০ ১৪:৫৭আফগানিস্তানের তালেবান গোষ্ঠী আকস্মিকভাবে হামলা চালিয়ে অন্তত ২৫ সেনা সদস্যকে হত্যা করেছে। আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাখার প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে।
-
বিমান হামলার পক্ষে আমেরিকার সাফাই; চুক্তি লঙ্ঘনের অভিযোগ তালেবানের
অক্টোবর ১৯, ২০২০ ১৮:২৮আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে গত সপ্তাহে মার্কিন বাহিনী যে বিমান হামলা চালিয়েছে তাকে দোহা চুক্তির লঙ্ঘন বলে মানতে অস্বীকৃতি জানিয়েছে আমেরিকা। ওই হামলাকে তালেবান কথিত শান্তি চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
-
তেহরান সফরে আব্দুল্লাহ আব্দুল্লাহ; মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক
অক্টোবর ১৯, ২০২০ ০২:২৯আফগানিস্তানের জাতীয় পুনর্গঠন বিষয়ক উচ্চ পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আব্দুল্লাহ তিন দিনের রাষ্ট্রীয় সফরে তেহরান এসেছেন এবং রোববার তিনি তেহরানে পৌঁছেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
-
তালেবান-বিরোধী অভিযান চালাতে গিয়ে আফগান হেলিকপ্টারের সংঘর্ষ
অক্টোবর ১৪, ২০২০ ১৫:৫৭আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে মধ্য-আকাশে দেশটির সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত নয় আফগান নাগরিক মারা গেছে।
-
‘শান্তি চুক্তি’ সত্ত্বেও তালেবান অবস্থানে বিমান হামলা চালাল আমেরিকা
অক্টোবর ১৪, ২০২০ ০৩:২৯আফগানিস্তানের তালেবানের সঙ্গে ‘শান্তি চুক্তি’ সই করা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে এই গোষ্ঠীর অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তালেবানের পক্ষ থেকে ওই এলাকায় বড় ধরনের অভিযান চালানোর পর এ বিমান হামলা চালানো হয়।
-
আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের সঙ্গে খালিলজাদের আলোচনা ব্যর্থ
অক্টোবর ১৩, ২০২০ ০৮:৩০আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের সঙ্গে আমেরিকার আফগান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদের আলোচনা ব্যর্থ হয়েছে। সংবাদ সূত্রগুলোর বরাত দিয়ে ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের মধ্যে বেশ কিছুদিন ধরে চলা আলোচনায় অচলাবস্থা দেখা দেয়ার পর খালিলজাদ দুই পক্ষের সঙ্গে কথা বলতে দোহা সফরে যান।
-
আফগান নিরাপত্তা বাহিনীর হামলায় ৭০ তালেবান নিহত
অক্টোবর ১২, ২০২০ ১৪:৪৮আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ৭০ তালেবান নিহত হয়েছে। অভিযানে হেলমান্দ প্রদেশের তালেবানের ডেপুটি গভর্নর মাওলাভি গাফুর আটক হয়েছেন।
-
সেনা প্রত্যাহার ইস্যুতে তালেবানের সঙ্গে আমেরিকার দর কষাকষি
অক্টোবর ০৮, ২০২০ ০৭:০২আফগানিস্তানে মার্কিন সামরিক আগ্রাসনের ১৯তম বার্ষিকীতে এসে দেশটি থেকে সেনা প্রত্যাহার করার ব্যাপারে তালেবান গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে ওয়াশিংটন। প্রায় এক বছর আগে দুপক্ষের মধ্যে কথিত শান্তি চুক্তি হলেও এখনো আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয় নি।
-
তালেবানের সঙ্গে সম্ভাব্য চুক্তি পার্লামেন্টে অনুমোদিত হতে হবে: গনি
অক্টোবর ০৭, ২০২০ ০৪:২৫কাতার সফররত আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি বলেছেন, তালেবানের সঙ্গে তার সরকারের চলমান আলোচনায় শান্তি চুক্তি অর্জিত হলে তা আফগানিস্তানের পার্লামেন্ট ও লয়া জির্গায় আলাদাভাবে অনুমোদিত হতে হবে। তিনি আরো বলেছেন, আফগানিস্তানের ক্ষমতা কারো পৈত্রিক সম্পত্তি নয় বরং জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যে সিদ্ধান্ত নেবেন সবাইকে তা মাথা পেতে নিতে হবে।
-
আফগানিস্তানের নানগারহার প্রদেশে তালেবানের হামলা; নিহত ১৫
অক্টোবর ০৩, ২০২০ ১৪:২৭আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গনি খেল এলাকায় সন্দেহভাজন তালেবানের হামলায় অন্তত ১৫ জন নিহত এবং দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। নানগারহারের একটি সরকারি ভবন লক্ষ্য করে গাড়িবোমা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার জন্য তালেবান গেরিলাদেরকে দায়ী করা হয়েছে।