-
সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরাইল
সেপ্টেম্বর ০১, ২০২২ ০৭:১৬সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গতকাল (বুধবার) রাতে বিমানবন্দরটির বিভিন্ন অংশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইহুদিবাদী সেনারা।
-
মার্কিন সেনা উপস্থিতিতে সিরিয়ার ক্ষতি ১০৭ বিলিয়ন ডলার
আগস্ট ৩০, ২০২২ ০৩:০৭সিরিয়ার ওপর আমেরিকার বহু বছরের দখলদারিত্বের কারণে যুদ্ধবিধ্বস্ত দেশটির তেল ও গ্যাসখাতে ১০৭ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা আলাদা আলাদা চিঠিতে এ অভযোগ জানানো হয়েছে।
-
সিরিয়ায় তুর্কি সামরিক অভিযানের ব্যাপারে রাশিয়ার তীব্র ক্ষোভ
আগস্ট ২৪, ২০২২ ০৩:০৩তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে নতুন করে সামরিক অভিযান চালানোর যে ঘোষণা দিয়েছে সে ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় নতুন করে যেকোনো ধরনের সামরিক উত্তেজনা হবে ‘অগ্রহণযোগ্য’।
-
‘যুদ্ধাপরাধ’ সম্পর্কে ফ্রান্সের অভিযোগের জবাবে যা বলল সিরিয়া
আগস্ট ১৬, ২০২২ ০৪:৫৮সিরিয়া বলেছে, ফ্রান্স সরকার সন্ত্রাসবাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সিরিয়ার চলমান পরিস্থিতি সম্পর্কে মিথ্যাচার করার পাশাপাশি বিশ্ব জনমতকে বিভ্রান্ত করছে। প্যারিস এ কাজে অভ্যস্ত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছে দামেস্ক।
-
ইসরাইলি বিমান হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত
জুলাই ২২, ২০২২ ০২:৪৬ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ বিমান হামলায় সিরিয়ার তিন সেনা নিহত এবং সাত জন আহত হয়েছেন। আজ (শুক্রবার) দিনের প্রথম ভাগে ইহুদিবাদী ইসরাইলের সেনারা অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠ লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
-
‘ইসরাইল তার সংক্ষিপ্ত ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে’
জুলাই ০৩, ২০২২ ০১:৪৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, রাজনৈতিক ও নিরাপত্তাগত দিক দিয়ে ইহুদিবাদী ইসরাইল তার সংক্ষিপ্ত ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। তিনি দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কয়েকটি আরব দেশের তীব্র সমালোচনা করেন।
-
এক দশক পর আরব আমিরাতের সঙ্গে সিরিয়ার বিমান চলাচল শুরু
জুন ২২, ২০২২ ০৪:৪৯এক দশকেরও বেশি সময় বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিয়ার বিমান চলাচল আবার শুরু হয়েছে। আবু ধাবির সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে দু’দেশের মধ্যে বিমান যোগাযোগ আবার চালু হলো।
-
দামেস্ক বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা অগ্রহণযোগ্য: রাশিয়া
জুন ১৫, ২০২২ ১৪:১১সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া।
-
দামেস্ক বিমানবন্দরে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাল রাশিয়া
জুন ১১, ২০২২ ০৫:২৬সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, “এই হামলার ব্যাপারে আমরা আরেকবার একথা বলতে বাধ্য হচ্ছি যে, সিরিয়ার ভূমিতে অব্যাহত বোমাবর্ষণ সকল আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং তা মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়।
-
ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয় সেনারা
জুন ১০, ২০২২ ১৩:০৪আবারো ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অঞ্চল লক্ষ্য করে গতরাত ৪টা ২০ মিনিটের সময় ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিমান থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করতে সক্ষম হয়েছে।