-
সিরিয়ায় দায়েশ অবস্থানে হামলা করল রাশিয়া থেকে উড়ে যাওয়া বিমান
জানুয়ারি ৩১, ২০১৭ ১৪:২৫সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অবস্থানের ওপর হামলা করেছে রাশিয়া থেকে উড়ে যাওয়া দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান। গতকাল এ হামলা হয়েছে।
-
মসুলে গণকবরের সন্ধান পেল ইরাকি বাহিনী
জানুয়ারি ৩০, ২০১৭ ১৫:৩১ইরাকের বাহিনী সদ্যমুক্ত মসুলের একটি অংশে গণকবরের সন্ধান পেয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হাতে নিহত ২৭ বেসামরিক ইরাকির দেহাবশেষ এ থেকে উদ্ধার করা হয়েছে।
-
পুতিন-ট্রাম্প ফোনালাপ: সমন্বয়ে সম্মত রাশিয়া ও আমেরিকা
জানুয়ারি ২৯, ২০১৭ ০৫:৪৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ করেছেন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই প্রথম দুই প্রেসিডেন্ট ফোনালাপ করলেন।
-
মসুলে দায়েশের গোপন অস্ত্রাগার দখল করেছে ইরাকি বাহিনী
জানুয়ারি ২৮, ২০১৭ ০৮:১৫ইরাকের সেনাবাহিনী মসুলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি গোপন অস্ত্রাগার দখল করেছে। সেখান থেকে দায়েশের ফেলে যাওয়া মাস্টার্ড গ্যাসসহ ব্যাপক পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এসব মাস্টার্ড গ্যাসকে ইরাকের জন্য রাসায়নিক হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।
-
মসুলের উত্তরে কৌশলগত ২ গ্রাম মুক্ত করল ইরাকি বাহিনী
জানুয়ারি ২৭, ২০১৭ ০৯:৪৮ইরাকের সেনাবাহিনী কৌশলগত নগরী মসুলের উত্তরে দু’টি গ্রাম মুক্ত করেছে। ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট এবং কুর্দি পেশমার্গা যোদ্ধাদের সমর্থনে দেশটির সরকারি বাহিনীর চলমান মসুল অভিযানের অংশ হিসেবে এ গ্রাম দু’টি মুক্ত করা হয়।
-
পূর্ব মসুলে ফিরতে শুরু করেছে শত শত শরণার্থী পরিবার
জানুয়ারি ২৬, ২০১৭ ০৭:০৭ইরাকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কবল থেকে সদ্য মুক্ত পূর্ব মসুলে শত শত শরণার্থী পরিবার ফিরতে শুরু করেছে। অবশ্য, কয়েক দিনের মধ্যে আশ্রয় শিবির ছেড়ে শরণার্থীদের ফেরার হার আরো ব্যাপক ভাবে বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
-
আমেরিকাকে সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করতে হবে: মার্কিন সিনেটর
জানুয়ারি ২৬, ২০১৭ ০৫:৪৮সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন একজন মার্কিন সিনেটর। রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট প্রতিনিধি তুলসি গ্যাবার্ড একমাসের সিরিয়া সফর শেষে এ আহ্বান জানিয়েছেন। এ সফরে তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেছেন।
-
ইরাকের মসুলে দায়েশের ড্রোন ধ্বংস করল স্বেচ্ছাসেবী বাহিনী
জানুয়ারি ২৫, ২০১৭ ১৬:৪৮ইরাকের মসুলে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের একটি পাইলট বিহীন বিমান বা ড্রোন ধ্বংস করেছে দেশটির গণস্বেচ্ছাসেবী বাহিনী। ড্রোনটি তথ্য সংগ্রহ বা অন্য কোনো উদ্দেশ্যে ওড়ানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ইরাক থেকে আমাদের সংবাদদাতা এসব তথ্য জানিয়েছেন।
-
রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমান সিরিয়ায় দায়েশ অস্ত্রাগারে হামলা চালাল
জানুয়ারি ২৪, ২০১৭ ২০:৪৯সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অস্ত্রাগারে হামলা করেছে রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমানবহর। অভিযানে অংশ নেয়া বিমানগুলো রাশিয়া থেকে উড়ে গিয়ে হামলা করেছে। অভিযান শেষে বোমারু বিমানগুলো রুশ ঘাঁটিতে ফিরে গেছে।
-
বাগদাদে ধারাবাহিক বোমা হামলা: ৬ নিহত, অনেক আহত
জানুয়ারি ২৪, ২০১৭ ১৪:০৬ইরাকের রাজধানী বাগদাদে আজ(মঙ্গলবার) ধারাবাহিক বিস্ফোরণে অন্তত ছয়জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া, আহত হয়েছে অনেকে।