-
'সৌদির সাম্প্রতিক বোমা হামলাগুলো দেশটির সরকারেরই কাজ হতে পারে'
জুলাই ০৯, ২০১৬ ১৬:৩৫সৌদি আরবের সাম্প্রতিক বোমা হামলাগুলো দেশটির সরকারের ষড়যন্ত্রেই করা হয়ে থাকতে পারে বলে একজন প্রখ্যাত আরব সাংবাদিক মন্তব্য করেছেন।
-
দায়েশ-বিরোধী লড়াইয়ে সহযোগিতার প্রস্তাব দিল ইরান
জুলাই ০৯, ২০১৬ ০৮:২৮পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলোকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে ইরান।
-
৫ বছরের মধ্যে দায়েশ গোটা ইউরোপের জন্য হুমকি হয়ে উঠবে: জরিপ
জুলাই ০৬, ২০১৬ ১৪:৩৪ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ৯১ শতাংশ নাগরিক মনে করেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল আগামী পাঁচ বছরের মধ্যে গোটা ইউরোপের জন্য হুমকি হয়ে উঠবে। ২০১৫ সালের নভেম্বরে প্যারিস হামলার মতো ন্যক্কারজনক ঘটনা ইউরোপে আরো ঘটবে বলেও তারা মনে করেন। সাম্প্রতিক এক জরিপে এ সব তথ্য উঠে এসেছে।
-
বাংলাদেশে আরো সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দিল দায়েশ
জুলাই ০৬, ২০১৬ ১২:২৯উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ বাংলাদেশে আরো সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দিয়েছে। রাজধানী ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় রক্তক্ষয়ী হামলা চালিয়ে ২০ জনকে হত্যার দাবি করার প্রায় এক সপ্তাহ পর নতুন করে এ হুমকি দিল জঙ্গি গোষ্ঠীটি।
-
রাজধানীর বাইরে ঈদের জামাতে আসাদ, আলেপ্পোতে রকেট হামলা
জুলাই ০৬, ২০১৬ ১১:৪১তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের একটি এলাকায় পবিত্র ঈদ-উল ফিতরের জামাতে হামলা চালালে অন্তত তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
-
ইরাকে নিজেদের আরো ৮ সন্ত্রাসীকে হত্যা করেছে তাকফিরি দায়েশ
জুলাই ০৪, ২০১৬ ১২:০৫তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে নিজেদের আরো আট সন্ত্রাসীকে হত্যা করেছে।ইরাকি নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে এসব ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
-
জেদ্দায় মার্কিন কনস্যুলেট ভবনের বাইরে বোমা হামলা: ২ পুলিশ কর্মকর্তা আহত
জুলাই ০৪, ২০১৬ ০৭:৩৪সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় মার্কিন কনস্যুলেট ভবনের বাইরে বোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। প্রাপ্ত খবরে বলা হয়েছে, আজ(সোমবার) খুব ভোরে এ হামলা চালানো হয়। স্থানীয় পুলিশ হামলাকারীকে থামানোর চেষ্টা করলে সে নিজকেই উড়িয়ে দেয়।
-
সিরিয়া যুদ্ধে যোগ দেবে রুশ বিমানবাহী রণতরী
জুলাই ০৩, ২০১৬ ০৭:৫০সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ-বিরোধী লড়াইয়ে অংশ নিতে রাশিয়ার বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেতসোভকে পাঠানো হচ্ছে।
-
আফগানিস্তানে সামরিক অভিযানে অন্তত ২২৫ দায়েশ নিহত
জুলাই ০২, ২০১৬ ১২:১০আফগানিস্তানে সামরিক অভিযানে অন্তত ২২৫ দায়েশ নিহত হয়েছে। গত এক সপ্তাহ ধরে এ সব অভিযান দেশটির নাঙ্গাহার প্রদেশে চালানো হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
-
গুলশানে হামলার দায় স্বীকার আইএসআইএল'র, অভিযান চালাচ্ছে কমান্ডোরা
জুলাই ০১, ২০১৬ ২২:২৪বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল। এ সন্ত্রাসীগোষ্ঠীর কথিত সংবাদ সংস্থা আমাকের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। টুইট বার্তায় সাইট দাবি করেছে, আইএসআইএল’এর সন্ত্রাসীরাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলা করেছে। শুক্রবার রাত ৮টায় গুলশানের ৭৯ নম্বর রোডের এ বেকারিতে হামলা চালিয়ে অন্তত ২০ জনকে পণবন্দি করা হয়েছে। বিভিন্ন দেশের ২০ জন নাগরিক হামলায় মারা গেছে বলেও আরেক টু্ইট বার্তায় দাবি করা হয়েছে।