-
‘ইরাকে মার্কিন বিমান থেকে দায়েশের জন্য অস্ত্র ফেলা হয়েছে’
এপ্রিল ১০, ২০১৬ ১২:৫০মার্কিন বিমান থেকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের জন্য অস্ত্র ও গোলাবারুদ ফেলা হয়েছে। শুক্রবার আনবার প্রদেশের পশ্চিমে এসব অস্ত্র ও গোলাবারুদ ফেলা হয়েছে বলে কয়েকজন ইরাকি পুলিশ দেখেছেন।
-
ইরাকে দায়েশকে সমর্থন দিচ্ছে আমেরিকা: মতামত জরিপ
এপ্রিল ০৮, ২০১৬ ০৯:০৮আমেরিকাই ইরাকে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে বলে মনে করেন ইরাকের এক-তৃতীয়াংশ মানুষ। মার্কিন পররাষ্ট্র দফতরের একটি প্রতিবেদনেই এ কথা বলা হয়েছে।
-
সিরিয়ায় দায়েশের রাসায়নিক হামলায় নিহত ২৩
এপ্রিল ০৮, ২০১৬ ০৬:০০সিরিয়ার দায়েশ সন্ত্রাসীগোষ্ঠীর রাসায়নিক হামলায় অন্তত ২৩ ব্যক্তি নিহত এবং শতাধিক আহত হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিরিয় নগরী আলেপ্পোর কাছে কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজি’র বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছে।
-
চোরাই প্রত্ন সম্পদ বিক্রি করে দায়েশ কামায় ২০ কোটি ডলার
এপ্রিল ০৭, ২০১৬ ০৫:৩৭তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের চোরাই প্রত্ন সম্পদ বিক্রির বাৎসরিক আয় প্রায় ২০ কোটি ডলারে পৌঁছেছে। সিরিয়া থেকে পাচার করে আনা এ সব প্রত্ন সম্পদ বিক্রির কেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলীয় তুর্কি নগরী গাজিয়ানতেপ। জাতিসংঘে নিয়োজিত রাশিয়ার স্থায়ী রাষ্ট্রদূত ভিতালি চুরকিন এ সব কথা বলেছেন। জাতিসংঘে দেয়া এক চিঠিতে এ সব কথা জানান তিনি।
-
ভিয়েতনাম যুদ্ধের মতই ব্যর্থ হতে চলেছে দায়েশ বিরোধী লড়াই : ম্যাককেইন
এপ্রিল ০৬, ২০১৬ ১৫:১৯মার্কিন রিপাবলিকান দলের সিনেটর জন ম্যাককেইন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী লড়াই আরেকটি ভিয়েতনাম যুদ্ধের মতই ব্যর্থ হতে চলেছে।
-
বাঙ্কার ধ্বংস করল হিজবুল্লাহ, সাথে মরল ‘দায়েশীরা’
এপ্রিল ০৫, ২০১৬ ০৭:৫৮৫ এপ্রিল (রেডিও তেহরান): তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের একটি বাঙ্কার ধ্বংস করে দিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। দেশটির উত্তরপূর্বাঞ্চলে এ বাঙ্কার ধ্বংস করে দেয়া হয়েছে।
-
ইরাকের ৫০ বেসামরিক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দায়েশ
মার্চ ৩১, ২০১৬ ০৯:১৪৩১ মার্চ (রেডিও তেহরান): ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার ও উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে অর্ধশত বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনীর কমান্ডার কর্নেল মাহমুদ জুমাইলি জানিয়েছেন, বুধবার ফালুজা শহর ৩৫ ব্যক্তিকে আটকের পর গুলি করে হত্যা করেছে দায়েশ। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দায়েশ নিয়ন্ত্রিত শহরটি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
-
ব্রাসেলসে বোমা হামলার কথা আগেই জানতেন এর্দোগান!
মার্চ ২৩, ২০১৬ ০৭:৩৩২৩ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান ব্রাসেলসে ভয়াবহ বোমা হামলার কথা আগেই জানতেন কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তুরস্কের রাজধানী আঙ্কারায় চলতি মাসের ১৩ তারিখে ভয়াবহ গাড়িবোমা হামলায় ১৩ নিহত এবং ৩৭ আহত হওয়াকে কেন্দ্র করে এর্দোগানের দেয়া বিবৃতির জের ধরে এ প্রশ্ন তোলা হয়েছে। এ বিবৃতিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বোমা হামলা হতে পারে আশংকা ব্যক্ত করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট।
-
দায়েশ অবস্থানের কাছাকাছি ইরাকি বাহিনী: আরো এলাকা মুক্ত
মার্চ ১৯, ২০১৬ ১৫:০৯১৯ মার্চ (রেডিও তেহরান): ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশের আরো এলাকা মুক্ত করেছে ইরাকের বাহিনী। এছাড়া, ইরাকি বাহিনী এরইমধ্যে দায়েশের মূল অবস্থানের অনেক কাছাকাছি পৌঁছে গেছে। এ বাহিনীর নেতৃত্বে রয়েছে এলিট কাউন্টার-টেরোরিজম সার্ভিস। পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় গোত্র যোদ্ধাদের সমন্বয়ে এ বাহিনী গঠিত হয়েছে।
-
পালাচ্ছে দায়েশ সন্ত্রাসীরা: প্রেসিডেন্ট গণি
মার্চ ১৬, ২০১৬ ০০:২১১৬ মার্চ (রেডিও তেহরান): আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি বলেছেন, তার দেশের নানগারহার প্রদেশ থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীরা পালাচ্ছে। ওই প্রদেশে সামরিক বাহিনীর ব্যাপক অভিযানের মুখে দায়েশ পালাতে শুরু করেছে বলে তিনি দাবি করেন।