-
প্রতিশ্রুতি ভঙ্গকারীদের সঙ্গে আলোচনায় বসে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ২৯, ২০১৯ ০৩:১১ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের অর্থনীতি ও জনগণের ভবিষ্যতকে কোনো অবস্থায়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রদর্শনমূলক সাক্ষাতের ওপর নির্ভরশীল করা হবে না। তিনি আরো বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় বসতে হলে আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরে এসে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
-
আলোচনার প্রধান প্রতিবন্ধকতা আমেরিকা নিজেই: প্রেসিডেন্ট রুহানি
সেপ্টেম্বর ২৮, ২০১৯ ০৩:২৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার আলোচনার প্রস্তাব দিলেও আমেরিকা নিজেই ইরানের সঙ্গে আলোচনার পথে প্রধান অন্তরায় হয়ে রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, যুক্তিপূর্ণ ও সঠিক অবস্থানে থাকার কারণে আলোচনা করতে ইরান ভয় পায় না এবং সংলাপ থেকে পালিয়েও যায় না।
-
ইরান সম্পর্কে বিভ্রান্তিকর ভাবনা থেকে বেরিয়ে আসুন: পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ০২:৫৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, চাপ প্রয়োগ করে তার দেশকে নতজানু করতে পারবে না আমেরিকা।
-
নিউ ইয়র্ক পৌঁছেছেন জারিফ; প্রেসিডেন্ট রুহানি যাচ্ছেন সোমবার
সেপ্টেম্বর ২১, ২০১৯ ০২:০৪জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগদানের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছেছেন। তিনি সেখানে সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন বলে কথা রয়েছে।
-
আমেরিকা গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ
সেপ্টেম্বর ২০, ২০১৯ ০৮:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। আজ (শুক্রবার) সকালে তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেন। তার আমেরিকা সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে অংশ নেয়া।
-
সৌদি তেল স্থাপনায় হামলার জের ধরে আমেরিকার নয়া ঘোষণা
সেপ্টেম্বর ১৬, ২০১৯ ০১:৪৩মার্কিন সরকার ঘোষণা করেছে, দেশটি বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখার জন্য নিজের ‘কৌশলগত জ্বালানী ভাণ্ডার’ ব্যবহার করতে প্রস্তুত রয়েছে। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে ইয়েমেনের ড্রোন হামলার জের ধরে যখন বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তখন এ ঘোষণা দিল ওয়াশিংটন।
-
যুদ্ধের ইঙ্গিতও দিলেন পাক রাষ্ট্রদূত
আগস্ট ১৩, ২০১৯ ১৪:৫০আমেরিকায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান সতর্ক করে বলেছেন, কাশ্মীর পরিস্থিতির অবনতি হতে পারে। পরিস্থিতি এমন হলে তার দেশ আফগান সীমান্ত থেকে সেনা সরিয়ে কাশ্মীর সীমান্তে মোতায়েন করবে।
-
নিউইয়র্কে জারিফের ওপর নিষেধাজ্ঞা: কূটনৈতিক ক্ষেত্রে ইরানের শক্তিমত্তা প্রমাণ
জুলাই ১৭, ২০১৯ ১৪:০৫মার্কিন কর্মকর্তারা নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অবাধ সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক বার্ষিক সেমিনারে যোগ দেয়ার জন্য নিউইয়র্ক সফরে গেছেন। জারিফ টুইট বার্তায় বলেছেন, তিনি ও তার প্রতিনিধি দলকে নিউইয়র্কের মাত্র তিনটি জায়গা ছাড়া অন্য কোথাও যাওয়ার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চলাচলে বিধিনিষেধের নিন্দা জানাল জাতিসংঘ
জুলাই ১৬, ২০১৯ ০২:০৪নিউ ইয়র্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের চলাচলের ওপর মার্কিন সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে তার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জারিফসহ ইরানের কূটনৈতিক প্রতিনিধিদলের ওপর আরোপিত বিধিনিষেধের সমালোচনা করে জাতিসংঘ মহাসচিবের উপ মুখপাত্র ফারহান হক বলেছেন, “এ সম্পর্কে আমরা আমাদের উদ্বেগের কথা স্বাগতিক দেশ আমেরিকাকে জানিয়েছি।”
-
পরমাণু সমঝোতা রক্ষায় ইউরোপকে দৃঢ় সংকল্প দেখাতে হবে: ইরান
জুলাই ১৫, ২০১৯ ০২:০৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করতে চাইলে ইউরোপীয় দেশগুলোকে ইরানে পুঁজি বিনিয়োগ করতে হবে; যদিও তাদের মধ্যে সে ধরনের কোনো প্রস্তুতি এখনো চোখে পড়ছে না।