-
বেলারুশকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র দেয়া হবে: পুতিন
জুন ২৬, ২০২২ ০৬:১৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ শিগগিরই বেলারুশের কাছে অত্যাধুনিক ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র তুলে দেবে। সাধারণ ওয়ারহেডের পাশাপাশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বেলারুশে মোতায়েন করা হলে ইউরোপের বহু দেশ ও সেসব দেশে মোতায়েন মার্কিন ঘাঁটিগুলো এই ক্ষেপণাস্ত্রের আওতায় আসবে।
-
ইরান পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে না: রাফায়েল গ্রোসি
জুন ১৫, ২০২২ ০২:০৩আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, তার সংস্থার কাছে এমন কোনো দলিল নেই যা দিয়ে প্রমাণ করা যাবে যে, ইরানের কাছে পরমাণু অস্ত্র আছে কিংবা দেশটি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তিনি মঙ্গলবার সৌদি আরবের নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান।
-
পরমাণু অস্ত্রের বিপদ বাড়ছে, ব্যবহারের ঝুঁকিও বেড়েছে
জুন ১৩, ২০২২ ১৪:৩৮আগামী কয়েক বছরে বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বাড়তে পারে। স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো সবচেয়ে বেশিসংখ্যক পারমাণবিক অস্ত্রের মজুত হতে পারে। এ ধরনের অস্ত্র ব্যবহারের ঝুঁকিও গত দশকের মধ্যে সর্বোচ্চ।
-
ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেয়ার অধিকার পশ্চিমাদের আছে: ইইউ আইনপ্রণেতা
জুন ১৩, ২০২২ ০৪:১৫ইউরোপীয় ইউনিয়নের একজন আইনপ্রণেতা করেছেন, রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেয়ার অধিকার রাখে। ইউরোপীয় পার্লামেন্টের আইন প্রণেতা এবং পোল্যান্ডেরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকরোস্কি একথা বলেছেন।
-
আইএইএ’র নির্বাহী বোর্ডে ৪ পশ্চিমা দেশের ইরানবিরোধী প্রস্তাব পাস
জুন ০৯, ২০২২ ০১:২২চীন ও রাশিয়ার কঠোর বিরোধিতা সত্ত্বেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক বৈঠকে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের ইরানবিরোধী প্রস্তাবটি পাস হয়েছে। প্রস্তাবটিতে ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে ইরানের তিনটি ‘অঘোষিত স্থানে’ কথিত ইউরেনিয়ামের সন্ধান পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং আইএইএ’কে পূর্ণ সহযাগিতা করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হয়।
-
ইসলাম পরমাণু অস্ত্র তৈরি করার অনুমতি দেয় না: আব্দুল্লাহিয়ান
জুন ০৯, ২০২২ ০০:৫৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, শত্রুদের ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও তার দেশ ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে যায়নি। ফলে পরমাণু অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেই। তিনি বলেন, ইসলাম কখনও গণবিধ্বংসী অস্ত্র তৈরি, সংরক্ষণ ও ব্যবহারের অনুমতি দেয় না।
-
‘ফিনল্যান্ড ও সুইডেনে পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে না তার নিশ্চয়তা নেই’
জুন ০৮, ২০২২ ১১:৫৭মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট রাশিয়াকে এই নিশ্চয়তা দিতে রাজি হয়নি যে, তারা ফিনল্যান্ড ও সুইডেনে পরমাণু অস্ত্র মোতায়েন করবে না।
-
নতুন ৫০ পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে রাশিয়া
মে ২৪, ২০২২ ১৩:৩০রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারে শিগগিরই যুক্ত হচ্ছে আরও ৫০টি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন বলেছেন, সামারাত-টু নামের ৫০টি নতুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। শিগগিরই তা পারমাণবিক অস্ত্রাগারে স্থানান্তর করা হবে।
-
সীমান্তে ন্যাটো পরমাণু বাহিনী মোতায়েন করলে পাল্টা ব্যবস্থা নেয়া হবে
মে ১৪, ২০২২ ১৪:০৪রাশিয়া বলেছে, যদি ফিনল্যান্ড সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট পরমাণু বাহিনী এবং সরঞ্জাম মোতায়েন করে তাহলে রাশিয়া আগেভাগেই সতর্কতামূলক জবাব দিতে পারে।
-
সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া: সিউল
মে ১৪, ২০২২ ০৩:২০উত্তর কোরিয়া তার সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে বলে দাবি করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, পরিকল্পিত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর আগে উত্তর কোরিয়া সতর্ক-সংকেত হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।