-
পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনে বাধা দিচ্ছে আমেরিকা ও ইসরাইল
অক্টোবর ০৭, ২০২১ ০৩:৫০আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনে বাধা সৃষ্টি করছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি একথা বলেছেন।
-
‘অস্ট্রেলিয়াকে পরমাণু সাবমেরিন প্রযুক্তি দেবেন না’
অক্টোবর ০২, ২০২১ ০৯:৩৯মার্কিন সরকার অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দেয়ার যে উদ্যোগ নিয়েছে আবারো তার বিরোধিতা করেছে রাশিয়া। মস্কো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকার এই উদ্যোগ আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচির প্রতি মারাত্মক হুমকি।
-
এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১১:৩০উত্তর কোরিয়া জানিয়েছে, তারা নতুন তৈরি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশীয়ভাবে তৈরি পরমাণু অস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিশেষ গুরুত্বপূর্ণ।
-
অস্ট্রেলিয়াকে পরমাণু সাবমেরিন প্রযুক্তি দিচ্ছে আমেরিকা ও ব্রিটেন
সেপ্টেম্বর ১৭, ২০২১ ১৩:৪৯অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তি চালিত সাবমেরিন প্রযুক্তি দেয়ার জন্য দেশটির সঙ্গে চুক্তি সই করেছে আমেরিকা এবং ব্রিটেন। এ চুক্তি বাস্তবায়ন হলে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়া পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করতে পারবে।
-
আন্তর্জাতিক সম্প্রদায়কে তুলোধুনো করল ইরান
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১১:২০ইহুদিবাদী ইসরাইলের গোপন পরমাণু কর্মসূচি সম্পর্কে কড়া সমালোচনা করে ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, গত পাঁচ দশক ধরে সারা বিশ্ব ইহুদিবাদী ইসরাইলের পরমাণু কর্মসূচি সম্পর্কে অন্ধত্ব প্রদর্শন করে এসেছে।
-
আরো জোরদার হচ্ছে ভারত-ইসরাইল সম্পর্ক: কার কত লাভ
সেপ্টেম্বর ০৮, ২০২১ ১০:৫৭ভারত সরকার জানিয়েছে তারা দখলদার ইসরাইলের কাছ থেকে অন্তত ১০০টি যুদ্ধ ড্রোন কেনার উদ্যোগ নিয়েছে যা হবে অতি উচ্চমানের হামলা ক্ষমতা সম্পন্ন।
-
শিগগিরি রাশিয়ার চেয়ে বড় পরমাণু হুমকি হয়ে উঠবে চীন
আগস্ট ২৮, ২০২১ ১৪:৩১আমেরিকার শীর্ষ পর্যায়ের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, আমেরিকার জন্য পরমাণু হুমকির দিক দিয়ে শিগগিরই রাশিয়াকে ছাড়িয়ে যাবে চীন। তিনি আরো বলেন, তার দেশ এবং চীনের মধ্যে পরমাণু সংঘাত এড়ানোর জন্য সুনির্দিষ্ট কোনো উপায়ও নেই।
-
আমেরিকার মানবতাবিরোধী অপরাধের কথাই স্মরণ করিয়ে দেয় হিরোশিমা দিবস
আগস্ট ০৮, ২০২১ ১৩:৫৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে মার্কিন বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাটম বোমা হামলা চালিয়ে যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত করেছিল তা তাদের মানবতাবিরোধী অপরাধের কথাই স্মরণ করিয়ে দেয়। হিরোশিমা শহরে আমেরিকার অ্যাটম বোমা হামলার ৭৬তম বার্ষিকীতে সাঈদ খাতিবজাদে এ মন্তব্য করেছেন।
-
মার্কিন অ্যাটম বোমা হামলার বার্ষিকী পালন করল হিরোশিমা
আগস্ট ০৬, ২০২১ ১৩:৫৩জাপানের হিরোশিমা শহরের অধিবাসীরা মার্কিন অ্যাটম বোমা হামলার ৭৬তম বার্ষিকী পালন করেছেন। মানব ইতিহাসে এটিই ছিল আমেরিকার পক্ষ থেকে প্রথম পারমাণবিক বোমা হামলার ঘটনা যাতে জাপানের এক লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়েছিলেন। এ ঘটনাকে পর্যবেক্ষকরা বিশ্বের জন্য কলঙ্কজনক অধ্যায় বলে উল্লেখ করে থাকেন।
-
ন্যাটো মহাসচিবের ইরানবিরোধী বক্তব্যের নিন্দা জানাল ইউরোপীয় মিশন
জুলাই ১৩, ২০২১ ০৬:৩২ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ইরান-বিরোধী যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ব্রাসেলসে ইরানের ইউরোপীয় মিশন সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।