• বাংলায় বিজেপির সরকার আসবে এবং হিন্দু রাজ  প্রতিষ্ঠা হবে: স্বাধী প্রজ্ঞা সিং ঠাকুর

    বাংলায় বিজেপির সরকার আসবে এবং হিন্দু রাজ প্রতিষ্ঠা হবে: স্বাধী প্রজ্ঞা সিং ঠাকুর

    ডিসেম্বর ১৩, ২০২০ ১৬:২৬

    পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জেপি নাড্ডার কনভয়ে সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে এবার বিজেপি নেত্রী স্বাধী প্রজ্ঞা সিং ঠাকুর এমপি বলেছেন, আগামীদিনে বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসবে এবং হিন্দু রাজ প্রতিষ্ঠিত হবে। আজ (রোববার) গণমাধ্যমে তাঁর ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।

  • ‘আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্রীয় সরকারের নয়,রাজ্যের কর্মকর্তারা কেন্দ্রের কাছে জবাবদিহি করবেন না’

    ‘আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্রীয় সরকারের নয়,রাজ্যের কর্মকর্তারা কেন্দ্রের কাছে জবাবদিহি করবেন না’

    ডিসেম্বর ১১, ২০২০ ১৫:৩৪

    ভারতের পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশককে ডেকে পাঠানোয় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার ক্ষুব্ধ হয়েছে।আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি ও বিশিষ্ট সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্রীয় সরকারের নয়, রাজ্যের কর্মকর্তারা কেন্দ্রের কাছে জবাবদিহি করবেন না।’

  • পরিকল্পনা করে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে : সুব্রত মুখোপাধ্যায়

    পরিকল্পনা করে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে : সুব্রত মুখোপাধ্যায়

    ডিসেম্বর ১০, ২০২০ ১৫:৫৪

    ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘পরিকল্পনা করে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।’

  • পশ্চিমবঙ্গে এনআরসি-এনপিআর করতে দেবো না, এখানে সবাই নাগরিক : মমতা বন্দ্যোপাধ্যায়

    পশ্চিমবঙ্গে এনআরসি-এনপিআর করতে দেবো না, এখানে সবাই নাগরিক : মমতা বন্দ্যোপাধ্যায়

    ডিসেম্বর ০৯, ২০২০ ১৫:১৪

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারকে টার্গেট করে বলেছেন, ‘রাজ্যে কোনও এনআরসি করতে দেবো না। এনপিআর করতে দেবো না। ক্যা-ক্যা করে মিথ্যে কথা বলে লাভ নেই। আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখতে হবে। রাজ্যে কে থাকবে তা রাজ্য সরকার ঠিক করে। কেন্দ্রীয় সরকার নয়।’তিনি আজ (বুধবার) উত্তর ২৪ পরগণা জেলার গোপালনগর হাইস্কুল ময়দানে দলীয় এক জনসভায় ওই মন্তব্য করেন।

  • বিজেপি কিছু লোককে তাড়িয়ে দেওয়ার ‘জুজুর ভয়’ দেখাচ্ছে : জ্যোতিপ্রিয় মল্লিক

    বিজেপি কিছু লোককে তাড়িয়ে দেওয়ার ‘জুজুর ভয়’ দেখাচ্ছে : জ্যোতিপ্রিয় মল্লিক

    ডিসেম্বর ০৩, ২০২০ ১৭:৩৩

    ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘অসমে যাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে তাঁদের আজও বের করা যায়নি। সবাই ভিতরে রয়েছেন। তাঁদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে। শেষমেশ তাঁদেরকে ফেরত পাঠানো হবে। সেই ফরমুলা নেওয়া হচ্ছে। তিনি আজ (বৃহস্পতিবার) হেলেঞ্চায় দলীয় সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না:  মমতা বন্দ্যোপাধ্যায়

    বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না: মমতা বন্দ্যোপাধ্যায়

    ডিসেম্বর ০১, ২০২০ ১৭:৫৮

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘কী দিয়েছ? ‘ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই’। আগামীদিনে মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না। যতই বদনাম করার চেষ্টা করো, যতই জেলে ভরার চেষ্টা করো এবং যতই এজেন্সিকে কাজে লাগিয়ে এটা করতে হবে, ওটা করতে হবে বলো।’

  • বাংলার সঙ্গে বিজেপির কোনও আত্মিক যোগ নেই: ইন্দ্রনীল সেন

    বাংলার সঙ্গে বিজেপির কোনও আত্মিক যোগ নেই: ইন্দ্রনীল সেন

    নভেম্বর ৩০, ২০২০ ২১:৫২

    ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেছেন, বাংলার সঙ্গে বিজেপির কোনও আত্মিক যোগ নেই। একইসঙ্গে তিনি বলেন, তৃণমূলের সঙ্গে বাংলার মানুষের একশো শতাংশ আত্মিক যোগাযোগ রয়েছে। আজ (সোমবার) তিনি এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছেন।

  • বিজেপি দেশের ধর্মনিরপেক্ষতার বুনিয়াদকে উপড়ে ফেলতে চাচ্ছে: কাজী আব্দুর রহিম

    বিজেপি দেশের ধর্মনিরপেক্ষতার বুনিয়াদকে উপড়ে ফেলতে চাচ্ছে: কাজী আব্দুর রহিম

    নভেম্বর ৩০, ২০২০ ১৩:০২

    ভারতের পশ্চিমবঙ্গের বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম (দিলু) বলেছেন, বিজেপি দেশের ধর্মনিরপেক্ষতার বুনিয়াদকে উপড়ে ফেলতে চাচ্ছে। গতকাল (রোববার) সন্ধ্যায় তিনি গোবরডাঙা টাউনহলে তৃণমূল আয়োজিত এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • পশ্চিমবঙ্গে সিণ্ডিকেটের রাজত্ব চলায় আলুর দাম বেড়েছে: দিলীপ ঘোষ

    পশ্চিমবঙ্গে সিণ্ডিকেটের রাজত্ব চলায় আলুর দাম বেড়েছে: দিলীপ ঘোষ

    নভেম্বর ২৯, ২০২০ ১৬:১১

    ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, রাজ্যে গতবছর চাষিরা ৫ টাকা কেজি আলু বিক্রি করলেও এবছর ৪৫ টাকা/৫০ টাকা কেজি দরে কিনতে বাধ্য হচ্ছেন। আসলে রাজ্যে গরুর, কয়লা ইত্যাদির যে সিন্ডিকেট চলে তা বন্ধ হয়ে গেছে। কাটমানি আসছে না। সেজন্য গরুর টাকা, কয়লার টাকা পুষিয়ে দেওয়ার জন্য আলুর দাম বাড়াতে হয়েছে। তিনি আজ (রোববার) রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সমালোচনায় কোলকাতায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

  • বিজেপি নেতাদের সাহস থাকলে আমার নাম নিয়ে দেখান : অভিষেক বন্দ্যোপাধ্যায়

    বিজেপি নেতাদের সাহস থাকলে আমার নাম নিয়ে দেখান : অভিষেক বন্দ্যোপাধ্যায়

    নভেম্বর ২৯, ২০২০ ১৫:০৯

    ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপি নেতাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, বিজেপি নেতাদের সাহস থাকলে ‘ভাইপো’ বলে অভিহিত না করে আমার নাম নিয়ে দেখান। তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে কোনও মন্তব্য করলে বিজেপি নেতাদের আদালতের দরজায় টেনে নিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ (রোববার) দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবারে এক জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।