-
'বাংলা' হলো না পশ্চিমবঙ্গ: প্রতিবাদে সোচ্চার রাজনৈতিক নেতৃবৃন্দ
জুলাই ০৩, ২০১৯ ১৪:৫৮ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পাল্টে ‘বাংলা’ করার পক্ষে কেন্দ্রীয় সরকার সায় দেয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার তার সাফাইতে বলেছে, রাজ্যের নাম পরিবর্তনের জন্য সংবিধান সংশোধন করা প্রয়োজন। কিন্তু সংসদে এ সংক্রান্ত কোনও বিল পেশ হয়নি। সেজন্য আপাতত পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করা সম্ভব নয়।
-
পুরোহিতের ভাতা ১০০০০ হলে ইমামদের ২৫০০ কেন: কামরুজ্জামানের প্রশ্ন
জুলাই ০২, ২০১৯ ১৬:৩১ভারতের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বলেছেন, পুরোহিতদের মাসিক ভাতা দশ হাজার টাকা হলে মসজিদের ইমামদের ভাতা আড়াই হাজার টাকা কেন? তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ওই প্রশ্ন তুলেছেন।
-
মোদি চাইলে ২৪ ঘণ্টার মধ্যে গেরুয়া তাণ্ডব বন্ধ করতে পারেন: কামরুজ্জামান
জুলাই ০২, ২০১৯ ০৮:৩৩ভারতের ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’র সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বলেছেন, পশ্চিমবঙ্গসহ গোটা দেশজুড়ে গেরুয়া তাণ্ডবে গণপিটুনিতে যেভাবে একের পর এক মুসলিম যুবকরা প্রাণ হারাচ্ছে- তা অত্যন্ত উদ্বেগের। আজ (মঙ্গলবার) রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে গণপিটুনিতে মুসলিম যুবক নিহত: বিক্ষোভে নামছে সংখ্যালঘু যুব ফেডারেশন
জুলাই ০১, ২০১৯ ১৫:৪০ভারতের পশ্চিমবঙ্গের মালদহে গণপিটুনিতে সানাউল শেখ (২৬) নামে মুসলিম যুবকের মৃত্যুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ২৬ জুন তাকে মালদহের বৈষ্ণবনগর বাজারে মোটর বাইক চোর সন্দেহে গণপিটুনি দেয়া হলে তিনি গুরুতর আহত হন। তার বাড়ি মালদহের চকশেরদি কেতাবপাড়া গ্রামে।
-
কুচবিহারে তৃণমূল বিধায়কের গাড়ি ভাঙচুর, অভিযোগের আঙুল বিজেপির দিকে
জুন ৩০, ২০১৯ ১৪:২২ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গাড়ি ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ (রোববার) উদয়ন বাবুর গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ইটবৃষ্টি করলে গাড়িটির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। পরে স্থানীয়দের সাহায্যে এলাকা ছাড়েন ওই বিধায়ক।
-
দুর্বৃত্তদের গুলিতে তৃণমূল নেতা নিহত, অভিযোগের আঙুল বিজেপির দিকে
জুন ২৯, ২০১৯ ১৩:১০ভারতের পশ্চিমবঙ্গে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে দিলীপ রাম নামে এক তৃণমূল নেতা নিহত হয়েছেন। আজ (শনিবার) সকালে হুগলী জেলার ব্যান্ডেল স্টেশনে তাকে গুলি করা হয়। ওই ঘটনার নেপথ্যে বিজেপির মদদ থাকার অভিযোগ করেছে তৃণমূল। যদিও বিজেপি ওই অভিযোগ অস্বীকার করেছে। এর প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে আগামীকাল (রোববার) ২৪ ঘণ্টার জন্য ব্যান্ডেল বনধের ডাক দেয়া হয়েছে।
-
কোলকাতায় ‘জয় শ্রীরাম’ বলতে না চাওয়ায় শিক্ষককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ
জুন ২৭, ২০১৯ ১৭:৩২ভারতের পশ্চিমবঙ্গে ট্রেনের মধ্যে ‘জয় শ্রীরাম’ বলতে না চাওয়ায় এক মাদ্রাসা শিক্ষকসহ কয়েকজনকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার শিয়ালদহে ওই বিক্ষোভ হয়। এদিন পশ্চিমবঙ্গের ‘ভাষা ও চেতনা সমিতি’র সম্পাদক ড. ইমানুল হকের উদ্যোগে ৮ সংগঠনের পক্ষ থেকে শিয়ালদহ জিআরপিতে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি দেয়া হয়।
-
‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ-গুলি
জুন ২৭, ২০১৯ ১৪:৩৭ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার গুড়াপে বিজেপি কর্মী-সমর্থকদের ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল (বুধবার) রাতের ওই ঘটনায় জয়চাঁদ মালিক নামে স্থানীয় এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
-
'পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন মমতা'
জুন ২৫, ২০১৯ ১৩:০৬ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও মেদিনীপুরের এমপি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন। তিনি আজ (মঙ্গলবার) সংসদের নিম্নকক্ষ লোকসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে উত্তর প্রদেশ মডেলের এনকাউন্টারের হুঁশিয়ারি বিজেপি নেতাদের
জুন ২৪, ২০১৯ ১৫:১৪ভারতের পশ্চিমবঙ্গে বিজেপিশাসিত উত্তর প্রদেশ মডেলের পুলিশি এনকাউন্টারের হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতারা। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সন্ত্রাস ও বিভিন্নস্থানে বিজেপি কর্মীদের হত্যার প্রতিবাদে বিজেপির ডাকে আজ (সোমবার) জেলায় জেলায় পুলিশ সুপারের দফতর ঘেরাও কর্মসূচি সম্পন্ন হয়েছে।