-
নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করবে ইরান, রাশিয়া ও পাকিস্তান
এপ্রিল ২৭, ২০১৮ ১০:৪০অন্যান্য আঞ্চলিক দেশকে সঙ্গে নিয়ে একটি যৌথ নিরাপত্তা সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ইরান, রাশিয়া ও পাকিস্তান। রাশিয়ার সোচি শহরে তিন দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবদের এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
-
ইরানের পরমাণু সমঝোতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল পাকিস্তান
এপ্রিল ২৭, ২০১৮ ০৪:১৯ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এবং ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল বৃহস্পতিবার সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় এ সমর্থন ঘোষণা করেন।
-
পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে অযোগ্য ঘোষণা করল আদালত
এপ্রিল ২৬, ২০১৮ ১৩:৫৪এবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফকে অযোগ্য ঘোষণা করেছে দেশটির আদালত। সংযুক্ত আরব আমিরাতের ওয়ার্ক পারমিট থাকার কারণে সংবিধানের ৬২ অনুচ্ছেদের একটি ধারার আওতায় ইসলামাবাদ হাইকোর্ট আজ (বৃহস্পতিবার) খাজা আসিফের বিরুদ্ধে এ রায় দিয়েছে।
-
ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের বিমানবাহিনী; ৩ চীনা নাগরিক আটক
এপ্রিল ১৯, ২০১৮ ১৪:৩৪পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমানবাহিনী। ড্রোনটি নবনির্মিত বিমান বন্দরের ওপর দিয়ে উড়ছিল।
-
ঘনিষ্ঠ হচ্ছে পাক-রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক
এপ্রিল ১৮, ২০১৮ ০৯:২৩পাকিস্তানে নিযুক্ত রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ভ্লাদিমির বেরেজইয়ুক বলেছেন, তার দেশের সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক সহযোগিতা ঘনিষ্ঠ হচ্ছে যা দীর্ঘ মেয়াদে দু দেশের অর্থনীতির ওপর বড় প্রভাব রাখবে। তিনি বলেন, “আমরা আমাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে এরইমধ্যে পদক্ষেপ নিয়েছি।”
-
‘জেএফ-১৭ কেনার জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে মালয়েশিয়া’
এপ্রিল ১৭, ২০১৮ ১৯:৩৯পাকিস্তানে তৈরি জঙ্গিবিমান জেএফ-১৭ কেনার জন্য ইসলামাবাদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে মালয়েশিয়া। রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ডিফেন্স সার্ভিস এশিয়া-২০১৮ প্রদর্শনীর অবকাশে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের এক কর্মকর্তা এ তথ্য জানান।
-
‘৪ হাজার পাকিস্তানিকে আমেরিকার হাতে তুলে দিয়েছেন মুশাররফ’
এপ্রিল ১৭, ২০১৮ ১৮:২৮পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফ শুধুমাত্র ডলারের বিনিময়ে তার দেশের চার হাজার নাগরিককে বিদেশি শক্তির হাতে হাতে তুলে দিয়েছিলেন। এর মধ্যে বেশিরভাগ নাগরিককে তিনি আমেরিকার কাছে হস্তান্তর করেছেন। এ খবর দিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।
-
পাকিস্তানে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে আলোচনা চলছে
এপ্রিল ১৪, ২০১৮ ১১:২৯পাকিস্তানে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়ে আলোচনার জন্য দেশটির প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি পাক সংসদীয় রাজনৈতিক দলগুলোর বৈঠক আহ্বান করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এ বৈঠক পাক সংসদের বিরোধী রাজনৈতিক দলগুলোও থাকবে।
-
পাকিস্তানের নওয়াজ শরীফের রাজনৈতিক জীবনের অবসান
এপ্রিল ১৩, ২০১৮ ১০:০৬পাকিস্তানের পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আর কোনো দিন সংসদ সদস্য হতে পারবেন না। এ ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত আজ (শুক্রবার) সংবিধানের ৬২ (১) (এফ) ধারায় এ রায় ঘোষণা করেছে। ওই ধারায় বলা হয়েছে, একজন সংসদ সদস্যের জন্য সত্যবাদী ও বিশ্বস্ত হওয়া বাধ্যতামূলক। পাঁচ বিচারপতির একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেছে।
-
শেষ হলো তুরস্ক-পাকিস্তানের ৪ দিনের নৌমহড়া
এপ্রিল ১০, ২০১৮ ১৪:০০তুরস্ক ও পাকিস্তানের চার দিনব্যাপী নৌমহড়া আজ (মঙ্গলবার) শেষ হয়েছে। পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক নৌ-নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আরব সাগরে এ মহড়ার আয়োজন করা হয়েছিল।