-
গুরুত্বপূর্ণ সফরে তেহরান এসেছেন পাক সেনাপ্রধান
নভেম্বর ০৬, ২০১৭ ০৯:৪০পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া গুরুত্বপূর্ণ সফরে ইরানে এসে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন পাক সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। তেহরান সফরের সময় তিনি ইরানের সেনাপ্রধান এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
-
সৌদি সফরে গিয়ে পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি
নভেম্বর ০৪, ২০১৭ ১৫:৫৫লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি পদত্যাগ করেছেন। লেবাননের নিরাপত্তা পরিস্থিতিসহ আরো নানা কারণ দেখিয়ে আজ (শনিবার) সৌদি আরব থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
-
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারকে পাল্টা তলব
নভেম্বর ০৩, ২০১৭ ২৩:২১‘কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ ভাষা ব্যবহার করার অভিযোগে ইসলামাবাদ নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজে ইতিহাস বিকৃত করে তৈরি ভিডিও প্রচারের অভিযোগে বাংলাদেশের প্রতিবাদ জানানোর পর পাল্টা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে দেশটি।
-
দেশে ফিরেই আদালতে হাজিরা দিলেন নওয়াজ শরীফ
নভেম্বর ০৩, ২০১৭ ১৩:১০ব্রিটেন থেকে দেশে ফিরেই রাজধানী ইসলামাবাদের একটি আদালতে আজ (শুক্রবার) হাজিরা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন মুসলিম লীগ-এন’র সভাপতি নওয়াজ শরীফ।
-
পাক সরকার থেকে কোনো সাহায্য পান নি লাদেন: সিআইএ দলিল
নভেম্বর ০২, ২০১৭ ১৫:৩৪আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন পাকিস্তান সরকারের কাছ থেকে কোনো সাহায্য পান নি বলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ তার এক দলিলে উল্লেখ করেছে। সিআইএ'র এ দলিল সম্প্রতি প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।
-
পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরেছেন নওয়াজ শরীফ, এস্কর্ট দিল এএসএফ
নভেম্বর ০২, ২০১৭ ০৯:৫৩পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ-এন’র সভাপতি নওয়াজ শরীফ ব্রিটেন থেকে দেশে ফিরেছেন। দেশে ফেরার একদিন পর তাকে একাউন্টাবিলিটি কোর্টে হাজির হতে হচ্ছে। স্ত্রী কুলসুম নওয়াজের ক্যান্সার চিকিৎসার জন্য নওয়াজ শরীফ বেশ কিছুদিন ধরে লন্ডনে অবস্থান করছিলেন।
-
গুরুত্বপূর্ণ সফরে ইরান আসছেন পাকিস্তানের সেনাপ্রধান
অক্টোবর ৩১, ২০১৭ ২২:১৩পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া আগামী কয়েক দিনের মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরান সফর করবেন। তেহরান ও রিয়াদের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য তিনি এ সফরে আসছেন। কয়েকদিন আগে সৌদি আরবে গোপন সফরের পর পাক সেনাপ্রধান তেহরান সফর করতে যাচ্ছেন।
-
পাকিস্তানি অর্থমন্ত্রী কি সত্যিই পালিয়েছেন?
অক্টোবর ৩১, ২০১৭ ১৫:৫১পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার পালিয়েছেন বলে খবর বেরিয়েছে। তবে তার আইনজীবী বলেছেন, অর্থমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডন অবস্থান করছেন।
-
‘আফগানিস্তানে বিদেশি উপস্থিতির বিরুদ্ধে আঞ্চলিক জোট চায় পাকিস্তান’
অক্টোবর ৩০, ২০১৭ ০৯:৫৭পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইএ’র সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসাদ দুররানি বলেছেন,আফগানিস্তানে বিদেশি উপস্থিতির বিরুদ্ধে জোট গঠনের চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। তিনি দাবি করেন, এরইমধ্যে বিষয়টি নিয়ে চারটি দেশের সঙ্গে ইসলামাবাদ সফল আলোচনা করেছে।
-
ভারত-পাকিস্তানের গ্যাস চাহিদা মেটাবে রাশিয়া; চায় গোয়াদার বন্দর
অক্টোবর ৩০, ২০১৭ ০৯:০৬ভারত ও পাকিস্তানের জ্বালানি চাহিদা মেটানোর লক্ষ্যে দেশ দুটিতে গ্যাস রপ্তানির জন্য ইরান থেকে পাইপলাইন তৈরি করতে চায় রাশিয়া। এজন্য পাকিস্তানের গোয়াদার বন্দর ব্যবহারের জন্য ইসলামাবাদের কাছে প্রস্তাব দিয়েছে মস্কো।