-
রোহিঙ্গাদের বিরুদ্ধে দমন অভিযানের প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ
ডিসেম্বর ১০, ২০১৬ ০৬:০৭মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনীর বর্বরোচিত দমন অভিযানের প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বন্দরনগরী করাচিতে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।
-
নিহত হয়েছেন পাকিস্তানি তালেবান কমান্ডার ফজল সাঈদ হাক্কানি
ডিসেম্বর ০৯, ২০১৬ ১৩:৪২পাকিস্তানের উর্ধ্বতন তালেবান নেতা ফজল সাঈদ হাক্কানি তার এক প্রহরীর গুলিতে নিহত হয়েছেন। কয়েকটি সূত্রের খবর অনুযায়ী, গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের কুররম পার্বত্য এলাকায় এ ঘটনা ঘটে।
-
পাকিস্তান লাগাতার যুদ্ধ-পরিস্থিতির মধ্যে থাকতে চায় না: আবদুল বাসিত
ডিসেম্বর ০৯, ২০১৬ ০৮:৫০নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত বলেছেন, ‘পাকিস্তান লাগাতার যুদ্ধ-পরিস্থিতির মধ্যে থাকতে চায় না। আমাদের অবস্থান ইতিবাচক কিন্তু এ জন্য উভয়কেই (ভারত-পাকিস্তান) এগিয়ে আসতে হবে।’ গতকাল (বৃহস্পতিবার) তিনি ওই মন্তব্য করেন।
-
পাকিস্তান কি সৌদি আরবকে পরমাণু অস্ত্র দিয়েছে?
ডিসেম্বর ০৮, ২০১৬ ২১:১৬সৌদি আরবকে পাকিস্তান পরমাণু অস্ত্র দিয়েছে কিনা, এ প্রশ্ন দীর্ঘ দিনের। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলামের কাছে আজ (বৃহস্পতিবার) আবারও এ প্রশ্নটিই করেছিল রাশিয়ার সংবাদ মাধ্যম 'স্পুতনিক'। এ প্রশ্নের জবাবে তাসনিম আসলাম বলেছেন, ভারতের পক্ষ থেকে এ ধরনের খবর ছড়ানো হয়েছে। এর কোনো ভিত্তি নেই।
-
ভারতের আচরণ বলে দিচ্ছে আফগান শান্তির বিষয়ে তারা কতটা আন্তরিক: পাকিস্তান
ডিসেম্বর ০৮, ২০১৬ ২১:০৯গত সপ্তাহে অনুষ্ঠিত হার্ট অব এশিয়া সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধির সঙ্গে ভারতের নেতিবাচক আচরণই বলে দিচ্ছে আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার জন্য তারা কতটা ‘আন্তরিক’। আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নাফিস জাকারিয়ার বরাত দিয়ে রেডিও পাকিস্তান এ খবর দিয়েছে। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি ও স্থিতিশীলতা আনতে যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল তার অপব্যবহার করেছে ভারত।
-
পাকিস্তানি বিমানের সব আরোহী নিহত; পুড়ে গেছে সবার দেহ
ডিসেম্বর ০৭, ২০১৬ ১৬:৩১পাকিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪২ জন আরোহীর সবাই নিহত হয়েছে। নিহতদের মধ্যে নয়জন নারী ও দু'টি শিশুও রয়েছে।
-
ভারতের অমৃতসরে নিরাপত্তা ব্যবস্থা ছিল অদ্ভুত ধরণের: সারতাজ আজিজ
ডিসেম্বর ০৫, ২০১৬ ০৯:০৮ভারতের অমৃতসরে ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে যোগ দিয়ে দেশে ফেরার পর ভারতের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ করেছেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।
-
ভারত যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পূর্ণশক্তি নিয়ে জবাব দেবে পাকিস্তান: জে. বাজওয়া
ডিসেম্বর ০৩, ২০১৬ ১৪:৫৭পাকিস্তানের নতুন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, ভারত যদি সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে পূর্ণশক্তি নিয়ে জবাব দেবে পাকিস্তানি সেনারা। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
-
জেনারেল রাহিল শরীফকে জামায়াতে যোগ দেয়ার আমন্ত্রণ
ডিসেম্বর ০২, ২০১৬ ১০:৫৪পাকিস্তানে সদ্য অবসরে যাওয়া সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে জামায়াতে ইসলামিতে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছে দলটি। পাঞ্জাব প্রাদেশিক জামায়াতের সংসদীয় দলের নেতা ড. ওয়াসিম আখতার জেনারেল রাহিলকে দলে যোগ দিয়ে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।
-
কাশ্মির ইস্যুতে ট্রাম্পের জন্য মধ্যস্থতার দরজা খোলা: পাকিস্তান
ডিসেম্বর ০১, ২০১৬ ১৫:৫২পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যদি কাশ্মির ইস্যুতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দেন তাহলে তাকে স্বাগত জানাবে ইসলামাবাদ। আজ (বৃহস্পতিবার) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া এ কথা বলেন।