-
পাক সেনাপ্রধানের অবসর: শোক-দুঃখে ভক্তের আত্মহত্যা
ডিসেম্বর ০১, ২০১৬ ০৮:৫৩পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের অবসরের প্রতিবাদে তার এক ভক্ত বিষপানে আত্মহত্যা করেছেন। বন্দরনগরী করাচিতে এ ঘটনা ঘটেছে। গত ২৯ নভেম্বর জেনারেল রাহিল শরীফ পাকিস্তানের সেনাপ্রধানের পদ থেকে অবসর নিয়েছেন।
-
ভারতে হচ্ছে ‘হার্ট অব এশিয়া’ সম্মেলন: যোগ দিচ্ছে পাকিস্তান
ডিসেম্বর ০১, ২০১৬ ০৮:০১ভারতের অমৃতসরে অনুষ্ঠেয় আফগানিস্তান বিষয়ক ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আগামী শনিবার শুরু হবে দুদিনব্যাপী এ সম্মেলন। পাক পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তবে মন্ত্রী পর্যায়ের সম্মেলনের অবকাশে পাকিস্তান ও ভারতের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক হবে না।
-
সীমান্তে ভারত ১০ লাখের বেশি সেনা মোতায়েন করেছে: পাক পররাষ্ট্র দপ্তর
নভেম্বর ৩০, ২০১৬ ১৫:০২সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত দশ লাখের বেশি সেনা মোতায়েন করেছে বলে অভিযোগ তুলেছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। আজ (বুধবার) পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া এ অভিযোগ করেন বলে রেডিও পাকিস্তান জানিয়েছে।
-
সিপিইসি’তে যোগ দিতে পাকিস্তানের সঙ্গে আলোচনা চলছে না: রাশিয়া
নভেম্বর ৩০, ২০১৬ ০৮:৫৬রাশিয়া চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’তে যোগ দেয়ার বিষয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনার খবর নাকচ করে দিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ সংক্রান্ত গোপন আলোচনার খবরকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে।
-
পাক সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল বাজওয়া
নভেম্বর ২৯, ২০১৬ ০৯:৫২পাকিস্তান সেনাবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল কামার জাভেদ বাজওয়া। আজ (মঙ্গলবার) রাওয়ালপিন্ডির পাক সেনা সদর দফতরের আর্মি হকি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।
-
‘পাকিস্তানের পরমাণু কর্মসূচির মতই গুরুত্বপূর্ণ সিপিইসি প্রকল্প’
নভেম্বর ২৯, ২০১৬ ০৯:২৩চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি পাকিস্তানের কাছে পরমাণু কর্মসূচির মতোই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন এবং সংস্কারমন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল এ কথা বলেছেন। পাশাপাশি পাকিস্তানের পরমাণু কর্মসূচিকে যেমন রাজনীতিকরণ করা হয় নি একই ভাবে সিপিইসি’কে রাজনীতিকরণ না করার আহ্বান জানান তিনি।
-
গোপনে পাকিস্তান সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান: সিপিইসিতে যোগ দেয়া নিয়ে আলোচনা
নভেম্বর ২৮, ২০১৬ ১৯:১২পাকিস্তান প্রায় গোপনে সফর করেছেন রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধান আলেকজান্দার বোগদানোভ। চলতি মাসের গোড়ার দিকে লোকচক্ষুর অগোচরে তিনি পাকিস্তান সফর করলেও পাকিস্তানের একটি ইংরেজি দৈনিক আজ(সোমবার) এ কথা প্রকাশ করেছে।
-
পাকিস্তানে নতুন সেনাপ্রধান: সামরিক নীতির পরিবর্তন হবে?
নভেম্বর ২৮, ২০১৬ ০৯:৪৪লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়াকে পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়ার পর পাক সামরিক নীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা তা নিয়ে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এ আলোচনার অনেকটা অবসান ঘটিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, নতুন সেনাপ্রধান নিয়োগের পর তার দেশের সামরিক নীতিতে এখনই কোনো পরিবর্তন আসবে না।
-
পাকিস্তানের নতুন সেনাপ্রধানের প্রশংসায় ভারতের সাবেক সেনাপ্রধান
নভেম্বর ২৭, ২০১৬ ১৫:৫৬পাকিস্তানের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়ার প্রশংসা করেছেন ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং। জাভেদ বাজওয়াকে তিনি সত্যিকারের ‘পেশাদার’ বলে অভিহিত করেছেন।
-
ভারত থেকে তুলা ও সবজি আমদানি বন্ধ করে দিয়েছে পাকিস্তান
নভেম্বর ২৬, ২০১৬ ২১:২৪ভারত থেকে ওয়াগাহ সীমান্ত ক্রসিং ও করাচি বন্দরের মাধ্যমে তুলা এবং সবজিসহ অন্যান্য কৃষিপণ্য আমদানি বন্ধ করে দিয়েছে পাকিস্তানের উদ্ভিদ সংরক্ষণ অধিদপ্তর (ডিপিপি)। এছাড়া, ভবিষ্যত আমদানির জন্য অনুমতিপত্র প্রদানও বন্ধ করা হয়েছে। বুধবার সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সে ভারতীয় সেনাদের হামলার ঘটনায় তিন পাকিস্তানি সেনা এবং ১০ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দুদেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠায় এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।