-
পাকিস্তানে নতুন সেনাপ্রধান হলেন জেনারেল বাজওয়া
নভেম্বর ২৬, ২০১৬ ১৭:১০পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে লে. জেনারেল কামার জাভেদ বাজওয়া’র নাম ঘোষণা করা হয়েছে। আর এর মাধ্যমে দেশটিতে সেনাপ্রধান নিয়োগ নিয়ে যে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল তার অবসান হয়েছে।
-
পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি: নিহত ৬
নভেম্বর ২৬, ২০১৬ ১৪:১৩আফগান সীমান্তবর্তী পাকিস্তানের মোহমান্দ এজেন্সির কালানি ক্যাম্পে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে ছয় জন নিহত হয়েছে। এর মধ্যে দু জন সেনা ও চারজন সন্ত্রাসী রয়েছে।
-
সিপিইসি সব দেশের জন্য উন্মুক্ত: নওয়াজ শরীফ
নভেম্বর ২৬, ২০১৬ ০৮:১৯পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’তে যোগদানে ইচ্ছুক যে কোনো দেশকে স্বাগত জানানো হবে। তুর্কমেনিস্তানের রাজধানী আশকাবাদে প্রেসিডেন্ট গুরবানগুলি বেরদিমুহাম্মদভের সঙ্গে বৈঠকের সময়ে এ কথা বলেছেন তিনি।
-
‘মার্চ বা এপ্রিলে পাক-ভারতের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে’
নভেম্বর ২৫, ২০১৬ ১৪:৫৬পাকিস্তানের অনুসন্ধানী সাংবাদিক নাভিদ আহমেদ মনে করেন, তার দেশের সঙ্গে উত্তেজনা তুঙ্গে নিয়ে যেতে চাইছে ভারত সরকার। মার্চ বা এপ্রিল মাসে দু’দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশংকা রয়েছে বলেও ধারণা করেন তিনি।
-
‘উরি হামলার পরই পাকিস্তান যুদ্ধের পরিকল্পনা প্রস্তুত করেছে’
নভেম্বর ২৫, ২০১৬ ১৪:২১পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল সোহাইল আমান বলেছেন, ভারতের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরই ভারতের হুমকির মুখে পাকিস্তান তার যুদ্ধ পরিকল্পনা প্রস্তুত করেছে। তিনি তার ভাষায় ভারতকে সতর্ক করে বলেন, “দিল্লির আগ্রাসী তৎপরতার কারণে উপমহাদেশে উত্তেজনা বেড়ে চলেছে।”
-
গোয়াদার : দ্রুতগতির রণতরী কিনছে পাকিস্তান, মোতায়েন হচ্ছে চীনা যুদ্ধজাহাজ
নভেম্বর ২৫, ২০১৬ ০৮:১০পাকিস্তান নৌবাহিনী দ্রুতগতির রণতরী কেনার কথা ভাবছে। গোয়াদার বন্দরের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ স্কোয়াড্রনের জন্য এ সব যুদ্ধজাহাজ চীন এবং তুরস্ক থেকে কেনার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
-
সীমান্তে হামলা বরদাশত করব না: ভারতকে নওয়াজের হুঁশিয়ারি
নভেম্বর ২৪, ২০১৬ ১৫:২২পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের জনগণের ওপর ভারতের ‘ইচ্ছাকৃত হামলা’ বরদাশত করবে না ইসলামাবাদ। তিনি বলেন, তার দেশের নারী, শিশু, বেসামরিক পরিবহন ও অ্যাম্বুলেন্সের ওপর ভারত হামলা চালালেও পাকিস্তান এ পর্যন্ত ধৈর্য ধরেছে কিন্তু তা সীমার বাইরে চলে যাচ্ছে।
-
আমরা ভারতকে নিয়ে চিন্তিত নই: পাক বিমান বাহিনীর প্রধান
নভেম্বর ২৪, ২০১৬ ১০:০৩পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল সোহাইল আমান বলেছেন, তার দেশের সামরিক বাহিনী ভারতকে নিয়ে আদৌ চিন্তিত নয়।
-
পাকিস্তানের কাছ থেকে ৫২টি প্রশিক্ষণ বিমান কিনছে তুরস্ক
নভেম্বর ২৪, ২০১৬ ০৮:২৫তুরস্ক পাকিস্তানের কাছ থেকে ৫২টি সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান কেনার চুক্তি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদনমন্ত্রী রানা তানভীর হোসেন এ কথা জানিয়েছেন । একে প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবেও উল্লেখ করেন তিনি।
-
তুর্কি শিক্ষকদের বহিষ্কারাদেশ: পাক সরকারের সিদ্ধান্ত আটকে দিল আদালত
নভেম্বর ২৩, ২০১৬ ২১:৩৯পাক-তুর্ক স্কুল কর্মচারিদের পাকিস্তান থেকে বহিষ্কারের সরকারি আদেশ স্থগিত করেছে পেশোয়ার হাইকোর্ট। পাক-তুর্ক স্কুলে কর্মরত ১০০ তুর্কি শিক্ষক ও তাদের পরিবারকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। এর কয়েকদিন পরেই পেশোয়ার হাইকোর্ট সরকারকে এ পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার কথা বলেছে। পাশাপাশি পাক সরকারের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানতে চেয়েছে।